এক্সপ্লোর

Hair Care: বর্ষায় ভুলেও 'স্ক্যাল্পে' ব্যবহার করবেন না এই উপকরণগুলি

Monsoon Hair Care Tips: বর্ষায় যাঁরা নিয়মিত শ্যাম্পু করবেন তাঁরা কেমিক্যাল ছাড়া শ্যাম্পু ব্যবহারের চেষ্টা করুন। অর্গানিক জাতীয় শ্যাম্পু ব্যবহার করতে পারলে ভাল। এর ফলে স্ক্যাল্প রুক্ষ হবে না।

Hair Care: বর্ষায় প্রায় সকলেরই চুল পড়ার সমস্যা (Hair Fall Problem) অত্যধিক ভাবে বেড়ে যায়। এই সমস্যা কমাতে চাইলে প্রয়োজন সঠিক ভাবে মাথার তালুর যত্ন (Scalp Care Tips) নেওয়া। সেই সঙ্গে চুলের বাকি অংশের যত্ন (Hair Care Tips) তো নিতেই হবে। তবে সবার আগে জেনে নিন বর্ষার দিনে মাথার তালুতে কোন কোন উপকরণ একদম ব্যবহার করবেন না, কিংবা কম করবেন।

বর্ষার দিনে চুলে তেল কীভাবে ব্যবহার করবেন 

বর্ষার দিনে শ্যাম্পু করার আগে চুলে তেল ব্যবহার করলেও সেটা চুলের লম্বা অংশে করাই ভাল। মাথার তালুতে তেল ব্যবহার করলে বাতাসে আর্দ্রতা থাকার কারণে চুল চিটচিটে হয়ে যেতে পারে। মাথার তালুতে তেল ব্যবহারের পর তা যদি সঠিক ভাবে পরিষ্কার না হয় তাহলে বর্ষার মরশুমে সহজে মাথার তালুতে ময়লা জমে যাবে এবং চুল পড়ার সমস্যা বাড়বে। 

শ্যাম্পু করবেন কীভাবে বর্ষার মরশুমে 

বর্ষার দিনে চুল পরিষ্কার রাখা খুবই জরুরি। যাঁরা রোজ বাইরে বেরোন পারলে রোজই শ্যাম্পু করে নিন। মাথার তালু ভালভাবে পরিষ্কার করুন। মাথার তালুর অংশে জোরে ঘষে তেল বা শ্যাম্পু কিছুই লাগাবেন না। এর জেরে চুলের গোড়া দুর্বল হয়ে যাবে। বর্ষায় মাথার তালুতে তেল ব্যবহার না করাই ভাল। আর যাঁরা রোজ শ্যাম্পু করবেন তাঁরা হাল্কা ধরনের শ্যাম্পু ব্যবহার করুন। 

শ্যাম্পুর পর কন্ডিশনার কিংবা স্নানের পর হেয়ার সিরাম কীভাবে ব্যবহার করবেন বর্ষার দিনে 

বর্ষায় যেহেতু আর্দ্রতা বেশি থাকে তাই কন্ডিশনার নিজের চুলের ধরন বুঝে ব্যবহার করুন। স্ক্যাল্পে কোনওভাবেই কন্ডিশনার ব্যবহার করবেন না। চুলের জেল্লা বজায় রাখার জন্য এবং রুক্ষ, শুষ্ক ভাব দূর করার জন্য অনেকেই হেয়ার সিরাম ব্যবহার করেন। বর্ষার দিনে চুলের লম্বা অংশে হেয়ার সিরাম ব্যবহার করুন। মাথার তালুতে হেয়ার সিরাম দেবেন না। আর একটা কথা খেয়াল রাখবেন হেয়ার সিরাম সবসময় ভেজা চুলেই লাগাবেন। 

কেমিক্যাল ছাড়া অর্গানিক শ্যাম্পু 

যাঁরা নিয়মিত শ্যাম্পু করবেন তাঁরা কেমিক্যাল ছাড়া শ্যাম্পু ব্যবহারের চেষ্টা করুন। অর্গানিক জাতীয় শ্যাম্পু ব্যবহার করতে পারলে ভাল। বাড়িতে তৈরি হেয়ার মাস্কও ব্যবহার করতে পারেন চুলে। তবে স্ক্যাল্পে হেয়ার মাস্ক লাগানো চলবে না। 

বর্ষার চুল শুকানোর সময়েও নিন বিশেষ যত্ন 

চুল শুকানোর ক্ষেত্রে সরাসরি মাথার তালু কিংবা চুলে ব্লো ড্রায়ার ব্যবহার না করাই ভাল। এর পরিবর্তে নরম তোয়ালে কিংবা সুতির গামছা দিয়ে চুল শুকনো করে মুছে নিতে পারলে ভাল। চুল মোছার ক্ষেত্রে কখনই জোরে ঘষে চুল মুছবেন না। এর ফলে চুলের গোড়া আলগা হয়ে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। 

আরও পড়ুন- স্ট্রেস কমাতে মন ভরে খাবার খাচ্ছেন? বিপদ বাড়ছে না তো? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget