এক্সপ্লোর

Measles, rubella : শুরু হল হাম, রুবেলার প্রতিষেধক দেওয়া, কীভাবে চিনবেন এই রোগ

রাজ্যে হাম ও রুবেলার টিকাকরণ শুরু হল। ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের এই টিকা দেওয়া হবে।

সন্দীপ সরকার, কলকাতা :  চিন সহ একাধিক দেশে আবার চোখ রাঙাতে শুরু করেছে করোনার নতুন সাব ভ্য়ারিয়েন্ট। ভারতে কোভিড পরিস্থিতি উদ্বেগজনক না হলেও, রাজ্যগুলিকে সতর্কবার্তা দিয়ে রেখেছে কেন্দ্র। এমন একটা পরিস্থিতিতে হাম এবং রুবেলার মতো রোগের টিকাকরণে জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার থেকে রাজ্যে শুরু হল শিশু ও কিশোরদের হাম এবং রুবেলার প্রতিষেধক দেওয়া।

৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের এই টিকা দেওয়া হবে। টিকাকরণ চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি-বেসরকারি সব স্কুলেই পড়ুয়াদের টিকা দেওয়া হবে। এছাড়া, টিকা দেওয়া হবে পুরসভার
স্বাস্থ্যকেন্দ্র ও গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। হাম ও রুবেলার টিকাকরণের পর অভিভাবকদের হাতে তুলে দেওয়া সার্টিফিকেট।

আপনার সন্তানের হাম বা মিজলস হয়েছে কি না বুঝবেন কীভাবে 

করোনা কালে শিশুদের হাম ও রুবেলার ভ্যাকসিনেশনেশনের প্রক্রিয়া অনেকটাই বাধা পেয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা সংস্থা ও মার্কিন সংস্থা Centers for Disease Control and Prevention বা CDC-র তরফে দাবি করা হয়েছে, গত এক বছরে বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি শিশু ভ্যাকসিনেশনেশন থেকে বঞ্চিত হয়েছে । এর ফলে বেড়েছে রোগের প্রাদুর্ভাব। বিভিন্ন জায়গায় হাম ও রুবেলার সংক্রমণে হঠাৎ বৃদ্ধি দেখা গিয়েছে।      

Measles ভাইরাস হল RNA ভাইরাস, যা থেকে সংক্রমণ হয়।  এর উপসর্গ আমরা দেখতে পাই সংক্রমণ হওয়ার ১০ থেকে ১২ দিন বাদে এবং এই উপসর্গগুলো থাকে সাধারণত ৭-১০ দিন  পর্যন্ত। 

কী কী উপসর্গ

  •  জ্বর সর্দি-কাশি
  • চোখ লাল হয়ে যাওয়া
  • মুখের ভেতরে এক ধরনের হোয়াইট স্পট দেখা যাওয়া। 
  •  সারা গায়ে একটা গুড়ি গুড়ি  লাল রঙের  ব়্যাশ বের হয়। 
  • সাধারণত প্রথমে কানের পেছনে ব়্যাশ বের হয়।  তারপর সারা শরীরে ছড়িয়ে পড়ে।
  • তিন থেকে চার দিনের মাথায় র়্যাশ বের হয়। তারপর সারা শরীরে ছড়িয়ে পড়ে।
  • জ্বর কমে গেলেও দিন দশের র়্যাশ থাকে।
  • এরপর আস্তে আস্তে মিলিয়ে যায়

১১ই ফেব্রুয়ারি অবধি এই ভ্যাকসিনেশন চলবে। প্রথম তিন সপ্তাহ স্কুলে দেওয়া হবে। তারপর এক সপ্তাহ চলবে বস্তি অঞ্চলে। তারপর এক সপ্তাহ এর পরও যারা নেয়নি তাদের। ন' মাস থেকে পনেরো বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া হবে।

সারা কলকাতায় সাড়ে তেরো লক্ষ বাচ্চাকে দেওয়া হবে, ২ কোটি ৩৩ লক্ষ বাচ্চা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভ্যাকসিন পাবে। 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget