এক্সপ্লোর

Exercise: ব্যায়াম প্রয়োজন কিন্তু কতটা? বিপদ এড়াতে নজরে থাকুক সেটাও

Health Tips: ঠিক কীভাবে, কতক্ষণ ব্যায়াম করলে তা শরীরের জন্য ঠিক হবে? এই প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কলকাতা: শরীরচর্চা প্রয়োজন। সুস্থ থাকতে গেলে ব্যায়াম করাও প্রয়োজন। কিন্তু কতটা? ঠিক কীভাবে, কতক্ষণ ব্যায়াম করলে তা শরীরের জন্য ঠিক হবে? সেই প্রশ্নই এখন ভাবায় সবাইকে। ইদানিং এমন একাধিক ঘটনা সামনে এসেছে যে ব্যায়াম করতে করতে হার্ট অ্যার্টাক বা কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনা ঘটেছে। এমন ভাবে মৃত্যুও হয়েছে অনেকের। সেই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন তারকাও।    

কী কী প্রশ্ন?

  • যে যে প্রশ্নগুলি বেশি উঠে আসে।
  • কতটা ব্যায়াম করলে তা অতিরিক্ত হবে?
  • কতক্ষণ ব্যায়াম করলে তা ফিটনেস বজায় রাখতে সাহায্য করবে?
  • শরীরের ক্ষতি কখন হতে পারে? কখন সাবধান হওয়া উচিত?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, অল্প সময়ের মধ্যে খুব বেশি শরীরচর্চা বা ব্যায়াম করা উচিত নয়। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে শরীরচর্চার অভ্যাসের মধ্যে ছিলেন না, তাঁরা হঠাৎ করে ফিটনেস বৃদ্ধির জন্য বেশি করলে ব্যায়াম করে থাকেন বলে বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, যা ক্ষতিকর। অল্প সময়ে খুব বেশি ব্যায়াম করলে সতর্ক হওয়া উচিত বলে জানাচ্ছেন তাঁরা। 

কী কী খেয়াল রাখতে হবে? 
কোনও ব্যায়াম করলে যদি বমিভাব হয়, যদি মাথা ঘোরে বা শরীর ছেড়ে দেয়, তাহলে তখনই সতর্ক হতে হবে, ব্যায়াম বন্ধ করতে হবে। কোনও ব্যক্তির বয়স ৩০ বছর পেরিয়ে গেলে ব্যায়ামের সময় ওয়ার্ম আপ এবং কুল ডাউন সেশনের সময় কমবয়স্কদের তুলনায় দীর্ঘ হতে হবে। খুব গরম বা খুব ঠান্ডায় পরিস্থিতিতে ব্যায়াম বা কোনওরকম শরীরচর্চা করা উচিত নয়। যে ব্যায়াম করলে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, সেটাই করা উচিত। অন্যদের দেখে ওয়ার্কআউট করতে নেই, কারণ সবার শরীরের প্রয়োজন এবং ক্ষমতা এক হয় না। যাঁদের হার্ট সংক্রান্ত কোনও সমস্যা রয়েছে। তাঁদের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ এবং নির্দেশ ছাড়া কোনওরকম ব্যায়াম করা যাবে না। হালকা হাঁটা, জগিং, সাইকেল ভারী ব্যায়ামের তুলনায় অনেক বেশি কাজে দেবে।

পারিবারিক ইতিহাস:
যাঁদের পরিবারে হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা বা রোগের ইতিহাস রয়েছে, তাঁদের আগে থেকে সতর্ক হওয়া উচিত। হৃদরোগের পারিবারিক ইতিহাস রয়েছে তাঁদের ঝুঁকি বেশ কিছুটা বেড়ে যায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের ক্ষেত্রে তিরিশ পেরোলেই ভারী ব্যায়াম করার আগে বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন।  

কার্ডিও এবং শক্তি প্রশিক্ষণের (Strenght Exercise) বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে সুস্থ ও ফিট থাকার জন্য উভয় পদ্ধতিই মিশিয়ে করা উচিত। কার্ডিও বা সহনশীলতা প্রশিক্ষণ (Endurance Training) হার্টের উন্নত স্বাস্থ্য এবং দীর্ঘায়ু নিশ্চিত করে। শক্তি প্রশিক্ষণ হাড়ের ঘনত্ব ঠিক রাখা এবং পেশির স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য় করে। যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে এই মাপ আলাদা আলাদা হয়, তা তাঁর স্বাস্থ্যের এবং অভ্যাসের উপর নির্ভর করে।

আরও পড়ুন: পুজোর পরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, নবরাত্রির পর কি বাড়ল করোনাগ্রাফও?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget