এক্সপ্লোর

Health Tips: গরমে প্রেশার বেড়ে যায় ? কেন ? কী করণীয়

Blood Pressure In Summer: গরম যত বাড়ছে, ততই বাড়ছে শারীরিক অস্বস্তি। কিন্তু এই সময় কি প্রেশার বেড়ে যায় ? জেনে নিন বিশদে।

কলকাতা: সাধারণভাবে ১২০/৮০-কে নর্মাল প্রেশার মনে করা হয়। কিন্তু হাই প্রেশারের রোগীদের এই মাপ বেশি থাকে। এর জন্য় অনেককে নিয়মিত ওষুধ খেতে হয়। শীতকালে প্রেশার বেড়ে যাওয়ার ভয় থাকে। কারণ শীতে রক্তনালি সংকুচিত হয়ে যায়। এতে রক্তের গতি বেড়ে যায়। যে কারণে রক্তের চাপও বেড়ে যায়। কিন্তু গরমে কি প্রেশার বাড়তে পারে ? কেন বাড়ে ? বিশদে জেনে নেওয়া যাক।

গরমে কি প্রেশার বাড়তে পারে ? 

ডিহাইড্রেশন - বিশেষজ্ঞদের কথায়, গরমকালেও রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণটি হল ডিহাইড্রেশন। গরমে আমাদের ঘন ঘন ঘাম হয়। এর ফলে শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায়। যার ফলে রক্ত বেশি ঘন হয়ে যায়। ঘন রক্ত পাম্প করতে বেশি চাপ প্রয়োগ করে হার্ট। ফলে রক্তচাপ বেড়ে যায়।

শরীরে নুনের পরিমাণ - গরমে রক্তচাপ বেড়ে যাওয়ার আরেকটি কারণ হল বেশি নুন খাওয়া। এই সময় শরীরে জলের পরিমাণ শুধু কমে না। কমে সোডিয়ামের পরিমাণও। এই সোডিয়াম মাত্রা ঠিক রাখতে বেশি সোডিয়াম অর্থাৎ নুন খেলেই রক্তচাপ বেড়ে যাওয়ার ভয় থাকে। এছাড়াও, রক্তে জলের পরিমাণ কমলে সোডিয়ামের পরিমাণ আপেক্ষিকভাবে বেড়ে যায়।

ওষুধের প্রভাব -  গরমে উচ্চ তাপমাত্রায় অনেক ওষুধ ঠিকমতো শরীরে গিয়ে কাজ করে না। যারা রক্তচাপের ওষুধ খান,তাদের ক্ষেত্রেও তাই হয়। এর ফলে রক্তচাপ স্বাভাবিক মাত্রার থেকে কিছুটা বেশি থাকে।

রক্তচাপ সামাল দেওয়ার উপায় ?

বিশেষজ্ঞদের কথায়, রোজকার অভ্যাসে কিছু বদল আনলে প্রচণ্ড গরমেও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়।

  • হাইড্রেটেড থাকা - নিজেকে হাইড্রেটেড রাখা এই সময় সবচেয়ে বেশি জরুরি। কারণ শরীরে পর্যাপ্ত জলের অভাবেই উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়।
  • অতিরিক্ত নোনতা খাবার এড়িয়ে চলা - গরমের সময় এমনই শরীরে সোডিয়াম মাত্রা ওঠানামা করে। তার উপর এই সময় অতিরিক্ত নোনতা খাবার খেলে সমস্যা বাড়ে বৈ কমে না । তাই  এমন খাবার এড়িয়ে চলুন।
  • যতটা সম্ভব ঠান্ডা থাকুন - যতটা সম্ভব ছায়াশীতল স্থানে থাকুন। রোদের মধ্য়ে না বেরোনোই ভাল। একান্ত বেরোতে হলে ছাতা ও জলের বোতল যেন সঙ্গে থাকে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  Weight Loss: ওজন ঝরাতে গিয়ে গরমে ঘাম ঝরছে বেশি ? বিকল্প পথ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget