এক্সপ্লোর

Amla in diabetes: আর চোখ রাঙাবে না সুগার লেভেল! এই ফল নিয়ম করে খেলেই চাঙ্গা থাকবেন

Amla health benefits: সুগারের লেভেল নিয়ে প্রায়ই সতর্ক থাকতে হয়। কিন্তু একটি পরিচিত ফলই সুগার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে।

কলকাতা: ডায়াবেটিসের সমস্যা এখন সারা বিশ্বেই বেড়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি তথ্য অনুযায়ী, সারা বিশ্বে বর্তমানে ৪২২ মিলিয়ন সুগারের রোগে আক্রান্ত। তাদের মধ্যে বেশিরভাগই আবার অল্প ও মধ্য আয়ের দেশগুলির বাসিন্দা। ৪২২ মিলিয়ন অর্থাৎ ৪২.২ কোটি মানুষের মধ্য এই রোগে প্রতি বছর মারা যান কমবেশি ১.৫ মিলিয়ন অর্থাৎ ১৫ লাখ মানুষ। ভারতের জনসংখ্যার প্রায় ৯ শতাংশ এই রোগে ভুগছেন। শুধু যে বয়স বাড়লেই এই রোগ থাবা বসাচ্ছে, তা নয়। বরং অল্প বয়সিদের মধ্যে গেড়ে বসছে এই রোগ। এই রোগ থেকে রেহাই পেতে প্রায়ই বিভিন্ন ঘরোয়া টোটকার কথা বলা হয়ে থাকে। আমাদের পরিচিত কিছু ফলের মধ্যেই রয়েছে সেই সঞ্জীবনী মন্ত্র। তেমনই একটি ফল হল আমলকি।

আমলকির কী কী গুণ?

আধুনিক বিজ্ঞানে ডায়াবেটিস কমাতে আমলকির ভূমিকা নিয়ে একাধিক প্রমাণ রয়েছে। তবে এর পাশাপাশি আয়ুর্বেদেও এই বিশেষ ফলটির উল্লেখ মেলে। আমলকি উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও ফাইবারে সমৃদ্ধ। যাদের সুগার মাত্রা প্রায়ই অনিয়ন্ত্রিত থাকে, তাদের বিশেষভাবে এই ফলটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়।


Amla in diabetes: আর চোখ রাঙাবে না সুগার লেভেল! এই ফল নিয়ম করে খেলেই চাঙ্গা থাকবেন

কেন ডায়াবেটিসে আমলকি খাবেন?

  • অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ: ডায়াবেটিস রোগীদের মধ্যে ইনফ্লেমেশন অর্থাৎ প্রদাহজাতীয় সমস্য়া ঘন ঘন দেখা যায়। এই প্রদাহটি নানা কারণে হয়ে থাকে। যার মধ্যে অন্যতম একটি কারণ হল অক্সিডেটিভ স্ট্রেস। শরীরে উৎপন্ন এই স্ট্রেস কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট। এর ফলে সুগারের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। আমলকির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টটি আসলে ভিটামিন সি। যা প্রদাহ কমাতে বিশেষ কার্যকরী।
  • ফাইবারে ভরপুর: আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এই ফাইবার রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। কীভাবে? আসলে ফাইবার আমাদের পেটে গিয়ে হজম হতে সময় নেয়। অন্যান্য খাবারের তুলনায় এটি বিয়োজন ধীরে হয়। আবার অন্যদিকে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এই বিশেষ খাদ্য উপাদানটি। ইনসুলিনই রক্তে সুগারকে সামলে রাখে। ফলে এর ক্ষরণ কমে গেলে সুগারের মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। সেই ইনসুলিনকে জোরদার করতেই সাহায্য করে আমলকির ফাইবার।
  • মেটাবলিজম ঠিক রাখে: ডায়াবেটিস একটি মেটাবলিক রোগ। মেটাবলিজমের সমস্যার কারণেই এই রোগ বাঁধে। সেই মেটাবলিজমের গোলমালকে নিয়মে বাঁধতে সাহায্য করে আমলকির গুণ। এতে সুগারের মাত্রাও আয়ত্তের মধ্যে থাকে।

ডিসক্লেমার : সবার স্বাস্থ্যের ধরণ সমান নয়। তাই উল্লেখিত পরামর্শ প্রয়োগের আগে বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন। 

আরও পড়ুন: Stress side effects: বয়স যত বাড়ে, তত ছেঁকে ধরে নানা রোগ ! শরীরের কোন ভুলে এমন হয়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget