এক্সপ্লোর

Monali Thakur Hospitalized: অসহ্য মাইগ্রেন ! বাংলায় গান গাইতে এসে মঞ্চেই অসুস্থ মোনালি, থামল শো

মোনালিকে তড়িঘড়ি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  

 

অসুস্থ মোনালি ঠাকুর। মঙ্গলবার দিনহাটা উৎসবে পারফর্ম করেন তিনি। স্টেজে উঠে শুরুও করেছিলেন অনুষ্ঠান। কিন্তু শো-এর মাঝেই  অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। মোনালিকে তড়িঘড়ি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ পিতা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছে । সেখানেই আমন্ত্রিত ছিলেন শিল্পী। কোচবিহারে তাঁর জনপ্রিয়তা বেশ । হিন্দি ছবিতে মোনালির একাধিক গান বেশ জনপ্রিয়। তাই শুধুমাত্র মোনালির জন্যই  অনুষ্ঠানে এসেছিলেন বহু দর্শক। তিনি মঞ্চে উঠতেই উল্লাসে ফেটে পড়ে জনতা। গান শুরু করেন মোনালি। 

এরপর অনুষ্ঠান করতে করতে হঠাৎই অসুস্থতা বোধ করেন তিনি । গান থামিয়ে নেমে যান  মঞ্চ থেকে। তৎক্ষণাৎ তাঁকে দিনহাটা থেকে কোচবিহার শহরে নিয়ে আসা হয় । রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয় তাঁর। তারপর চিকিৎসকরা ছেড়েও দেন তাঁকে। 

জানা গেছে, অনুষ্ঠানের আগে থেকেই মাইগ্রেনের সমস্যা হচ্ছিল তাঁর। অনুষ্ঠানের আগে তার জন্য ডাক্তারেরও ব্যবস্থা করা হয়। তারপর একটু সুস্থ হয়ে তিনি গান করতে ওঠেন । প্রায় ৪৫ মিনিট অনুষ্ঠান করার পর তিনি গান মাঝপথে থামিয়ে মঞ্চ থেকে নেমে যান। 

শীতের মরসুম। তাই পরপর চলছে প্রোগ্রাম। সারা ভারতেই অনুষ্ঠান করতে হয় এই সময়ে। আজ মুম্বই , তো কাল দিল্লি। কখনও শহরে, কখনও গ্রামে। তাই অত্যধিক কাজের চাপে ছিলেন তিনি। জানা গিয়েছে পরিবার সূত্রে। 

জানা গিয়েছে, এদিন মোনালি অনুষ্ঠানের আগে থেকেই অসুস্থ। কিন্তু অগ্রিম নেওয়া হয়ে গিয়েছিল, এত মানুষের আগ্রহ, তাই অনুষ্ঠান তো হঠাৎ বাতিল করা যায় না ! তাই আপাত ধাতস্থ হয়েই মঞ্চে উঠেছিলেন তিনি।  কিন্তু ৪৫ মিনিট গান গাওয়ার পর, আর পারেননি। মঞ্চ থেকে নেমে যান মোনালি। 

সারা দেশে পরপর অনুষ্ঠান করছেন তিনি। অতিরিক্ত পরিশ্রম তো আছেই, এছাড়া একেক জায়গায়, একেক রকম আবহাওয়া। তার প্রভাব পড়েই শরীরে। সূত্রের খবর, মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছিল শিল্পীর। বারবার আবহাওয়ার পরিবর্তন, মানসিক চাপ, অতিরিক্ত পরিশ্রম ও জীবনচর্যা সংক্রান্ত কিছু কারণে মাইগ্রেন বাড়ে। মোনালি কি এই কারণেই অসুস্থ হয়ে পড়লেন? শিল্পীর প্রতিক্রিয়া জানা যায়নি।  

আরও পড়ুন :           

 সাংগঠনিক বৈঠকে নেই শুভেন্দু ! সুকান্তর মুখে বক্র-সুর? পাল্টা বিরোধী দলনেতার, কী হচ্ছে BJPর অন্দরে?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget