এক্সপ্লোর

Recipe: জিভে জল আনা মালাই ইলিশ, দেখে নিন কীভাবে তৈরি করবেন

নাম শুনেই তো জিভে জল এসে গেল। আজ শিখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের মালাই ইলিশ বানানোর সহজ পদ্ধতি।

কলকাতা: বাজারে উঠেছে বেশ বড় বড় সাইজের ইলিশ মাছ (Hilsa Fish)। বর্ষাকাল। বাজারে জুড়ে এখন শুধু ইলিশ আর ইলিশ! তাই এখন অন্য মাছ খাবেন কেন। ইলিশ মাছ দিয়ে কত রকমের মুখরোচক পদ বানানো যায়। ইলিশ ভাপা, ইলিশের ঝাল, ইলিশ মাছের কোর্মা, ইলিশ মাছের কালো জিরা ফোড়নের পাতলা ঝোল। আরও কত কী! নাম শুনেই তো জিভে জল এসে গেল। আজ শিখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের মালাই ইলিশ (Malai Ilish Recipe) বানানোর সহজ পদ্ধতি।

মালাই ইলিশ তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে-

নুন আর হলুদ মাখানো ইলিশ মাছ।
সাদা সরষে ১ কাপ 
পোস্ত বাটা ১ কাপ
 নারকেলের দুধ ১ কাপ 
টক দই ২ চামচ 
কাঁচা লঙ্কা বাটা
 আন্দাজ মতো নুন আর চিনি
সরষের তেল।

মালাই ইলিশ তৈরির পদ্ধতি-

প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। এবার মাছ ভাজার সেই তেলেই সাদা সরষে, পোস্ত বাটা, নারকেলের দুধ, কাঁচা লঙ্কা বাটা ও টক দই মিশিয়ে কষতে থাকুন। মশলা ভালো করে কষা হলে এর সঙ্গে নুন, হলুদ ও অল্প চিনি দিয়ে নিন। এর পর জল দিয়ে ফুটতে দিন। এরপর জল ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিন। দু থেকে তিন মিনিট কড়াইয় রেখে, নামিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে। জমে যাবে।

আরও পড়ুন - Soaked Peanuts: স্বাস্থ্যকর মনে করে বাদাম ভেজানো খাচ্ছেন? আদৌ উপকারী তো?

প্রসঙ্গত, বিশেষজ্ঞরা জানান, ইলিশ মাছ শুধু স্বাদেই অনন্য নয়। এর রয়েছে অনেক উপকারিতাও। সেগুলো জানা আছে কি? বিশেষজ্ঞদের মতে, ইলিশ মাছ একেবারেই গুরুপাক নয়। এই মাছে রয়েছে ভরপুর উপকারী গুণাগুণ। ১০০ গ্রাম ইলিশে থাকে প্রায় ২১.৮ গ্রাম প্রোটিন। এছাড়া রয়েছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং মিনারেল। ইলিশ মাছ হৃদপিণ্ডের জন্যও অত্যন্ত উপকারী। এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। এছাড়াও এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিভিন্ন প্রকার হৃদরোগকে দূরে রাখে। চোখের জন্য শুধু মৌরলা মাছই উপকারী নয়। একইরকম উপকারী ইলিশ মাছও। দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে। তার সঙ্গে চোখের নানা অসুখও প্রতিরোধ করে। ফুসফুসের নানা অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে ইলিশ মাছ। আর্থরাইটিসের সমস্যা দূর করতে অত্যন্ত স্বাস্থ্যকর ইলিশ মাছ। 

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget