এক্সপ্লোর

Acidity Problem: কিছু খেলেই অ্যাসিডিটি হচ্ছে? সমাধান মিলবে ঘরোয়া টোটকাতেই, কী কী করবেন?

Health Tips: খাবার ভালভাবে হজম করার জন্য জিরে ভেজানো জল খেতে পারেন নিয়মিত। জলের মধ্যে গোটা জিরে দিয়ে একটু ফুটিয়ে নিন। তারপর ছেঁকে নিয়ে ওই জল খেতে হবে। এই পানীয় অ্যাসিডিটির সমস্যা দূর করে।

Acidity Problem: অ্যাসিডিটির সমস্যায় (Acidity Problem) ভুগছেন? যা খাচ্ছেন তাতেই অ্যাসিড হয়ে যাচ্ছে? মনে হচ্ছে যেন জল খেলেও মুখে টক ভাব অনুভব করছেন। তাহলে বুঝতে হবে অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা বেশ ভালভাবেই কাবু করেছে আপনাকে। অ্যাসিডিটির সমস্যা এড়াতে মুঠো মুঠো অ্যান্টাসিড না খেয়ে বরং ঘরোয়া টোটকায় (Homemade Remedies) ভরসা রাখতে পারেন। এমন অনেক উপকরণ আমাদের রান্নাঘরে থাকে যা সহজেই অ্যাসিডিটির সমস্যা দূর করে। তবে যদি অ্যাসিডিটির সমস্যা যদি বাড়াবাড়ি রকমের থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

এবার দেখে নেওয়া যাক অ্যাসিডিটির সমস্যা থাকলে কোন কোন ঘরোয়া টোটকা আপনাকে আরাম দেবে 

  • হিং- হজমের সমস্যা দূর করতে হিং- এর জুড়ি মেলা ভার। পেট ফাঁপা এবং অ্যাসিডিটির সমস্যা এড়াতে হিং কাজে লাগে। হাল্কা গরম জলে সামান্য হিং মিশিয়ে সেই পানীয় খেয়ে নিন খাবার খাওয়ার পরে। অ্যাসিডিটির সমস্যা এড়াতে এই পানীয় সাহায্য করে। 
  • জোয়ান- মূলত বদহজমের সমস্যা থেকেই অ্যাসিডিটি এবং গ্যাসের লক্ষণ দেখা দেয়। এই সমস্যা এড়াতে সঙ্গে রাখুন জোয়ান। অনেকসময় ভারী খাবার খাওয়া হলে সহজপাচ্য না হওয়ার দরুণ একটু অস্বস্তি অনুভূত হতে পারে। ভুরিভোজের পর জোয়ান খেলে উপকার পাবেন। অন্যদিকে জোয়ান ভেজানো জল নিয়মিত খেলেও অ্যাসিডিটির সমস্যা দূর হবে। 
  • মৌরি- শুধু যদি খাবার পর মুখশুদ্ধি হিসেবে মৌরি খেলে ভাল লাগে তা কিন্তু নয়। বরং মৌরি ভেজানো জল খেলে ওজন কমে। এর পাশাপাশি মৌরি খেলে খাবার সহজে হজম হয়। তার ফলে অ্যাসিডিটি, গ্যাস- এই জাতীয় সমস্যা দেখা দেয় না। রোজ সকালে মৌরি ভেজানো জল খেতে পারেন। উপকার পাবেন অনেক। 
  • জিরে- খাবার ভালভাবে হজম করার জন্য জিরে ভেজানো জল খেতে পারেন নিয়মিত। জলের মধ্যে গোটা জিরে দিয়ে একটু ফুটিয়ে নিন। তারপর ছেঁকে নিয়ে ওই জল খেতে হবে। এই পানীয় খাবার ভালভাবে হজম হতে সাহায্য করে। এর পাশাপাশি দূর করে অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা। 
  • এইসবের পাশাপাশি খেতে পারেন জলজিরা। ঠান্ডা জলে বা এমনি জলে জলজিরা মিশিয়ে তৈরি করে নিন সুস্বাদু পানীয়। এই পানীয় খাবার হজম করতে এবং অ্যাসিডিটির সমস্যা দূর করতে কাজে লাগে। 

আরও পড়ুন- ভালভাবে ঘুমানোর জন্য রাতে ঘুমের আগে কোন কোন খাবার খেলে উপকার? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget