এক্সপ্লোর

Health News: কালে ভদ্রে ব্যায়াম করেন ? পেশির ব্যথা, ক্লান্তি কমাতে কী খাবেন‌ ?

Almond Health Benefits: কালে ভদ্রে ব্যায়াম করার অভ্যাস রয়েছে অনেকের। তাতে ক্লান্তিও আসে। কী খেলে রেহাই ?

কলকাতা: ব্যায়ামের ব্যাপারে অনেকেরই অনীহা আছে। সময়ের অভাবে অনেকে পেরে ওঠেন না। আবার কখনও কখনও ক্লান্তি হাতে-পায়ে ব্যথা হয় বলে এড়িয়ে চলেন। ব্যায়াম আমাদের অনেকটা ক্যালোরি ঝরিয়ে দেয়। তাই ক্লান্তিভাব আসবেই‌। এছাড়াও এই সময় পেশি সঞ্চালন বেড়ে যায়। পেশির ভাঁজে ল্যাকটিক অ্যাসিড জমতে থাকে। যা ক্লান্ত করে দেয়। এই ক্লান্তিভাব কাজের উপর প্রভাব ফেলে। কাজে মন বসে না। ঝিমুনি আসে।

ব্যায়ামের ক্লান্তি (Exercise Fatigue) কাটবে কীভাবে ?

সম্প্রতি এক গবেষণা সন্ধান দিচ্ছে এই সুরাহার। মার্কিন যুক্তরাষ্ট্রের এই গবেষণা ফ্রন্টিয়ারস ইন নিউট্রিশন জার্নালে প্রকাশিত হয়েছে। আমন্ড বোর্ড অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ওই গবেষণা। তাতে দেখা গিয়েছে, এই ক্লান্তি কাটাতে সেরা খাবার হল আমন্ড (Almond For Muscle Recovery) । নিয়মিত আমন্ড (Almond Health Benefits) যারা খান, তাদের মধ্যে এই ক্লান্তিভাব কম‌।

কীভাবে গবেষণা?

২৫ জন মধ্যবয়স্ক ও সামান্য বেশি ওজন মহিলা ও পুরুষদের বেছে নেন বিজ্ঞানীরা। এরপর তাদের দুই দলে ভাগ করে একদলকে আপ সপ্তাহ আমন্ড (Almond Benefits) খেতে বলা হয়। অন্য দলটিকে সাধারণ স্ন্যাকস খাওয়ার পরামর্শ দেওয়া হয়। আট সপ্তাহ পেরিয়ে গেলে ট্রেড মিল রান টেস্ট করা হয়। তার ফলাফলের ভিত্তিতেই এই পরামর্শ দিচ্ছেন গবেষকরা‌।

ব্যায়ামে পেশির সমস্যা

দীর্ঘক্ষণ ধরে ব্যায়াম করলে পেশির ক্লান্তি হয়। পেশির ক্ষতিও হতে পারে। এই ক্লান্তি ও ক্ষতি মেরামত করতে কিছু নির্দিষ্ট পুষ্টির প্রয়োজন। যা সরবরাহ দেয় আমন্ড (Almond for muscle soreness) । ব্যায়ামের আগে , ব্যায়ামের সময় ও ব্যায়ামের পরে ওই ব্যক্তিদের শারীরিক অবস্থা কেমন রয়েছে তা খতিয়ে দেখা হয়‌।‌ ভার্টিকাল জাম্পের মতো কঠিন ব্যায়ামও দেওয়া হয়েছিল মধ্যবয়স্ক ব্যক্তিদের।  রক্তপরীক্ষা ও অন্যান্য দিক খতিয়ে দেখার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা। 

আমন্ড কেন খাবেন ?

মূলত পেশির ব্যথা কমাতেই (Almond For post Exercise) এটি উপকারী। দেখা গিয়েছে, দ্রুত পেশিকে সারিয়ে তোলে এই বাদাম। তবে অন্যান্য ক্ষেত্রে ততটা প্রভাব নেই এই বাদামের। ব্যায়ামের কারণে হৃদস্পন্দন থেকে অন্যান্য দিকগুলির উপর সেভাবে প্রভাব ফেলছে না আমন্ড।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Health Tips: চিনি ছাড়া থাকতে পারেন না ? একমাস না খেলে কী হয় শরীরে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget