এক্সপ্লোর

Heart Attack : এই সমস্যা উপেক্ষা নয় ! হার্টের অসুখ বাড়বে লাফিয়ে, মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে ১০০%

কয়েকটি মানসিক স্বাস্থ্য সমস্যা হৃদরোগের ঝুঁকি ৫০ থেকে ১০০% বৃদ্ধি করে। এই রিপোর্টটিই দ্য ল্যানসেটে প্রকাশিত হয়েছে।

কলকাতা : হৃদরোগের আতঙ্ক মহামারীর থেকে কম কিছু নয়। পরিসংখ্যান বলছে, প্রতি ১.৫ সেকেন্ডে একজন মানুষ হৃদরোগে মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)বলছে, প্রতি বছর ১ কোটি ৭৯ লক্ষ মানুষের মৃত্যু হয় শুধুমাত্র কার্ডিওভাসকুলার ডিজিজে (CVD)। বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ হল কার্ডিওভাসকুলার ডিজিজ। কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, এমনটাই দাবি করা হয়েছে, ল্যানসেটে প্রকাশিত এক প্রতিবেদনে। এমোরি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গিয়েছে, কয়েকটি মানসিক স্বাস্থ্য সমস্যা হৃদরোগের ঝুঁকি ৫০ থেকে ১০০% বৃদ্ধি করে। এই রিপোর্টটিই দ্য ল্যানসেটে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে দাবি,  মানসিক স্বাস্থ্য সমস্যা হৃদরোগের ঝুঁকি প্রায় ৫০ থেকে ১০০% বাড়িয়ে দেয়।  কারও যদি হার্টের অসুখ থাকে, তাহলে ঝুঁকি আরও বেশি।  এতে ৬০ থেকে ১৭০% বৃদ্ধি পায় হৃদরোগের ঝুঁকি। কারও যদি ডিপ্রেশন , টেনশন, সিজোফ্রেনিয়া, বাইপোলার এবং পো-ট্রমাটিক ডিজিজ থাকে, তাহলে হৃদরোগের ঝুঁকি ভয়ঙ্কর বেশি।  

Major depression ঝুঁকি ৭২% বৃদ্ধি করে। PTSD ঝুঁকি ৫৭% বৃদ্ধি করে। বাইপোলার ডিসঅর্ডার থেকে হার্টের অসুখের ঝুঁকি বাড়ে  ৬১%।  প্যানিক ডিসঅর্ডার  হার্টের সমস্যা বাড়িয়ে দেয় ৫০%।  কোনও ফোবিয়া থেকে উদ্বেগ বাড়ে, আর তা থেকে হার্টের অসুখের আশঙ্কা বাড়ে ৭০%।  সিজোফ্রেনিয়া, হার্টের অসুখের ঝুঁকি প্রায় ১০০% বৃদ্ধি করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ধরনের মানসিক অবস্থা, চাপ ফেলে  autonomic nervous system (ANS) , hypothalamic-pituitary adrenal axis (HPA) এ।    autonomic nervous system (ANS) মস্তিষ্কের অনৈচ্ছিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন শরীরের হার্ট, লিভার, ঘর্মগ্রন্থি, চোখের পেশীর কাজকর্মের নিয়ন্ত্রণ থাকে autonomic nervous system এর কাছে। আর ANS এই সব অঙ্গের কার্যকারিতা বৃদ্ধি বা হ্রাসের জন্যও দায়ী। বেশীর ভাগ শারীবৃত্তীয় কাজকেই নিয়ন্ত্রণ করে autonomic nervous system (ANS)। অন্যদিকে hypothalamic-pituitary adrenal axis (HPA) নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়ার বিষয়টি। এছাড়া বিপাকপ্রক্রিয়ার সঙ্গেও যুক্ত  hypothalamic-pituitary adrenal axis (HPA) । তাই মানসিক অসুখের চাপ শরীরের গুরুত্বপূর্ণ কাজগুলির উপর পড়তে পারে, ডেকে আনতে পারে মহাবিপদ। তাই মানসিক সমস্যা এড়িয়ে যাবেন না। কারণ মনের সঙ্গে সঙ্গে তা কুরে খেতে পারে শরীরও।                                 


 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget