এক্সপ্লোর

Bengali Food Items: কীভাবে বাড়িতে সহজেই বানিয়ে ফেলবেন মুখরোচক ঝালমুড়ি?

বর্ষাকালে বাইরে রিমঝিম বৃষ্টির মধ্যে বাড়িতে বসেই যদি তেমন মুখরোচক ঝালমুড়ির স্বাদ পাওয়া যায়, তাহলে মন্দ হয় না। কী বলেন?

কলকাতা: ঝালমুড়ি। নামটা শুনলেই জিভে জল চলে আসে। বাঙালিদের অন্যতম প্রিয় মুখরোচক খাবারগুলির মধ্যে উল্লেখযোগ্য ঝালমুড়ি। স্কুল জীবন হোক কিংবা কলেজ পড়ুয়া হোন কিংবা অনেক বড় হয়ে যাওয়ার পরও ঝালমুড়ি বলতেই মনের মধ্যে নানা স্মৃতি ভেসে ওঠে। আর আজও রাস্তায় বেরলো ফুচকা কিংবা ঝালমুড়ি খাওয়াটা বহু মানুষের কাছেই অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু অনেকেই স্বাস্থ্য সচেতনতার জন্য বাইরে থেকে ঝালমুড়ি খেতে পারেন না। বর্ষাকালে বাইরে রিমঝিম বৃষ্টির মধ্যে বাড়িতে বসেই যদি তেমন মুখরোচক ঝালমুড়ির স্বাদ পাওয়া যায়, তাহলে মন্দ হয় না। কী বলেন? তাহলে নিজেই বাড়িতে বানিয়ে ফেলুন মুখরোচক ঝালমুড়ি। স্বাদও থাকল, স্বাস্থ্যও বজায় থাকল।

আরও পড়ুন - Boondi Laddoo Recipe: খেতে যত সুস্বাদু, তৈরি করা তত সহজ, বোঁদের লাড্ডু তৈরির রেসিপিটা দেখে নিন

ঝালমুড়ি বানাতে কী কী উপকরণ লাগবে জেনে নেওয়া যাক-
প্রথমে তৈরি করে নিতে হবে ভাজা মশলা। তার জন্য লাগবে-
১. এক চামচ গোটা জিরে।
২. এক চামচ মেথি।
৩. এক চামচ গোটা ধনে।
৪. ৩ থেকে ৩টি এলাচ
৫. এক চিমচে নুন।

আরও পড়ুন - Durga Puja Special Recipe : পুজোর দুপুরে বাড়িতেই জমে উঠুক ভূরি-ভোজ, রইল ঠাকুরবাড়ির আদলে মুরগি-মটনের রেসিপি

ভাজা মশলা তৈরি করার জন্য প্রথমে শুকনো কড়াইতে সমস্ত উপকরণগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। এবার সেগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ঠান্ডা করে নিন।

ঝালমুড়ি তৈরি করার জন্য কী কী লাগবে?
১. এক কাপ মুড়ি।
২. এক চামচ ছোলা।
৩. একটা কাঁচা লঙ্কা কুঁচোনো।
৪. এক চামচ সেদ্ধ করা কড়াইশুঁটি।
৫. দু চামচ পেঁয়াজ কুঁচি।
৬. দু চামচ টমেটো কুঁচি।
৭. এক চামচ আগে থেকে করে রাখা ভাজা মশলা।
৮. অর্ধেক আলু সেদ্ধ।
৯. দু চামচ সরষের তেল।
১০. নুন আন্দাজ মতো।
১১. ১ চামচ নারকেল কুঁচি।

এবার ঝালমুড়ি তৈরি করতে হলে একটা পাত্রে মুড়ির সঙ্গে সমস্ত উপকরণগুলি নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে পরিবেশন করতে হবে। ব্যস। তৈরি মুখরোচক ঝালমুড়ি।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget