এক্সপ্লোর

Food Recipe: সবজির খোসা বাটা মুখে রুচছে না ? স্বাদ বাড়ান এইভাবে

Khosa Bata Recipe Tips: সবজির খোসা বাটা অনেকেই বাড়িতে বানিয়ে খান। কিন্তু সবসময় তার স্বাদ মুখে ভাল নাও লাগতে পারে।

কলকাতা: রান্না করতে গিয়ে সামান্য় খোসাও ফেলে দিতে যেন গায়ে লাগে। সেই দিয়েই অনেকে বানিয়ে ফেলেন খোসা বাটার সুস্বাদু রেসিপি। খোসা বাটা নানা সবজির খোসা দিয়েই বানানো যায়। তার মধ্যে লাউ, পটল, ঝিঙে, কাঁচকলার খোসা যেন একটু বেশি বিখ্যাত। এই সবজির খোসাই বেশি করে বাটা হয়। তার মানানসই ফোড়ন দিয়ে রেঁধে ফেলা হয় খোসা বাটা। কিন্তু তা করলেই কি হল। সে বাটা তো সবার মুখরোচক করে তোলা চাই। বাড়ির ছোট সদস্যরা অনেক সময় সবজিই খেতে চায় না। তাদের খোসা বাটা সহজেই খাওয়ানো যেতে পারে। যদি একটু মুখরোচক করে রাঁধা যায়। কিন্তু কীভাবে রাঁধলে সেটি মুখে দিলেই প্রশংসা বেরিয়ে আসবে ? দেখে নেওয়া যাক।

খোসা বাটার রেসিপি

প্রথমে একটি খোসা বাটার রেসিপি দিয়ে শুরু হোক। ঝিঙের খোসা বাটা বানাতে হলে — 

উপকরণ: এক কাপ ঝিঙের খোসা, ১/৪ চা চামচ কালোজিরে, অর্ধেক চা চামচ রসুন বাটা অথবা আদা বাটা (রসুন না খেলে বা নিরামিষ পদ করে রাঁধতে হলে), একটি শুকনো লঙ্কা, একটি কাঁচালঙ্কা, পরিমাণমতো নুন, অল্প সাদা তেল।

বানানোর কায়দা: ঝিঙের খোসা প্রথমে বেটে নিতে হবে। চাইলে মিক্সারে অল্প জল দিয়ে পেস্ট করে নিতে পারেন। এবার কড়াইতে প্রথমে অল্প তেল গরম করে নিন। তাতে কালোজিরে ফোড়ন দিয়ে দিন। ফোড়নের পর তাতে আদা বা রসুন বাটা দিয়ে অল্প আঁচে একটু সাঁতলে নিন। এবার ঝিঙের খোসার পেস্ট ও পরিমাণমতো নুন দিয়ে কষাতে থাকুন। যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ কষিয়ে নিতে হবে অল্প করে জল দিয়ে। কষানো হয়ে গেলে নামিয়ে ফেলে উপরে কাঁচালঙ্কা চিরে দিন।

স্বাদ বাড়ানোর কায়দা 

  • লঙ্কা ও কালোজিরের ফোড়নে একটি সুন্দর গন্ধ আসে রান্নায়। এর পরেও স্বাদ বাড়াতে অল্প লেবু চিপে দিতে পারেন খোসা বাটায়। টক স্বাদে বেশ লাগবে খেতে।
  • লেবুর বদলে অল্প চাট মশলাও বানিয়ে ফেলতে পারেন বাড়িতে। সেটি বাটার উপর ছড়িয়ে দিলে একেবারে অন্য়রকম স্বাদ ও মুখরোচক খেতে লাগবে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Moong Dal Benefits: মেদ ঝরানো থেকে হার্ট সুস্থ রাখা, ৫ উপকার মুগ ডালের পদে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?

ভিডিও

Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |
Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? আক্রমণে মমতা | ABP ANANDA LIVE
Tapas Roy on West Bengal Industries |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget