এক্সপ্লোর

Milk Packet Part Waste: দুধের প্যাকেট এভাবে খোলেন ? আপনার ভবিষ্যত ছন্দ হারাচ্ছে না তো

Milk Packet Tiny Part Waste: দুধের প্যাকেট কি এভাবে খোলেন ? এতে আপনার ভবিষ্যত ছন্দ হারাচ্ছে না তো?

কলকাতা: দুধের প্যাকেট কাটার সময় মূল প্যাকেট থেকে ছোট একটি প্লাস্টিক টুকরো আলাদা করা হয়। এই ছোট্ট টুকরোটি যায় ডাস্টবিনে। ডাস্টবিন থেকে সেটি পৌরসভার ময়লার গাড়িতে চড়ে। তার পর তার কী হয়, কখনও ভেবেছেন ? পৌরসভাতে প্লাস্টিক ময়লা ফেলতে হলে আলাদা করে ফেলতে হয়। কিন্তু এই ধরনের ছোট ছোট টুকরো আলাদা করে ফেললেও কোনও লাভ হয় না। কারণ এগুলিকে রিসাইকল বা পুনর্নবীকরণ করা যায় না। আর এই ধরনের জিনিসই পরিবেশের বিপদ বাড়িয়ে দিচ্ছে উত্তরোত্তর। 

ছোট প্লাস্টিক টুকরো পরিবেশের বিপদ 

একজনের বাড়িতে রোজ এক প্যাকেট দুধ লাগে। তিনি দুধের প্যাকেট কাটার সময় ঠিক এভাবেই আলাদা করেন ছোট টুকরোটা। সেই টুকরোটা ফেলা যায় ডাস্টবিনে। মাসে তার দুধ লাগে ৩০ প্যাকেট। এবার একটা শহরের  পরিবার সংখ্যা কয়েক লাখ হলে দুধের প্যাকেটের টুকরোর সংখ্যা ঠিক কতগুলি হতে পারে আন্দাজ করা খুব কঠিন নয়। আর প্রতি বছর এই বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে, যেগুলি কোনওভাবেই রিসাইকল করা সম্ভব নয়। 

কর্ণাটকের অদম্য চেতনা ফাউন্ডেশন ও বিজেপি ভাইস প্রেসিডেন্ট তেজস্বিনী অনন্তকুমার ২০১৯ সালে এই নিয়ে একটি পোস্ট করেছিলেন। তিনি লেখেন, আমরা যদি এই প্লাস্টিক টুকরোটি মূল প্যাকেট থেকে আলাদা না করি, তাহলে সারা বেঙ্গালুরুতে রোজ ৫০ লাখ এমন প্লাস্টিক তৈরি হবে না। এই ছোট্ট কাজটিই কিন্তু পাল্টে দিতে পারে পৃথিবীর ভবিষ্য়ত। সেই সময় তাঁর ওই পোস্ট ঘিরে শোরগোল হয়। খবর হয় বেশ কিছু। তাঁর কথায়, এই ছোট্ট প্লাস্টিক আমাদের ভুলেই পাল্টে দিতে পারে পৃথিবীর ভবিষ্যত। তবে তা অন্যভাবে!

মিল্ক প্যাকেট মুভমেন্ট (Milk packet movement)

শুনতে অবাক লাগতে পারে। কিন্তু এই ছোট্ট ত্রিকোণ টুকরো নিয়ে আন্দোলন গড়ে উঠেছে। তা গড়ে তুলেছেন পরিবেশবিদরা। তেমনই একজন হলেন কৃপা রামচন্দ্রন। তিনি এই বিষয়ে একটি অনলাইন পিটিশনে সই সংগ্রহ শুরু করেন। পাশাপাশি সাধারণ নাগরিককে এই অভ্যাসের ব্যাপারে নানাভাবে সচেতন করার চেষ্টা চালিয়েছেন। চেষ্টা এখনও জারি রয়েছে।

(ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম@designwithsunday)
(ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম@designwithsunday)

কী করতে হবে? 

কী করলে পরিবেশকে এই মারাত্মক বিপদ থেকে রক্ষা করা যেতে পারে? উপায়টি বাতলে দিচ্ছেন পরিবেশবিদরাই। দুধের প্যাকেট ছেঁড়ার সময় মুখের ত্রিকোণ টুকরো আলাদা করবেন না। বরং পুরোটা না ছিঁড়ে কিছুটা ছিঁড়ুন। এতে প্যাকেটের টুকরো আলাদা হবে না। ফলে পরিবেশ দূষণের কারণও হবে না।

আরও পড়ুন -  Health News : অকালে হাড়ের ক্ষয় ! কেন, কীভাবে হয় ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget