এক্সপ্লোর

Dementia Risk: মানুষের সঙ্গে কম মেলামেশা করেন ? ভবিষ্যতের এই ঝুঁকি বাড়ছে না তো ?

Social interaction Linked Dementia: বর্তমান যুগে অনেকেই নিজেদের মধ্যে থাকতে ভালোবাসেন। কিন্তু এই সমস্যা ভবিষ্যতের একটি রোগ বাড়িয়েও দিতে পারে।

কলকাতা: একা থাকতে ভাল লাগে অনেকের। নিজের মতো সময় কাটাতে ভালোবাসেন।‌ প্রয়োজন ছাড়া কারও সঙ্গেই পারতপক্ষে কথা বলেন না। এমনকি কিছু ক্ষেত্রে কথা বলতে বিরক্ত বোধও করেন। এমন অনেকেই রয়েছে যারা নিজেদের সঙ্গে সময় কাটানোর মধ্যে আনন্দ খুঁজে পান। কিন্তু এই অভ্যাস অন্য আরেক দিক থেকে বিপদ ডেকে আনতে পারে। সম্প্রতি বেশ কিছু গবেষণায় তেমনটাই দেখা গিয়েছে। 

একা কাটালে ক্ষতি কী ?

একা কাটানো মানে নিজের পছন্দমতো সময় কাটানো। নিজের পছন্দের জিনিসগুলি এই সময় আমাদের ঘিরে থাকে। একই সঙ্গে এই সময়টা অন্য কেউ আমাদের পরিসরে প্রবেশ করতে পারে না‌। আমরাও কাউকে প্রবেশ করতে দিই না। এর সুফল নিজের মন ভালো থাকে অনেকাংশে। কিন্তু কুফল - সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ কমতে থাকে। কথা বলা কমে যায়। কথা বলতে গেলে ঠিকমতো কথা বলতে পারেন না অনেকে। কারণ কথা বলার ‘প্র্যাকটিস’ কমে যায়। এই সমস্যা প্রাথমিকভাবে সামাজিক সম্পর্কগুলিকে বিঘ্নিত করে। তবে ভবিষ্যতে এর থেকে বড় সমস্যা দেখা দিতে পারে এবং সেটি মস্তিষ্কের।

কী বলছে গবেষণা ?

২০১১ সাল থেকে নয় বছর ধরে একটি গবেষণা করা হয়। আমেরিকান জেরিয়াট্রিক সোসাইটিতে প্রকাশিত ওই গবেষণা পাঁচ হাজার বয়স্ক ব্যক্তিদের নিয়ে করা হয়। ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের মধ্যে ডিমেনশিয়া হতে দেখা গিয়েছে‌ নয় বছর পর। যারা সোশালি আইসোলেটেড থাকেন বা কারও সঙ্গে তেমন মেলামেশা করেন না, তাদের মধ্যেই এই রোগের ঝুঁকি ২৭ শতাংশ বেশি। এমনই অন্য এক গবেষণা বলছে, এই ঝুঁকি কিছু ক্ষেত্রে ৫০ শতাংশও বাড়তে পারে। 

আরও কিছু রোগের আশঙ্কা

শুধু যে ডিমেনশিয়ার আশঙ্কা বেড়ে যায় তাই নয়। এর পাশাপাশি আরও বেশ কিছু রোগ দেখা দিতে পারে।

  • মানসিক অবসাদের লক্ষণ দেখা দিতে পারে। 
  • একা থাকা ব্যক্তিদের মধ্যে দুশ্চিন্তার প্রবণতা বেশি দেখা যায়। 
  • এমন ব্যক্তিদের অনেকের স্ট্রোকের ঝুঁকি বেশি। 
  • হার্ট ফেইলিওরে মৃত্যুর ঘটনাও অস্বাভাবিক নয় বলে জানাচ্ছে বেশ কিছু গবেষণা।
  • সোশাল আইসোলেশন বা নিজের মতো থাকা অনেক সময় নেশার কারণ হতে পারে। যা আরও বেশি রোগ ডেকে আনে।

আরও পড়ুন - Night Leg Cramp: ঘুমের মধ্যে হঠাৎ পায়ে টান, তীব্র ব্যথা - কীসের লক্ষণ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget