এক্সপ্লোর

Curd: গরমকালে বাড়িতেই পেতে ফেলুন দই, জেনে নিন সহজ পদ্ধতি

Home Made Curd: বাড়িতেই দই পেতে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কীভাবে খুব সহজেই বাড়িতে দই পাততে পারবেন, জেনে নিন পদ্ধতি-

কলকাতা: গরমকালে (Summer) দই (Curd) স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা গরমকালে প্রতিদিন দই খাওয়ার পরামর্শ দেন। মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই খেতে বলেন তাঁরা। অনেকেরই প্রতিদিন দোকান থেকে কিনে দই খাওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে বাড়িতেই দই পেতে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। কীভাবে খুব সহজেই বাড়িতে দই পাততে পারবেন, জেনে নিন পদ্ধতি-

বাড়িতে দই পাতার পদ্ধতি-

১. দই পাতার জন্য প্রথমে দুধটাকে ভালো করে ঘন করে ফুটিয়ে নিতে হবে।
২. দই পাতার আগে দোকান থেকে সামান্য টক দই কিনে আনা দরকার।
৩. দুধ ফুটিয়ে ঘন করার পর তা হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৪. দুধ যখন হালকা গরম থাকবে, তখন একটি কাচের কিংবা মাটির পাত্রে কিনে আনা টক দই অল্প করে নিয়ে পুরো পাত্রে মাখিয়ে নিন।
৫. এবার তার মধ্যে ফুটিয়ে রাখা দুধ ঢেলে দিন।
৬. এবার পাত্রের মুখ ভালো করে বন্ধ করে তার উপর কাপড় দিয়ে মুড়ে গরম জায়গায় রেখে দিন।
৭. অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা এভাবেই রেখে দিতে হবে।
৮. রাতে দই বসাতে দিলে সবচেয়ে ভালো হয়।
৯. ৬ থেকে ৮ ঘণ্টা পর ঢাকনা খুলে দেখুন একেবারে দোকানের মতো দই জমে গিয়েছে।

আরও পড়ুন - Health Tips: বয়স চল্লিশের পেরিয়েছে? অবশ্যই মানুন এই নিয়মগুলো

বিশেষজ্ঞদের মতে, গরমকালে মিষ্টি দই এবং টক দই দুটোই সমান উপকারী। তবে, যাঁরা ওজন কমানোর জন্য ডায়েট মেনে চলছেন, তাঁদের জন্য অবশ্যই টক দই বেশি উপকারী। কারণ, মিষ্টি দইতে থাকা শর্করা ওজন কমানোর রাস্তায় বাধা হতে পারে। তাছাড়া, যেকোনও সময়েই টক দই স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এতে থাকা উপকারী গুণাগুণ স্বাস্থ্যের নানা উপকার করে। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, গরমকালে তেল মশলাজাতীয় খাবারের পরিবর্তে তালিকায় রাখা দরকার হালকা খাবার। এর মধ্যেই অবশ্যই রাখা দরকার দই। কারণ, গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে দই। এটি যেমন হজমের জন্য উপকারী। তেমনই অম্বলের সমস্যা, হজমের সমস্যা দূর করে। পেট ভালো রাখে দই। গরমকালে সাধারণত পেটের নানা সমস্যা দেখা দেয়। মিষ্টি ছাড়া দই মধুমেহ রোগীদের জন্যও দারুণ উপকারী। ভাতের সঙ্গেও দই খাওয়া যেতে পারে। আবার দই দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন স্বাস্থ্যকর পাণীয়। মিষ্টি দইয়েরও অনেক উপকারিতা রয়েছে। টক দইয়ের মতো মিষ্টি দইও পেট ভালো রাখতে এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

সেরা শিরোনাম

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget