এক্সপ্লোর

Height Loss: আগের থেকে উচ্চতা কমে গিয়েছে? এমনটাও হতে পারে! জেনে নিন বৈজ্ঞানিক কারণ

হঠাৎ উচ্চতা হ্রাস: বয়সের সঙ্গে উচ্চতা বাড়ে, তবে নির্দিষ্ট বয়সের পর কমতে পারে। কারণগুলি জেনে নিন।একজন পুরুষ ৩৫ বছর বয়সে যে উচ্চতার ছিলেন,  ৮০ বছর বয়সে তার থেকে প্রায় আধ ইঞ্চি উচ্চতা কমে যায়।  একজন মহিলা হয়ত একসময় ৫ ফুট ৪ ইঞ্চির ছিলেন, ৯০ বছর বয়সে ৫ ফুট ২ ইঞ্চি পর্যন্ত কমে যেতে পারে তাঁর উচ্চতা। 

বয়স বাড়ার সঙ্গে উচ্চতা কমে যায়? 

শৈশব থেকে যৌবন, আস্তে আস্তে মানুষের বৃদ্ধি হয়। একটা বয়স অবধি উচ্চতা বাড়ে। তবে উচ্চতা একটা জায়গায় পৌঁছনোর পর আর বাড়ে না। আবার বৃদ্ধ বয়সে পৌঁছে কারও কারও উচ্চতা কমেও যেতে পারে। এমন উদাহরণ দেখা যায়, একজন পুরুষ ৩৫ বছর বয়সে যে উচ্চতার ছিলেন,  ৮০ বছর বয়সে তার থেকে প্রায় আধ ইঞ্চি উচ্চতা কমে যায়।  একজন মহিলা হয়ত একসময় ৫ ফুট ৪ ইঞ্চির ছিলেন, ৯০ বছর বয়সে ৫ ফুট ২ ইঞ্চি পর্যন্ত কমে যেতে পারে তাঁর উচ্চতা। 

অধিকাংশ মানুষের উচ্চতা কমে যাওয়া, ৪০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে  ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু ৭০ বছর বয়সের পরে আরও দ্রুত কমত্ থাকে ওজন। চিকিৎসকের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে  মেরুদণ্ডের হাড়ে পরিবর্তন হতে থাকে। কারণ হাড়ের ডিস্কগুলি পাতলা হতে থাকে। এছাড়া শরীরেক ভঙ্গিমা, যাকে বলে পশচার, তার কারণেও উচ্চতা কমতে পারে।  কিন্তু যদি ১ ইঞ্চির বেশি উচ্চতা কমে যায়, তবে এটিকে স্বাভাবিক ধরা হয় না এবং ধরে নেওয়া যেতে পারে তাঁর শরীরে কোনো গভীর সমস্যা হতে পারে। 

উচ্চতা কমে যাওয়া কি অস্টিওপোরোসিসের লক্ষণ?

রুথ জেসন হিকম্যান, এমডি, রিউমাটোলজি, অটোইমিউন ডিজিজ এবং নিউরোলজি বিশেষজ্ঞ জানিয়েছেন, অনেক সময় উচ্চতা কমে যাওয়া অস্টিওপোরোসিসের প্রাথমিক সংকেত হতে পারে। এই রোগে হাড় দুর্বল ও পাতলা হয়ে যায়, যার ফলে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। মেরুদণ্ডের হাড় সংকুচিত হতে শুরু করে । শরীরের কাঠামো সামনের দিকে ঝুঁকে যায়। প্রায়শই অস্টিওপোরোসিসের ফলে এমন ঘটতে পারে। উচ্চতা কমে যায় বা হঠাৎ ফ্র্যাকচার হয়। একটি গবেষণা বলছে, পুরুষদের উচ্চতা ৩ সেন্টিমিটারের বেশি কমতে পারে।  

অস্টিওপোরোসিসের কারণে উচ্চতা কেন কমে?

verywellhealth অনুসারে, উচ্চতা কমার পেছনে অনেক সময় কম্প্রেশন ফ্র্যাকচার দায়ী।  দুর্বল হাড়ে সহজেই হালকা ফাটল ধরে। এই ফ্র্যাকচারে প্রায়শই তীব্র ব্যথা হয় না, তাই মানুষ সাধারণ পিঠের ব্যথা হিসাবে মনে করে এড়িয়ে যায়। কিন্তু এর ফলে মেরুদণ্ডের হাড় সংকুচিত হয়।  উচ্চতা কমতে শুরু করে। দ্বিতীয় স্থানে কাইফোসিস । যখ পিঠের উপরের দিক থেকে কুঁজো হয়ে যাওয়ার প্রবণতা হয়।   অস্টিওপোরোসিসের জন্য মেরুদণ্ডের হাড় দুর্বল হয়। শরীর সামনের দিকে ঝুঁকতে শুরু করে, এর ফলে উচ্চতা কমতে দেখা যায়। 

হারানো উচ্চতা কি ফিরে পাওয়া সম্ভব?

বেশিরভাগ ক্ষেত্রে অস্টিওপোরোসিসের কারণে যার উচ্চতা কমে গেছে, তা ফিরে আসে না। তবে আপনি ভবিষ্যতে উচ্চতা কমা থেকে অবশ্যই বাঁচতে পারেন। এর জন্য আপনাকে জীবনযাত্রায় পরিবর্তন, ধূমপান ত্যাগ এবং নিয়মিত ব্যায়াম করার প্রয়োজন। 

ডিসক্লেমার: এই তথ্য গবেষণা এবং বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটিকে চিকিৎসা পরামর্শ হিসাবে বিবেচনা করবেন না। কোনো নতুন কার্যকলাপ বা ব্যায়াম শুরু করার আগে আপনার ডাক্তারের বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget