এক্সপ্লোর

Stress side effects: বয়স যত বাড়ে, তত ছেঁকে ধরে নানা রোগ ! শরীরের কোন ভুলে এমন হয়

Metabolic diseases for stress: বয়স যত বাড়ছে, ততই নানা রোগ এসে বাসা বাঁধছে শরীরে। এর বড় কারণ খুঁজে পেলেন গবেষকরা।

কলকাতা: বয়স বাড়ছে আর একের পর এক রোগ ছেঁকে ধরছে যেন। মাস গেলে ওষুধ কিনতেই এক গণ্ডা টাকা খরচ হয়ে যায়। তার পর রয়েছে বাড়ির অন্য সব খরচ। কিন্তু বয়স বাড়তেই কেন শরীরের নানা অঙ্গ বিকল হচ্ছে ? শুধুই কি শরীর দুর্বল হচ্ছে বলে এমনটা ঘটে? সম্প্রতি একটি গবেষণায় মিলেছে অন্যরকম তথ্য। শুধুই বয়স বাড়ছে বলে এমনটা হয় না। বরং শারীরিক দুর্বলতার পিছনে কলকাঠি নাড়ছে অন্য কিছু।

বয়স বাড়তেই কেন থুথ্থুরে হচ্ছেন?

সম্প্রতি ‘ব্রেন, বিহেভিয়ার অ্যান্ড ইমিউনিটি হেলথ’ পত্রিকায় একটি গবেষণা প্রকাশিত হয়। তাতে গবেষকদের দাবি, থুথ্থুরে বুড়ো হওয়ার পিছনে বড় কারণ স্ট্রেস (stress increasing biological risk)। আধুনিক জীবন যাপনে স্ট্রেস অর্থাৎ চাপ বেড়েই চলেছে। সেই ‘চাপ’ খেতে খেতেই নানারকম রোগ বাসা বাঁধছে শরীরে। এর মধ্যে অন্যতম হল মেটাবলিক ডিজিজ। 

‘চাপ’ খেতে খেতেই শরীরে বাসা বাঁধছে রোগ

মেটাবলিক ডিজিজের অন্যতম একটি প্রধান রোগ হল ডায়াবেটিস। এই রোগে বর্তমান‌ বিশ্বে মারণরোগগুলির অন্যতম একটি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই এই রোগে ভুগতে থাকেন। কম বেশি ৪০ বছর বয়সের পর ডায়াবেটিসের মতো রোগ দেখা দিতে শুরু করে। তবে এর থেকে কম বয়সেও এই রোগ হতে পারে। এমনকি হার্টের রোগ, উচ্চ রক্তচাপও বাসা বাঁধতে পারে শরীরে। আর এই নাছোড়বান্দা রোগগুলির পিছনে বড় কারণ স্ট্রেস (stress could reduce biological risk)।

স্ট্রেসের খুঁটিনাটি

কেন এত রোগ বাসা বাঁধছে শরীরে? গবেষকদের কথায়, স্ট্রেস বা চাপ শরীরের কোশের মধ্যে প্রদাহ বা ইনফ্লেমেশন সৃষ্টি করে। স্ট্রেস দুরকম হতে পারে। মানসিক ও শারীরিক। মানসিক চাপ (mental stress) পারিপার্শ্বিক নানা বিষয়, দুশ্চিন্তা ও অতিরিক্ত চিন্তার মতো কারণে বাড়ে। অন্যদিকে শারীরিক চাপ  বা ফিজিক্যাল স্ট্রেস (physical stress) সামর্থ্যের বেশি পরিশ্রমের কারণে হয়। এই দুইরকম চাপই বিভিন্ন অঙ্গের জন্য ক্ষতিকর হতে পারে। পাশাপাশি মেটাবলিক ডিজিজের কারণ হয়ে উঠতে পারে‌।

কী কী রোগ হতে পারে?

মূলত মেটাবলিক রোগের কথা বলা হচ্ছে। এর মধ্যে পড়ছে ডায়াবেটিস (Diabetes), ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল (cholesterol), হার্টের সমস্যা (heart issues), উচ্চ রক্তচাপ (High BP) ইত্যাদি।‌ ওহিও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক জশমিত হায়েস এএনআই-কে জানান, স্ট্রেস নিয়ে এর আগেও বেশ কিছু গবেষণা হয়েছে। তাতে মেটাবলিক রোগের সঙ্গে একে সরাসরি যুক্ত করা হয়নি। বরং মেটাবলিক রোগের একটা বড় লক্ষণ ‘ইনফ্লেমেশন বা প্রদাহ’। তার সঙ্গে স্ট্রেসের যোগ পেয়েছেন গবেষকরা।

আরও পড়ুন: Prostate Cancer: প্রস্টেট ক্যানসার বাড়ছে দিন দিন ! কারা এই মারণরোগের ফাঁদে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget