এক্সপ্লোর

Paracetamol Effect: মুঠো মুঠো প্যারাসিটামল খান? জানেন কী বিপদ ডেকে আনতে পারেন?

Liver Damage: একটি সমীক্ষার উপর দাঁড়িয়েই এমন আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা। কোন সমীক্ষা? কাদের গবেষণায় এমন ইঙ্গিত? রইল বিস্তারিত

কলকাতা: হালকা জ্বর কিংবা মাথাব্য়থা। এমন হলে হামেশাই আমরা গিলে নিই প্যারাসিটামল। প্রেসক্রিপশন ছাড়াই মেলেও ওষুধের দোকানে। কাজও দেয় দ্রুত। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ব্র্যান্ডের প্যারাসিটামল (paracetamol taking habit) ভরসা জুগিয়ে আসছে বহু দেশের বহু মানুষকে। কিন্তু সেই অভ্যাসের কারণেই এবার ঘনাচ্ছে দুশ্চিন্তার কালো মেঘ। যাঁরা ঘন ঘন প্যারাসিটামল (paracetamol side effects) খেয়ে থাকেন তাঁদের স্বাস্থ্যের (Paracetamol on Liver) উপর পড়তে পারে মারাত্মক প্রভাব।  

একটি সমীক্ষার উপর দাঁড়িয়েই এমন আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা। এডিনবরা বিশ্ববিদ্য়ালয়ের (University of Edinburgh) একটি দল এই সমীক্ষা চালিয়েছে। ইঁদুরের উপর দীর্ঘ পরীক্ষানিরীক্ষা করে বিজ্ঞানীদের দাবি যকৃৎ বা লিভারের (paracetamol effect on Liver) ক্ষতি করছে এই ধরনের প্যারাসিটামল। বিজ্ঞানীদের দাবি যে যে তথ্যের উপর ভিত্তি করে এই খোঁজ মিলেছে তা চিকিৎসকদের সাহায্য করবে। বিজ্ঞানীদের দাবি যাঁরা অতিরিক্ত প্যারাসিটামল নিয়ে থাকেন তাঁদের জন্য ক্ষতি হতে (liver damage) পারে বলে সমীক্ষার ফল দেখে মনে করা হয়েছে।

ওই গবেষণা পত্রটিতে জানানো হয়েছে, এডিনবরা বিশ্ববিদ্য়ালয়ের বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যে মানুষ ও ইঁদুরের যকৃতের কোষে প্রভাব পড়েছে অতিরিক্ত প্যারাসিটামলের ব্যবহারে। বেশ কিছু ক্ষেত্রে, বেশ কিছু শর্ত অনুযায়ী প্যারাসিটামল লিভারের ক্ষতি করছে বলে দেখা গিয়েছে। ওই সমস্যা ঠিক কী? গবেষণাপত্রে দাবি করা হয়েছে ওই সমস্যার ফলে ওই কোষের সঙ্গে পার্শ্ববর্তী কোষের স্ট্রাকচারাল কানেকশন নষ্ট হয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, যখন দুটি কোষের মধ্যে Cell Wall Connections- নষ্ট হয়ে যায় তখনই যকৃতের টিস্যুর গঠন ক্ষতিগ্রস্ত হয়। কোষ ঠিকমতো কাজ করতে পারে না, তার ফলে কোষের মৃত্যুও ঘটতে পারে।

প্যারাসিটামলের (Paracetamol ill Effect) অতিরিক্ত ব্য়বহারের কারণে হওয়া ক্ষতি মাপার জন্য এটাই নাকি প্রথম গবেষণা। এর ফলে যকৃতে যেমন ক্ষতি হয়- ততটাই ক্ষতি হেপাটাইটিস, সিরোসিস এবং ক্যানসারেও হয়ে থাকে।

এডিনবরা বিশ্ববিদ্যালয়, অসলো বিশ্ববিদ্যালয় (Universities of Oslo) এবং স্কটিশ ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস (Scottish National Blood Transfusion Service)-এর গবেষকরা মিলে এই খোঁজ করেছেন। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে সায়েন্টিফিক রিপোর্টস (Scientific Reports) জার্নালে।

আরও পড়ুন: Ideas of India-তে চিফ এডিটর অতিদেব সরকারের উদ্বোধনী ভাষণে ভারতীয় রাজনীতির বদলে যাওয়া রূপরেখা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget