এক্সপ্লোর

Covid Effectকোভিড হয়েছিল? এই দুই ভয়ঙ্কর প্রভাব রক্তে, ওলটপালট করতে পারে জীবন, গবেষণায় চাঞ্চল্য

Long Covid Effect : কোভিড আতঙ্ক কাটিয়ে মানুষকে স্বাভাবিক ছন্দে ফিরতে সাহায্য করেছে। তবু এখনও কোভিডের প্রভাব পিছু ছাড়েনি। সাম্প্রতিক গবেষণায় উঠে আসছে ভয়ঙ্কর তথ্য। 

কোভিডের আতঙ্ক আজও কাটেনি। ২০২০-২১ এর দুঃস্বপ্ন এখনও তরতাজা। একের পর এক ঢেউতে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়া জীবন। ভ্যাকসিনের আবিষ্কার, সচেতনতা, ভাইরাসের রূপবদল, ক্ষমতা কমে যাওয়া, কোভিড আতঙ্ক কাটিয়ে মানুষকে স্বাভাবিক ছন্দে ফিরতে সাহায্য করেছে। তবু এখনও কোভিডের প্রভাব পিছু ছাড়েনি। সাম্প্রতিক গবেষণায় উঠে আসছে ভয়ঙ্কর তথ্য। 

লং কোভিড নিয়ে নানা গবেষণা বহুদিন ধরেই চলছে। চিকিৎসকদের একটা বড় অংশের মতে, কোভিড আক্রান্তদের মধ্যে ব্লাড-ক্লট হওয়ার প্রবণতা বেড়েছে। রক্তবাহিকার মধ্যে ছোট ছোট ক্লট তৈরি হচ্ছে। গবেষকদের ধারণা, কোভিডের প্রভাবে মানুষের শরীরে ইমিউন সিস্টেমে বিশেষ পরিবর্তন হচ্ছে।  অনেকেই কোভিড-১৯ সংক্রমণের পর কয়েক দিনের সর্দি, গলা ব্যথা, কাশি বা জ্বরের পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যান। কিন্তু এমন অনেক রোগী আছেন যাদের উপর কোভিডের প্রভাব থেকে যাচ্ছে আজীবন।  যেমন, অস্বাভাবিক  ক্লান্তি, ব্রেন ফগ, শরীরে ব্যথা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা। একেই লং কোভিড বলা হয়। এই লক্ষণগুলির পেছনের কারণগুলি এখনও পর্যন্ত স্পষ্ট ছিল না।    

গবেষণায় কী জানা গেছে?

হালে বিজ্ঞানীরা লং কোভিড রোগীদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চিহ্নিত করেছেন।  রক্তের মধ্যে থাকা মাইক্রোক্লটের  প্রাবল্য। মাইক্রোক্লট হল রক্তে ঘুরে বেড়ানো ক্লটিং প্রোটিনের অস্বাভাবিক বৃদ্ধি (abnormal clumps of blood clotting proteins, such as fibrin)। কোভিড রোগীদের মধ্যে এই পরিবর্তন বিশেষ ভাবে দেখা যায়। ২০২১ সালেই দক্ষিণ আফ্রিকার স্টেলেনবোশ বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজিস্ট রেসিয়া প্রিটোরিয়াস প্রথম কোভিড রোগীদের মধ্যে মাইক্রোক্লট বৃদ্ধির বিষয়টি নজরে আনেন । এগুলি হল ক্ষুদ্র ,স্থায়ী জমাট বাঁধা রক্ত। স্ট্রোক বা থ্রম্বোসিসের মতো পরিস্থিতিতে যেমন ব্লাড-ক্লট দেখা যায়, তার থেকে ছোট, কিন্তু রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করার পক্ষে যথেষ্ট।   

গবেষণায় আরও জানা গেছে যে, লং কোভিড রোগীদের মধ্যে  শ্বেত রক্তকণিকা নিউট্রোফিলে কিছু পরিবর্তন দেখা যায়।  এই পরিবর্তনের ফলে ভাঙতে শুরু করে নিউট্রোফিলের ডিএনএ। একে নিউট্রোফিল এক্সট্রা সেলুলার ট্র্যাপস (NET) বলা হয়।  যদিও NET সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে, কিন্তু এর অত্যধিক উৎপাদন ক্ষতিকারক হতে পারে। অতিরিক্ত NET হলে , তা থেকে গুরুতর প্রদাহজনক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া  রক্ত জমাট বাঁধা বেড়ে যেতে পারে। এর ফলে গুরুতর সংক্রমণ, অটোইমিউন অসুখ, কর্কট রোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের সমস্যাও বাড়ে ।    

পরে দেখা যায়, এই  মাইক্রোক্লট  ও অতিরিক্ত NET তৈরির মধ্যেও একটা সম্পর্ক আছে। যাদের নিউট্রোফিল এক্সট্রা সেলুলার ট্র্যাপস বেশি উৎপাদিত হয়েছে, তাদের মধ্যে আবার মাইক্রোক্লটের প্রবণতা বেশি, যার নেতিবাচক প্রভাব সাঙ্ঘাতিক। 

অস্বীকৃতি: এই তথ্য গবেষণা এবং বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটিকে চিকিৎসা পরামর্শ হিসাবে বিবেচনা করবেন না। কোনো নতুন কার্যকলাপ বা ব্যায়াম শুরু করার আগে আপনার ডাক্তারের বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget