এক্সপ্লোর

Health Tips: সকালে খালি পেটে জল খেয়ে এই কাজগুলি না করাই ভাল

Drinking Water In Empty Stomach: সকালে খালি পেটে জল খেয়ে কিছু কাজ এড়িয়ে চলাই ভাল। এতে জলের সম্পূর্ণ উপকারিতা শরীর পায় না।

Drinking Water In Empty Stomach: সকালে ঘুম থেকে উঠেই অনেকে প্রথমে এক গ্লাস জল খান। এর পর প্রাতঃকৃত্য সারেন। এই জলের মধ্যে কেউ কেউ লেবুর রস মিশিয়ে নিন। কেউ আবার মৌরী মিছরি ভেজানো জল খান। কিন্তু এই জল খাওয়ার পর কিছু কাজ না করলেই নয়। এই কাজগুলি না করলে জল যেই কারণে খাওয়া, সেটাই ঠিকমতো হয় না। 

সকালে খালি পেটে জল খাওয়ার উপকারিতা

  • মুড রিফ্রেশ করে দেয় দিনের প্রথম জলপান।
  • সারা রাত ঘুমোনোর পর শরীর ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। শরীরকে রিহাইড্রেট করে জলপান।
  • জল খেলে বাওয়েল মুভমেন্ট ঠিক থাকে। 
  • প্রাতঃকৃত্য ঠিকমতো হয় অর্থাৎ পেট পরিষ্কার হয়। 
  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
  • শরীরে রক্তসঞ্চালন ঠিক থাকে।
  • মেটাবলিক হার স্বাভাবিক থাকে।
  • কিছুটা ওজন কমাতেও সাহায্য করে দিনের প্রথম জলপান।

জলপানের পর যা করণীয়

সকালে খালি পেটে জল খাওয়ার পর অবশ্যই কিছু কাজ করুন। তা না হলে জলপানের নানাবিধ উপকারিতা মিথ্যে হয়ে যেতে পারে। কী সেই কাজগুলি ? দেখে নেওয়া যাক।

  • জল খাওয়ার পর ৪৫ মিনিট থেকে এক ঘন্টা কোনও খাবার খাওয়া যাবে না। এই সময়টুকু কেটে গেলে তার পর সকালের জলখাবার খাওয়া যাবে।
  • জল খেয়ে কিছুক্ষণ হাঁটাচলা অবশ্যই করুন। এই সময় বসে না থাকাই ভাল।
  • জল খেয়ে প্রয়োজনে শরীরচর্চাও করতে পারেন। এতে শরীর সুস্থসবল হবে।
  • জল খাওয়ার পর প্রাতঃকৃত্য করে নেওয়া ভাল। কারণ দিনের অন্যান্য সময়ের তুলনায় এই সময় পেট দ্রুত সাফ হবে।

সকালের প্রথম জলপানে থাক বৈচিত্র্য

সকালের প্রথম জলপান শুধু জলপান না হয়ে একটু আলাদা হতে পারে। এই জলের মধ্যে নানা জিনিস মিশিয়ে নিতে পারেন। এতে আদতে শরীরেরই উপকার।

  • লেবু জল - লেবুর রস হালকা উষ্ণ এক গ্লাস জলের মধ্যে ভাল করে চিপে নিন। এবার এই জল পান করুন সকালে।
  • মৌরিমিছরির জল - মৌরি ও মিছরি এক গ্লাস জলে সারারাত ভিজিয়ে রেখে দিন। সকালে মৌরিগুলি ছেঁকে নিয়ে সেই জল পান করুন। চাইলে মৌরিগুলিও খেয়ে নিতে পারেন।
  • হলুদ জল  - এক চামচ হলুদ গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে নিয়ে পান করুন। এরও ঢালাও গুণ রয়েছে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Drooling While Sleeping: ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়ে ? কেন, কীভাবে বন্ধ করা যায় ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget