এক্সপ্লোর

Night Leg Cramp: ঘুমের মধ্যে হঠাৎ পায়ে টান, তীব্র ব্যথা - কীসের লক্ষণ ?

Night Leg Cramp Causes: ঘুমের মধ্যে পায়ে হঠাৎ টান, তার সঙ্গে তীব্র ব্যথা। অনেকেই এই সমস্যায় ভোগেন। কিন্তু কেন এটি হয়?

কলকাতা: রাতে ঘুমের মধ্যে হঠাৎই পায়ে টান। টান লাগার সঙ্গে সঙ্গে প্রচন্ড ব্যথা ও যন্ত্রণা হতে থাকে। বেশ কিছুক্ষণ পর নিজে থেকে সেই সমস্যা সেরেও যায়। কিন্তু ওইটুকু সময় প্রচন্ড যন্ত্রণার শিকার হয়। রাতে ঘুমের মধ্যে অনেকেই এই সমস্যায় ভোগেন। কিন্তু কেন এটি হয় ? কী করলেই বা এর থেকে রেহাই পাওয়া যেতে পারে ?

বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সমস্যার নির্দিষ্ট কোনও কারণ এখনও জানা যায়নি। অর্থাৎ ঠিক কোন কারণটির সঙ্গে পায়ে টান লাগার সমস্যাটি যুক্ত। তবে বেশ কিছু শারীরিক সমস্যার সঙ্গে এই লক্ষণ জড়িত থাকে। এমনকি বয়সের সঙ্গে সঙ্গে পায়ে টান লাগার এই সমস্যা বাড়তে থাকে। দেখা গিয়েছে, গর্ভবতী মহিলার মধ্যে এই সমস্যা আরও বাড়ে। এই রোগগুলির মধ্যেই রয়েছে বেশ কয়েকটি ক্রনিক রোগ।

ঘুমের মধ্যে পায়ে টান লাগার কারণ 

  • স্নায়ুর সমস্যা - প্রাথমিকভাবে একে স্নায়ুর সমস্যা বলেই মনে করা হয়। পেশি ও স্নায়ুর মধ্যে সামঞ্জস্য বিঘ্নিত হলে এই সমস্যা বাড়তে পারে। যা রাতের দিকে হওয়ার আশঙ্কা বেশি। বয়স হলে বাড়তেও পারে।
  • রক্ত সঞ্চালন কমে যাওয়া - অনেক সময় পায়ের পেশিগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণে রক্ত পরিবহন হয় না। যার ফলে অক্সিজেনের পরিমাণ কমে যেতে থাকে। তার ফলেই পায়ে টান ধরে।
  • স্ট্রেস - পায়ের উপর খুব বেশি চাপ পড়লে এটি হতে পারে। কোনও নির্দিষ্ট দিন খুব বেশি হাঁটলে বা শরীরচর্চার সময় পায়ে চাপ পড়লে এই সমস্যা দেখা দিতে পারে।

ক্রনিক রোগের লক্ষণ হতে পারে এটি

  • কিডনির সমস্যা - কিডনির সমস্যা থাকলে প্রস্রাবের বেগ ও পরিমাণ কমে যেতে পারে। যা নিয়ন্ত্রণ করতে অনেককে ওষুধ খেতে হয়। এই ওষুধের জেরেও কিডনির সমস্যা হতে পারে।
  • ব্লাড সুগার - রক্তে সুগার বেশি মাত্রায় থাকলে পায়ের স্নায়ুর ক্ষতি হয়। চিকিৎসা বিজ্ঞানে এটিকে ডায়াবেটিক নার্ভ ড্য়ামেজ বলা হয়। সেই কারণেই পায়ে টান লাগতে পারে। 
  • উচ্চ রক্তচাপ -  উচ্চ রক্তচাপের  কারণেও ঘুমের মধ্য়ে পায়ে টান লাগতে পারে।
  • পার্কিনসনস ডিজিজ - এটি স্নায়ুর একটি বিশেষ রোগ। এই রোগে হাত-পা আক্রান্ত হয়। সেই কারণেও ঘুমের মধ্যে এই সমস্যা দেখা দিতে পারে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Special Mix Veg Dal Benefits: এক ঢিলে ৪ রোগ ! সিজন চেঞ্জে পাতে রাখুন ‘বিশেষ’ সবজির ডাল

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget