এক্সপ্লোর

Omicron Symptoms: বোঝা যায় না অনেক ক্ষেত্রেই, ওমিক্রন চিনবেন কী করে, জানাচ্ছেন গবেষকরা

Omicron Symptoms: কোভিড পজিটিভ হলেই ওমিক্রনে আক্রান্ত হওয়া নয়। শরীরে ওমিক্রন থাবা বসিয়েছে তাহলে কী করে বুঝবেন (Omicron Symptoms)! উপায় বাতলে দিচ্ছেন ব্রিটেনের বিজ্ঞানীরা।

লন্ডন: জ্বর-সর্দি, গায়ে ব্যথা, করোনা চিনতে একাধিক উপসর্গ (COVID Symptoms) বেছে দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু যত দিন যাচ্ছে, মারণ ভাইরাস যেমন চরিদ্র বদলাচ্ছে, তেমনই বদলে যাচ্ছে এর উপসর্গও। অধিকাংশ ক্ষেত্রে রোগীর মধ্যে কোনও উপসর্গই থাকছে না। করোনার নতুন রূপ ওমিক্রনের (COVID Variant Omicron) ক্ষেত্রে ঠিক তাই ঘটছে। কিন্তু কোভিড পজিটিভ হলেই ওমিক্রনে আক্রান্ত হওয়া নয়। শরীরে ওমিক্রন থাবা বসিয়েছে তাহলে কী করে বুঝবেন (Omicron Symptoms)! উপায় বাতলে দিচ্ছেন ব্রিটেনের বিজ্ঞানীরা।

এ যাবৎ যত জন ওমিক্রনে সংক্রমিত হয়েছেন, অধিকাংশের মধ্যেই মৃদু উপসর্গ দেখা গিয়েছে। তাতে সংক্রমিতরা বমি বমি ভাব, খিদে চলে যাওয়ার মতো অস্বস্তি বোধ করেছেন শরীরে। সব খতিয়ে দেখে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস যেগুলিকে ওমিক্রনের উপসর্গ হিসেবে চিহ্নিত করেছে, তা হল؅—শরীরে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি, লাগাতার কাশির সমস্যা, গন্ধ এবং স্বাদ চলে যাওয়া। বমি বমি ভাব, খিদে চলে যাওয়ার সমস্যাও দেখা যায় কারও কারও মধ্যে। তবে কোভিডের সাধারণ লক্ষণ নয় এগুলি।

কিঙ্গ কলেজ লন্ডনের জেনেটিক এপিডেমিওলজি-র অধ্যাপক টিম স্পেন্সার জানিয়েছেন, দু’টি টিকা হয়ে গিয়েছে যাঁদের, তাঁদের মধ্যেও এই উপসর্গগুলি দেখা দিতে পারে। তাঁর কথায়, “ওমিক্রন আক্রান্তদের কিছু জনের মধ্যে বমি বমি ভাব, হালকা জ্বর, গলা ব্যাথা এবং মাথার যন্ত্রণার মতো উপসর্গও দেখা গিয়েছে।”

আরও পড়ুন: Covid-19 : কলকাতায় স্বাস্থ্য-সঙ্কট ? কোন হাসপাতালে কতজন চিকিৎসক করোনা সংক্রমিত ?

তবে বেশিরভাগ ওমিক্রন আক্রান্তের মধ্যে যে উপসর্গগুলি সাধারণ ভাবে দেখা যায়, সেগুলি হল—কাশি, নাক বন্ধ, ক্লান্তি, সর্দি এবং নাক দিয়ে জল পড়া। শুধু বমি বমি ভাবই নয়, আমেরিকায় ওমিক্রন আক্রান্তদের অনেককে বমিও করতে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কমনওয়েলথ ডেভলপমেন্ট কর্পোরেশন (Commonwealth Development Corporation Act/CDC)-এর গবেষকরা।

ডেল্টার চেয়ে ওমিক্রনের উপসর্গ মৃদু হওয়াতেও দুশ্চিন্তা দেখা দিয়েছে। যদিও ইমপিরিয়াল কলেজ লন্ডনের একটি গবেষণা এবং স্কটল্যান্ডের ‘আর্লি প্যআনডেমিক এফলিউশন অ্যান্ড এনহ্যান্সড সার্ভেল্যান্স অফ কোভিড-১৯’ নামের একটি গবেষণাপত্রে বাল হয়েছে, ওমিক্রন আক্রান্তদের ১৫ থেকে ২০ শতাংশেরই হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে। ৪০ থেকে ৪৫ শতাংশের এক রাত হাসপাতালে কাটিয়েই সমস্যা মিটে যায়।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget