এক্সপ্লোর

World Obesity Day 2024: একাই ১০ মানুষের সমান! ওজন বাড়িয়েই অমরত্ব পেয়েছেন জন ব্রোয়ার

World’s Heaviest Person Ever Lived: হাসপাতালের বিছানায় তাকে এপাশ থেকে ওপাশ ফেরাতে ১৩ জন লাগত। ওজনের দৌড়ে তার রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।

কলকাতা: আজ বিশ্ব ওবেসিটি দিবস (World Obesity Day)। ওবেসিটির অর্থ অতিরিক্ত ওজন। উচ্চতা ও বয়সের নিরিখে একজনের যা ওজন থাকা উচিত, তার থেকে বেশি মানেই অতিরিক্ত ওজন। ওজনের এই মাপকাঠি চিকিৎসাবিজ্ঞান নির্দেশিত। ইতিহাসের নানা সময়ে ওজনের দিক থেকে ইতিহাস গড়েছেন কিছু ব্যক্তি। গিনিস বুকে তাদের নাম উঠেছে বিশ্বের সবচেয়ে বেশি ‘ওজনদার’ মানুষ হওয়ায়। তেমনই তিনজনের কাহিনি শুনলে অবাক হতে হবে নিশ্চিত।

জন ব্রোয়ার মিনখ (Jon Brower Minnoch)

ছোট থেকেই বেশি ওজনের সমস্যায় ভুগতেন জন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জন্ম। ১২ বছর বয়সেই তার ওজন ছিল ১৩৩ কেজি। ২২ বছরের তরুণ হওয়ার পর ওজন মাপতে গেলে দেখা যায় তা বেড়ে ১৭৮ কেজি হয়েছে (World’s Fattest Man Ever Lived)। ওই বছরই তার প্রথম বিয়ে হয়। এর পর থেকে ওজন শুধুই বেড়েছে। ১৯৬৩ সালে তাঁর বিয়ের পর ১৯৬৬ সালে মাপা হয় ওজন। দেখা যায় শরীর ৩১৭ কেজির কোঠা পেরিয়ে গিয়েছে। 

গিনিস বুকে নাম 

এর দশ বছর বাদে ১৯৭৬ সালে তাঁর ওজন ৪৪২ কেজি হয়। দুই বছর বাদে তা পৌঁছায় ১৯৭৮ সালের মার্চে বেশি ওজনের তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে তাঁর ওজন মাপলে দেখা যায় ৬৩৫ কেজি। যা বিশ্বের সর্বকালের রেকর্ডকে ভেঙে দেয়। গিনিস বুকে নাম ওঠে জনের। হাসপাতালে নিয়ে যেতে একটি বিশেষ স্ট্রেচার তৈরি করা হয়েছিল। এছাড়া ১২ জন দমকলকর্মীর সাহায্য নিতে হয় (World’s Fattest Man)। হাসপাতালের বিছানায় তাঁকে ওলটপালট করতে ১৩ জনকে কসরত করতে হত। এই অবস্থায় ১৯৮০ সালে তাঁকে ডিভোর্স দেন প্রথম স্ত্রী। 

দ্বিতীয় বিয়ে ও দুই ছেলে

দুই বছর বাদে ১৯৮২ সালে দ্বিতীয় বিয়ে হয় তাঁর। ইতিমধ্যে হাসপাতাল থেকে অস্ত্রোপচারের মাধ্যমে দুই বছরের চেষ্টায় ৪১৯ কেজি ওজন কমিয়েছিলেন (World’s Heaviest Person)। ২১৬ কেজি ওজন নিয়ে বাড়ি ফেরেন। দুই সন্তানের বাবা হন জন। কিন্তু এতটা ওজন কমিয়েও লাভ হয়নি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই ওজন বাড়তে শুরু করে। ছাড়িয়ে যায় ৩০০ কেজির কোঠা। ফের হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। কিন্তু ডায়াবেটিস, হার্টের সমস্যা সমেত, নানা রোগ পেয়ে বসেছিল শরীরটাকে। ১৯৮৩ সালে তাঁর মৃত্য়ু হয়। চিকিৎসকদের কাছে জন আজও বিস্ময়। ওবেসিটি নিয়ে গবেষণা করতে তাঁর অনেক তথ্য আজও কাজে লাগানো হয়।

আরও পড়ুন - Science Update: কীভাবে জন্মেছিল প্রথম প্রাণ ? নেপথ্যের যৌগটির খোঁজ মিলল এবার

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget