এক্সপ্লোর

Health News: টানা ১০ বছর পোলিওমুক্ত ভারত ! এই বিরাট সাফল্যের কী রহস্য ?

10 years of polio free India: টানা এক দশক ধরে পোলিওমুক্ত থাকার খেতাব পেল ভারত। শেষ আক্রান্ত ব্যক্তি ছিলেন হাওড়ার বাসিন্দা।

কলকাতা: দেখতে দেখতে কেটে গেল এক দশক। গত ২০১৪ সালের ২৭ মার্চ গোটা দেশ পোলিও মুক্ত হিসেবে অ্যাখ্যা পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই অ্যাখ্যা দেওয়া হয়েছিল ভারতকে। গত দশকের ২০১১ সালে শেষবারের মতো পোলিও আক্রান্তের খোঁজ মিলেছিল দেশে। পোলিও আক্রান্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গের হাওড়ার এক ব্যক্তি। এর পর টানা ৩ বছর পোলিওর কোনও ঘটনা সারা দেশে ধরা পড়েনি। ২০১৪ সালে সেই রিপোর্টের ভিত্তিতে পোলিও মুক্ত হিসেবে অ্যাখ্যা পায় ভারত। ২০২৪ সালে সেই স্বীকৃতির দশ বছর পূর্ণ হল।

দেশ পোলিও মুক্ত হল কোন পদ্ধতিতে ?

রোটারি ইন্টারন্যাশনালের ইন্ডিয়া পোলিও প্লাস কমিটির চেয়ারম্যান দীপক কাপুর সংবাদমাধ্যম আইএনএএস-কে বলেন, পোলিও মুক্ত অবস্থায় ভারত টানা দশ বছর কাটিয়ে ফেলেছে। এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন।‌ কীভাবে এই স্বীকৃতি অর্জন করা সম্ভব হয়েছে সে কথা জানালেন দীপক। তাঁর কথায়, দুই পদ্ধতিতে এই স্বীকৃতি অর্জন করা সম্ভব হয়েছে। প্রথম পদ্ধতিতে চেষ্টা করা হয়েছে পাঁচ বছরের কমবয়সি প্রায় সব শিশুদের যেন সঠিক সময় পোলিও টিকাকরণ করানো হয়। অন্যদিকে দ্বিতীয় পদ্ধতিতে চেষ্টা করা হয়েছে নিয়মিত নজরদারি চালিয়ে যাওয়া। অর্থাৎ কোথাও পোলিও হয়েছে কিনা তার খোঁজখবর রাখা এবং পোলিও টিকাকরণ ঠিকমতো হচ্ছে কি না সে দিকটাও দেখভাল করা। ন্যাশনাল পোলিও সার্ভেলেন্স প্রজেক্ট এর অধীনে এই নজরদারি গোটা প্রক্রিয়াটি চলে বলে সংবাদমাধ্যমকে এই দিন জানালেন দীপক কাপুর।

টিকাকর্মীদের অক্লান্ত শ্রম

অন্যদিকে ইউনিসেফ ইন্ডিয়ার ইমিউনাইজেশন স্পেশালিস্ট চিকিৎসক আশিষ চৌহান সংবাদমাধ্যম আইএএনএসকে জানান, ভারতের কাছে একটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। দেশে যে সময় পোলিও দূরীকরণের চেষ্টা শুরু হয়েছিল, তখন অনেক রকম আশঙ্কায় প্রকাশ করা হয়েছিল। সেই সব আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে ভারত টানা ১০ বছর পোলিও মুক্ত থাকার খেতাব অর্জন করেছে। পাশাপাশি তাঁর কথায়, ন্যাশনাল ইমিউনাইজেশন ডে ও সাব ন্যাশনাল ইমিউনাইজেশন ডে-গুলিও এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। চিকিৎসকের কথায়,ন্যাশনাল ইমিউনাইজেশন ডেতে টিকাকরণের মাধ্যমে দু-তিন দিনের মধ্যে এক কোটিরও বেশি শিশুদের টিকাকরণ সম্ভব হয়েছে। সারা দেশ জুড়ে ৭ লাখ বুথে টিকাকরণের প্রকল্প চলে। সব মিলিয়ে ২৫ লাখ টিকা কর্মীরা টিকা কর্মীদের অক্লান্ত চেষ্টায় আজ এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। 

আরও পড়ুন - Feet Pain: পায়ের পাতায় ব্যথা কেন, কীসের লক্ষণ, কীভাবে সুরাহা ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget