এক্সপ্লোর

Ice Cream: আইসক্রিম খেতে লাগে ছুরি-কাঁটা, গরমে নয় গলে হাওয়ার দাপটে

Turkish Ice Cream Dondurma: সূর্যের তাপে সহজে গলে না এই 'ম্যাজিক' আইসক্রিম। কিন্তু dondurma- র মূল শত্রু হল বাতাস। তৈরি করতে লাগে ছাগলের দুধ এবং অর্কিড থেকে তৈরি ময়দা।

Ice Cream: আইসক্রিম খেতে লাগে কাঁটাচামচ, ছুরি। সহজে গলে না এই আইসক্রিম (Turkish Ice Cream)। প্লেটে সাজিয়ে রাখা যায় দীর্ঘক্ষণ। আর পাঁচটা সাধারণ আইসক্রিমের (Ice Cream Love) তুলনায় খেতেও সুস্বাদু। স্বাদে এক অদ্ভুত মিষ্টত্বের ছোঁয়া। একদম নরম, স্মুদ... বলা ভাল মাখনের মতো মসৃণ। এমন লোভনীয় আইসক্রিম তৈরি করতে কাজে লাগে এক বিশেষ ধরনের অর্কিডও। আর থাকে দুধ। ব্যাস আর কিচ্ছু নয়। এমন আইসক্রিম খেয়েছেন নাকি? খেতে গেলে অবশ্য পারি দিতে হবে সুদূর তুরস্কে। কারণ dondurma আসলে একটি টার্কিশ আইসক্রিম। 

সোশ্যাল মিডিয়া এবং শহরাঞ্চলের বিভিন্ন মেলায় থাকা ফুড স্টলের দৌলতে আজকাল আমরা অনেকেই টার্কিশ আইসক্রিমের সঙ্গে পরিচিত। ওই যে ভিডিওতে দেখা যায় বিশাল একটা ধাতব রডের মাথায় আইসক্রিম রেখে তা ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে দোকানদার, আর পরক্ষণেই শুরু হচ্ছে তাঁর কলাকৌশল, যার ফলে কিছুতেই আইসক্রিম আর পৌঁছোচ্ছে না ক্রেতার হাতে। কখনও শুধু আইসক্রিমের কোন-টুকুই জুটছে। কখনও বা সামনে আসছে খালি রড। এমন ছলাকলা পার করে যে সুস্বাদু এবং সুদৃশ্য আইসক্রিম আপনার হাতে পৌঁছোয় তা আদতে তুরস্কের আইসক্রিম। 


Ice Cream: আইসক্রিম খেতে লাগে ছুরি-কাঁটা, গরমে নয় গলে হাওয়ার দাপটে

কিন্তু টার্কিশ কোন আইসক্রিম চোখে এবং চেখে দেখে থাকলেও dondurma হয়তো সকলের খাওয়া হয়নি। তাই চলুন একটু উঁকি দেওয়া যাক dondurma- তৈরির উপকরণের দিকে। জেনে নেওয়া যাক কোথায় তৈরি হয় এই আইসক্রিম। 

  • তুরস্কের দক্ষিণ Kahramanmaraş বা সংক্ষেপে Maraş প্রদেশই dondurma- র উৎস। dondurma আসলে টার্কিশ শব্দ। ইংরেজিতে অনুবাদ করলে এর অর্থ আইসক্রিম। 
  • gelato, sherbet কিংবা অন্যান্য আইসক্রিমের থেকে অনেকটাই আলাদা dondurma। তুরস্কের এই খাবার বিখ্যাত এর thick, dense and stretchy টেক্সচারের জন্য। এমন গঠনের কারণেই সহজে গলে যায় না এই আইসক্রিম। আর খেতে ব্যবহার করতে হয় কাঁটাচামচ, ছুরি। 
  • dondurma তৈরি করতে লাগে এক বিশেষ ধরনের ময়দা যার নাম salep, এটি তৈরি করা হয় অর্কিড গোত্রের একটি বিশেষ ধরনের অর্কিড 'অর্চিস'- এর কন্দ থেকে। এই বিশেষ ময়দাই আইসক্রিম তৈরির সময় স্ট্রেচ হতে থাকে, ভেঙে যায় না। স্টেবিলাইজার হিসেবে কাজ করে অর্কিড থেকে তৈরি এই ময়দা এবং এর মধ্যে থাকে ডায়েট্রি ফাইবার অর্থাৎ খাবার উপযুক্ত ফাইবার। আর ব্যবহার হয় ছাগলের দুধ। 
  • সূর্যের তাপে সহজে গলে না এই 'ম্যাজিক' আইসক্রিম। কিন্তু dondurma- র মূল শত্রু হল বাতাস। 

তথ্যসূত্র- বিবিসি 

আরও পড়ুন- বর্ষায় ভুলেও 'স্ক্যাল্পে' ব্যবহার করবেন না এই উপকরণগুলি 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget