এক্সপ্লোর

Mango Halwa: পাকা আম দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু আমের হালুয়া, স্বাদ লেগে থাকবে মুখে

Mango Halwa Recipe: আমের মরসুমে আমের নানা পদ চেখে দেখতে কার না মন চায়। তাই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন আমের সুস্বাদু হালুয়া।

Mango Halwa Recipe: আমের মরসুম দেখতে দেখতে চলেই এল। আর এই সময় আমের নানা পদ খেতে কার না মন চায়। তাই এবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন আমের হালুয়া। সাধারণত গাজরের হালুয়া নামটির সঙ্গেই আমরা পরিচিত। কিন্তু আমের হালুয়াও স্বাদেগুণে সেরা পদ। একেবারে জিভে লেগে থাকার মতোই। কীভাবে বানাবেন এই সুস্বাদু পদ ? রইল রেসিপি।

আমের হালুয়া রেসিপি (Mango Halwa Recipe)

উপকরণ - ৩ টি সাধারণ সাইজের আম, তিন কাপ জল, দুই কাপ সুজি, দেড় কাপ চিনি, কয়েকটি এলাচ, চার টেবিল চামচ ঘি, দুই টেবিল চামচ কাজু, দুই টেবিল চামচ কিসমিস, এক চিমটে কেশর।

পদ্ধতি

  • প্রথমে একটি কড়াইয়ে সুজি শুকনো খোলায় ভেজে নিতে হবে। হালকা লাল হয়ে এলে এর থেকে গন্ধ বেরোচ্ছে কি না দেখে নিন। বাদামি করে ভাজা যাবে না সুজি।
  • এবার একটি পাত্রে সুজি আলাদা করে রেখে কড়াইয়ে ২ চামচ ঘি দিন। এর মধ্য়ে কাজু দিয়ে ভেজে নিন অল্প। কাজু ভাজা হয়ে গেলে এর মধ্য়ে কিসমিস দিয়ে দিন।
  • এবার আমের খোসা ছাড়িয়ে আঁটি আলাদা করে আমটি চটকে নিতে হবে। এর মধ্যে এলাচ, কেশর ও চিনি দিয়ে ভাল করে চটকে নিতে হবে।
  • এবার কড়াইয়ে দেড় কাপ জল দিন। জল একটু ফুটে এলে এর মধ্যে ধীরে ধীরে  ভাজা সুজি মেশাতে হবে। সুজি এমনভাবে মেশাতে হবে যাতে কোনও দলা না পাকিয়ে যায়। তার জন্য একহাত দিয়ে সুজি ঢালুন। অন্য হাত দিয়ে হাতা নাড়তে থাকুন।
  • এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে ভাল করে নেড়ে নিন। কিছুক্ষণ পর আমের মিশ্রণটি দিয়ে দিন এর মধ্যে।
  • এবার ১০ মিনিট ভাল করে কষাতে হবে গোটা মিশ্রণ। কষানো জরুরি যাতে তলা ধরে না যায়। অল্প আঁচেই গোটা রান্না করে ফেলুন। 
  • মিশ্রণের সুগন্ধ বেরোতে শুরু করলে জল টানিয়ে নিতে হবে।
  • এর পর মিশ্রণটি একটি প্লেটে ঢেলে উপর দিয়ে কিছু কাজু ও কিসমিস সাজিয়ে দিন। এর মধ্যে চাইলে উপর দিয়ে অল্প সিরাপ দিতে পারেন।
  • এর পর গরম গরম পরিবেশন করুন আমের হালুয়া (Mango Halwa)।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Health Tips: সকালে খালি পেটে জল খেয়ে এই কাজগুলি না করাই ভাল

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget