এক্সপ্লোর

Health Tips: বুক জ্বালা কমাতে কাজে দিতে পারে ঘরোয়া টোটকাগুলি

Handling Heartburn: ঝমঝম বৃষ্টি, একহাঁটু জল, কাগজের নৌকো, সঙ্গে পেঁয়াজি বা গরমাগরম পকোড়া। বর্ষা মানে ভাজাভুজির দিকে যেন বাড়তি টান। কিন্তু পেট কি সব সময় মনের এই টান বোঝে?

নয়াদিল্লি: ঝমঝম বৃষ্টি, একহাঁটু জল, কাগজের নৌকো, সঙ্গে পেঁয়াজি বা গরমাগরম পকোড়া। বর্ষা মানে ভাজাভুজির দিকে যেন বাড়তি টান। কিন্তু পেট (stomach) কি সব সময় মনের এই টান বোঝে? ভাজাভুজির 'ওভারডোজ' হলেই বেগড়বাই করে সে। যার অন্যতম উপসর্গ বুক জ্বালা (heartburn)। 

কেন হয়?
পোশাকি নাম অ্যাসিড রিফ্লাক্স (acid reflux)। সাধারণত পাকস্থলীর অ্যাসিড আমাদের খাদ্যনালী বা ইসোফেগাসে চলে এলে তখনই বুক জ্বালা হয়। কারও কারও ক্ষেত্রে সমস্যাটি অত্যন্ত কষ্টদায়ক হতে পারে। চিকিৎসা না হলে বা নিয়মিত সমস্যা চলতে থাকলে বড়সড় অসুখের ঝুঁকি তৈরি হতে পারে, বলছেন বিশেষজ্ঞরা। তবে সময় থাকতে নিয়ন্ত্রণ করলে বেশিরভাগ ক্ষেত্রেই পরিস্থিতি খারাপ হয় না। কিন্তু কথা হল কী ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেতে পারে?

ওষুধের 'দাওয়াই'
সমস্যা বেড়ে গেলে বা টানা হতে থাকলে চোখ-কান বুজে চিকিৎসকের কাছে যাওয়াই শ্রেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, অম্বল থেকে বুক জ্বালা আমাদের কম-বেশি পরিচিত জিনিস। এবং আশার কথা হল কয়েকটি নিয়ম মানলেই এই সমস্যা অনেকটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। প্রথমত, মদ-সেবনের পরিমাণ একেবারে কমিয়ে দেওয়া জরুরি। কারণ মদে অ্যাসিড ক্ষরণের পরিমাণ বাড়তে পারে যার জেরে বুক জ্বালার সমস্যাও বাড়তে পারে। ধূমপানের ক্ষেত্রে নিয়মের কড়াকড়ি আরও বেশি। যেহেতু ধূমপান স্যালাইভা নিঃসরণ কমিয়ে দেয়, তাই হজমের সমস্যা বাড়তে পারে। তাই ধূমপান সম্পূর্ণ বন্ধ করতে হবে। রাতের খাবার যতটা দ্রুত সম্ভব সেরে ফেলা জরুরি। এবং খাওয়াদাওয়ার পর ন্যূনতম ৩ ঘণ্টা জেগে থাকা দরকার। এতে হজমের সম্পূর্ণ সময় পায় পাকস্থলী। তবে কী খাচ্ছেন, সেটাও নজরে রাখা দরকার।
যেমন  ধরুন, হাই-ফ্যাট রয়েছে এমন খাবার কমিয়ে আনা দরকার। একসঙ্গে অনেকটা খাবার খাবেন না। বরং সেটি টুকরো টুকরো করে একাধিক 'মিল'-এ ভেঙে নিন। এর পরও বুক জ্বালা হলে কয়েকটি টোটকা মাথায় রাখুন। পটাশিয়াম-সমৃদ্ধ পাকা কলা খেয়ে দেখতে পারেন। এতে সমস্যা কমার কথা। পুরনো কিছু গবেষণায় দেখা গিয়েছিল, মুখে 'চিউয়িং গাম' রাখলেও সমস্যা কমতে পারে। কষ্ট হলে মাথাটা যথাসম্ভব উঁচু জায়গায় রেখে শোয়ার চেষ্টা করুন।সবচেয়ে বড় কথা, শরীরে বিশেষত তলপেটে কোনও ভাবেই মেদ জমতে দেবেন না। 
তবে এর পরও সমস্যা থাকলে নিজের হাতে সবটা না রেখে চিকিৎসকের সাহায্য নেওয়াই ভালো। 

আরও পড়ুন:ব্যাট হাতে স্মৃতির দাপট, হেলায় পাকিস্তানকে হারাল ভারত

 

 

 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget