এক্সপ্লোর

Chocolate: চকোলেট খেলে ওজন বাড়ে নাকি কমে?

Chocolate Health Benefits: স্বাস্থ্যের নানা উপকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চকোলেট। কিন্তু ওজন কমানো বা বৃদ্ধির ক্ষেত্রে কী প্রভাব ফেলে পছন্দের এই খাবার?

কলকাতা: চকোলেট (Chocolate) খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ছোট থেকে বড় সকলেই নানা অজুহাতে চকোলেট খেতে পছন্দ করেন। জন্মদিন হোক কিংবা অন্য কোনও উৎসব। বহু মানুষই চকোলেট খাওয়ার জন্য অজুহাত খোঁজেন মাত্র। তবে, চকোলেট যে শুধুই ভালোবাসেন বলে খাওয়া হয়, এমন কিন্তু নয়। বেশিরভাগ মানুষই এটিকে পছন্দ করেন বলে খান। কিন্তু আসলে এর উপকারিতা অনেক। আবার ওজন বৃদ্ধির ভয়ও বহু মানুষ চকোলেট খেতে ভয় পান। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চকোলেটের উপকারিতা অনেক। মিল্ক চকোলেট থেকে ডার্ক চকোলেট (Dark Chocolate), এক একটির এক-একরকম উপকারিতা। স্বাস্থ্যের নানা উপকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চকোলেট। কিন্তু ওজন কমানোর (Weight Lose) ক্ষেত্রে কী প্রভাব ফেলে পছন্দের এই খাবার?

ওজন কমানোয় কী প্রভাব ফেলে চকোলেট?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সুস্থ এবং ফিট থাকতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডার্ক চকোলেট। স্ট্রেস দূর করতেও এটি দারুণ উপকারী। এতে থাকা কোকোয়া ওজন কমাতেও সাহায্য করে। শর্করা এবং দুধ কম থাকে এতে। পরিবর্তে প্রচুর পরিমাণে কোকোয়া থাকে ডার্ক চকোলেটে। এটি কীভাবে ওজন কমানোর ক্ষেত্রে প্রভাব ফেলে, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খিদে পাওয়া নিয়ন্ত্রণে রাখে ডার্ক চকোলেট। খিদে পেলেই এটা ওটা খেয়ে নেওয়ার অভ্যাসেও লাগাম টানা যায়। 

২. ডার্ক চকোলেটে থাকে প্রচুর পরিমাণে ফ্ল্যাভলয়েডস। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া শরীরে অবাঞ্ছিত ফ্যাট জমার হাত থেকে রক্ষা করে। 

আরও পড়ুন - Health Tips: ক্লান্তি, চুল পড়ার সমস্যাগুলি এড়িয়ে যাচ্ছেন? জানেন কী ভুল করছেন?

৩. বিশেষজ্ঞদের মতে, ডার্ক চকোলেট খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। এছাড়াও এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। ওটমিল কিংবা ব্রকোলিতেও ফাইবার থাকে। কিন্তু চকোলেটে তার থেকেও বেশি পরিমাণে ফাইবার থাকে। যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

৪. অত্যধিক স্ট্রেসের কারণেও ওজন বৃদ্ধির সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্ট্রেস দূর করতে ডার্ক চকোলেটের জুড়ি মেলা ভার। মানসিক স্বাস্থ্য রক্ষা করতে ও সাহায্য করে এটি।

৫. সারাদিনের ব্যস্ততার মাঝে বহু মানুষেরই শরীরচর্চায় অনীহা দেখা দেয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডার্ক চকোলেট শরীরচর্চা করতে প্রেরণা যোগায়। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget