এক্সপ্লোর

Skin Care Tips: সারাবছরই সঠিকভাবে ত্বকের দেখভাল প্রয়োজন, প্রতিদিনের যত্নে কী কী করবেন?

Skin Care: বেড়াতে গিয়ে কম সময়ে সহজে কীভাবে ত্বকের যত্ন নেবেন? এই সমস্যার সমাধানে মুশকিল আসান হিসেবে রইল সহজ কিছু টিপস।

Skin Care Tips: ত্বকের পরিচর্যা (Skin Care) কিন্তু সারাবছরই প্রয়োজন। শীত হোক বা গ্রীষ্ম কিংবা বর্ষার মরসুম, সবসময়েই সঠিক পদ্ধতিতে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। এমনকি বেড়াতে গেলেও কিন্তু চালু রাখতে হবে ত্বকের পরিচর্যা। এমনিতেই বেড়াতে যাওয়া মানে ছুটির সময়টা চুটিয়ে উপভোগ করে নেওয়ার পালা। কিন্তু তাই বলে ত্বকের পরিচর্যায় ফাঁকি দিলে চলবে না। বরং একটু বেশিই যত্ন নেওয়া দরকার। নাহলে ত্বকের বারোটা বাজতে বেশি সময় লাগবে না, দেখা দিতে পারে একাধিক সমস্যা। বেড়াতে গিয়ে কম সময়ে সহজে কীভাবে ত্বকের যত্ন নেবেন? এই সমস্যার সমাধানে মুশকিল আসান হিসেবে রইল সহজ কিছু টিপস।

  • বেড়াতে গিয়ে অনেকেই মেকআপ করে থাকেন। সেক্ষেত্রে সঠিক ভাবে মেকআপ করার পাশাপাশি সযত্নে মেকআপ তুলেও ফেলতে হবে। নাহলে ত্বকের ক্ষতি হতে বাধ্য। মেকআপ না তুলেই কোনও ভাবেই ঘুমোতে যাবেন না। আর মেকআপ তোলা মানে ত্বকের উপর থেকে রগড়ে গায়ের জোরে ঘষে প্রোডাক্ট তোলা নয়। ক্লেনজার দিয়ে ভালভাবে মুখ পরিষ্কার করে মেকআপ তুলে নিতে হবে। প্রয়োজনে ব্যবহার করুন ফেসওয়াশ। তারপর ক্রিম বা ময়শ্চারাইজারে সামান্য গোলাপ জল মিশিয়ে মুখে ম্যাসাজ করে নিন। মেকআপ তোলার ক্ষেত্রে নরম তুলো ব্যবহার করতে পারেন।
  • গরমের মরসুমে অনেকেই ঠান্ডার জায়গায় বেড়াতে যান। বাড়িতে থাকলে যেভাবে নিয়মিত ত্বকের যত্ন নেন, সেই রুটিন বেড়াতে গিয়েও বজায় রাখা প্রয়োজন। ত্বক আর্দ্র বা ডিহাইড্রেটেড রাখা অত্যন্ত প্রয়োজন। তাই ময়শ্চারাইজার লাগানো দরকার। 
  • বেড়াতে যাওয়া মানেই প্রচুরে ঘোরাঘুরি। ফলে ত্বকে ধুলোময়লা জমবেই। সেইজন্য দিনের শেষে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ভাল ভাবে ক্লেনজার কিংবা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন এবং তারপর হাল্কা করে টোনার লাগিয়ে নিতে পারেন।
  • ঠান্ডার জায়গায় বেড়াতে গেলে ত্বক রুক্ষ শুষ্ক হতে বাধ্য। ভিতর থেকে ত্বক হাইড্রেটেড রাখা প্রয়োজন। সেইজন্য সঠিক পরিমাণে জল খেতে হবে। কোনওভাবেই শরীরে জলের ঘাটতি হতে দেওয়া যাবে না।
  • বেড়াতে গেলেও আপনার সঙ্গে থাকুক সানস্ক্রিন। খোলা রোদে ঘুরে বেড়াবেন না। প্রয়োজনে ছাতা, টুপি, স্কার্ফ ব্যবহার করুন। আর অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে বাইরে বেরোতে হবে। ঠান্ডার জায়গাতেও সানস্ক্রিন সমান ভাবে ত্বকের জন্য প্রয়োজন।
  • শুধুমাত্র ত্বক পরিষ্কার রাখলেই চলবে না। সঠিক ভাবে ত্বক ময়শ্চারাইজিং করাও প্রয়োজন। তাই ক্রিম বা ময়শ্চারাইজার ম্যাসাজ করতে হবে ত্বকে। শুধু মুখের নয়, যত্ন নিতে হবে হাত-পায়েরও।
  • যাঁদের স্কিন খুব সেনসিটিভ তাঁদের একটু বেশি সতর্ক থাকতে হবে। মনে রাখবেন সারা বছর যা প্রোডাক্ট ব্যবহার করেন সেটাই করুন। বেড়াতে গিয়ে নতুন কিছু ব্যবহার করতে যাবেন না। এর ফলে হিতে বিপরীত হতে পারে।
  • শরীর হাইড্রেটেড রাখার জন্য জল ছাড়াও ফলের রস, ডাবের জল এসব খেতে পারেন। এইসব পানীয় শরীর ডিটক্সিফিকেশনে সাহায্য করে। ফলে এমনিতেই আপনার ত্বকের একাধিক সমস্যা নিমেষে দূর হতে পারে।
  • বেড়াতে গিয়ে একটু অনিয়ম হয়েই থাকে। তবে ঘুমের ক্ষেত্রে বেশি অনিয়ম না করাই ভাল। তাই পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। নাহলে ত্বকের যত্ন এবং পরিচর্যায় যেসব নিয়ম মেনে চলবেন তার কোনওটাই কাজে লাগবে না ভালভাবে।

আরও পড়ুন- ইনসমনিয়ায় ভুক্তভোগী? রাতে ঘুমের সমস্যা হলে এড়িয়ে চলুন এই খাবারগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget