এক্সপ্লোর

Health News: 'ঘুমপাড়ানি মাসিপিসি…' শুনলে কী হয় হার্টের ?

Heartbeat During Sleep: ঘুমপাড়ানি মাসিপিসি শুনিয়েই একটা সময় ঘুম পাড়ানোর চল ছিল। এমন ধরনের গান শোনার ফলে হার্টের আদতে কী হয় ?

কলকাতা: ঘুমের মধ্যেও বাইরের শব্দ শুনে বুঝতে পারে আমাদের শরীর। আর সেই মতো প্রতিক্রিয়াও জানায়। সম্প্রতি এক গবেষণায় তেমনটাই জানা গেল। ইউনিভার্সিটি অব লিয়েজের গিগা- সেন্টার অব রিসার্চ সাইক্লোট্রনের গবেষকরা ঘুম নিয়ে একটি গবেষণা করেছেন ইদানিং। তাতে খতিয়ে দেখা হয়েছে মস্তিষ্কের সঙ্গে হার্টের সম্পর্ক কেমন কাজ করছে। জেগে থাকা অবস্থায় মস্তিষ্কের সঙ্গে হার্টের সম্পর্ক বেশ জোরালো। অর্থাৎ বিভিন্ন অনুভূতিতে হার্ট সক্রিয়ভাবে সাড়া দিয়ে থাকে। কিন্তু ঘুমের মধ্যে ? এই নিয়ে পর্যাপ্ত তথ্য ছিল না গবেষকদের। সাম্প্রতিক গবেষণা সেই দিকেই আলোকপাত করল। 

ছন্দ পাল্টাচ্ছে হার্টের 

সাধারণত খুব উত্তেজিত পরিস্থিতিতে হৃদস্পন্দন বেড়ে যায়। আবার কোনও শান্ত পরিস্থিতি হলে হার্টের স্পন্দন স্বাভাবিক থাকে। খুব স্বস্তির পরিবেশে থাকলেও হার্টবিট স্বাভাবিক বা কমের দিকে থাকে। এই হার্টবিটকেই বিজ্ঞানীরা তাদের কাজে লাগিয়েছেন। ঘুমের মধ্যে বিভিন্ন ঘটনায় হার্টবিট বাড়ছে না কমছে। কোনও শব্দ কানে পৌঁছালে তা মস্তিষ্কে প্রভাব ফেলে। সেই প্রভাব অনুযায়ী, কিছু হরমোনের কারিকুরি শুরু হয়। যার জেরে হার্টের স্পন্দন বাড়ে বা কমে। হৃদস্পন্দন বেড়ে বা কমে যাওয়ার ঘটনা ঘুমের মধ্য়ে দেখা গিয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

ঘুমপাড়ানি মাসিপিসি…

বিজ্ঞানীদের কথায়, মন ভাল করা কিছু কথা শুনলে হার্টের গতি নিজে থেকে কমে যায়। যা গভীর ঘুমের জন্য জরুরি। যারা একটানা ঘুমিয়ে তবে ওঠেন, তাদের হার্টবিট এমন। কিন্তু ঘুম অগভীর হলে হার্ট বিট স্বাভাবিকের থেকে বেশি থাকে। গবেষকরা পরীক্ষামূলকভাবে অংশগ্রহণকারীদের মন ভাল করা কিছু শব্দ শোনান। ঘুমের মধ্যেই তা শোনানো হয়। তাতে দেখা যায়, হার্টবিট ধীরে ধীরে কমে যাচ্ছে। যা গভীর ঘুম এনে দিচ্ছে। পাশাপাশি জানা গিয়েছে, সাধারণ কথাবার্তার সেইভাবে কোনও প্রভাব নেই হার্টের উপর। বিজ্ঞানীরা সেটি পরখ করতে সাধারণ কথাও শোনান অংশগ্রহণকারীদের। হার্টবিটে কোনও বদল পরিলক্ষিত হয় না। 

কান-মাথা-হার্ট

কান পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে অন্যতম ইন্দ্রিয়। এটি বাইরের জগত থেকে শব্দ বা অডিটরি ইনফরমেশন সংগ্রহ করে। সেই সংগৃহীত তথ্য আমাদের মস্তিষ্ক বিশ্লেষণ করে। এর ভিত্তিতে নির্দেশ যায় সব অঙ্গ প্রত্যঙ্গের কাছে। অঙ্গগুলি সেই মাফিক আচরণ করে। ঘুমের সময় চেতনা বা সেন্স কমে গেলেও একেবারে হারিয়ে যায় না। হার্ট, মাথা ও কানের এই গবেষণায় তেমনটাই জানা গেল এবার।

আরও পড়ুন - Health News: কালে ভদ্রে ব্যায়াম করেন ? পেশির ব্যথা, ক্লান্তি কমাতে কী খাবেন‌ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cervical Cancer Vaccine : রাজ্যে সারভাইকল ক্যান্সারের টিকাকরণ শুরু ! কেন হয় এই রোগ? ভ্যাক্সিনের ক'টি ডোজ? কারা নেবেন?
রাজ্যে সারভাইকল ক্যান্সারের টিকাকরণ শুরু ! কেন হয় এই রোগ? ভ্যাক্সিনের ক'টি ডোজ? কারা নেবেন?
ভারতে আসা ২ জনের শরীরে ইবোলার উপসর্গ! হাই অ্যালার্ট এয়ারপোর্টে, চালু কোয়ারেন্টাইন-ব্যবস্থা
ভারতে আসা ২ জনের শরীরে ইবোলার উপসর্গ! হাই অ্যালার্ট এয়ারপোর্টে, চালু হল কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থাও
Heatwave Warn : ভারতের জন্য দুঃসংবাদ ! তাপপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর বার্তা WHO-এর প্রাক্তন প্রধান বিজ্ঞানীর
ভারতের জন্য দুঃসংবাদ ! তাপপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর বার্তা WHO-এর প্রাক্তন প্রধান বিজ্ঞানীর
Ebola : ইবোলা নিয়ে চরম সতর্ক ভারত ! এবার এক ব্যক্তিকে পাঠানো হল আইসোলেশনে, কী উপসর্গে চিনবেন ইবোলা?
ইবোলা নিয়ে চরম সতর্ক ভারত ! এবার এক ব্যক্তিকে পাঠানো হল আইসোলেশনে, কী উপসর্গে চিনবেন ইবোলা?

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget