এক্সপ্লোর

Ideas Of India 3.0: Ideas of India-তে চিফ এডিটর অতিদেব সরকারের উদ্বোধনী ভাষণে ভারতীয় রাজনীতির বদলে যাওয়া রূপরেখা

Atideb Sarkar Speech in Ideas Of India 2024: আইডিয়াজ অফ ইন্ডিয়ার মঞ্চে উদ্বোধনী ভাষণ রাখতে গিয়ে ভারতের স্বাধীনতা থেকে গণতন্ত্র, নেহরু দর্শন থেকে রাম মন্দির- সবকিছুই ছুঁয়ে গিয়েছেন এবিপি নেটওয়ার্কের চিফ এডিটর অতিদেব সরকার।

মুম্বই: ২৩ ফেব্রুয়ারি শুক্রবার মুম্বইতে শুরু হল আইডিয়াজ অফ ইন্ডিয়া ৩.০। প্রদীপ জ্বালিয়ে এবিপি নেটওয়ার্কের এই ফ্ল্যাগশিপ ইভেন্ট শুরু করেন এবিপি নেটওয়ার্কের চিফ এডিটর অতিদেব সরকার এবং এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পান্ডে।

এদিন আইডিয়াজ অফ ইন্ডিয়ার (Ideas of India 2024) মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্বাধীনতা থেকে গণতন্ত্র, নেহরু দর্শন থেকে রাম মন্দির- সবকিছুই ছুঁয়ে গিয়েছেন এবিপি নেটওয়ার্কের চিফ এডিটর অতিদেব সরকার। তাঁর উদ্বোধনী ভাষণে উঠে এল হিন্দুত্ব, রামমন্দির ও ভারতীয় রাজনীতির ঐতিহ্যের কথা।

ভারতের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হওয়ার পর সুনীল খিলনানি একটি কথা বলেছিলেন যে ভারত রাষ্ট্রের ভিত্তি হচ্ছে গণতন্ত্র, বহুত্ববাদ এবং উন্নয়ন। এবিপি নেটওয়ার্কের চিফ এডিটর অতিদেব সরকার (ABP Network Chief Editor Atideb Sarkar) সেই প্রসঙ্গ তুলে এলে বলেন, 'প্রফেসর খিলনানি ভুল ছিলেন না। কিন্তু নেহরুর ভারতের ধারণা নাড়িয়ে দিয়েছেন আরেকজন।' অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রসঙ্গ এনে অতিদেব সরকার বলেন, 'অযোধ্যায় যখনই রাম মন্দির হল, ধারণা এমন তৈরি হল যে ভারত হিন্দু রাষ্ট্র হিসেবে উপরে উঠে আসবে।' এই প্রসঙ্গেই ২০১৮ সালে মোহন ভাগবতের একটি কথা উদ্ধৃত করেন অতিদেব সরকার। সেই সময় মোহন ভাগবত বলেছিলেন, 'আমরা এমন একটি দেশ চাই যেটি সমর্থ হবে। যদিও এই সামর্থ্য অন্যদের দমিয়ে দেওয়ার জন্য নয়....এখানে যে বিষয়টি আমাদের এক সুতোতে গাঁথে সেটি হল হিন্দুত্ব।' আরএসএস প্রধান কীভাবে হিন্দুত্বকে বুঝিয়েছেন সেটাও জানান এবিপি নেটওয়ার্কের চিফ এডিটর অতিদেব সরকার। জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধনের সময় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল আধ্যাত্মিকতা এবং বস্তুবাদে মিশেল, ধর্ম ও সরকারের মিশেল। সেই সময়ে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, 'রাম ভারতের বিশ্বাস, রাম ভারতের ভিত্তি, রাম ভারতের চিন্তা, রাম ভারতের সংবিধান।'  সেই প্রসঙ্গও তুলে অতিদেব সরকার জানান এটাই এখন ভারতের রাজনীতির মূলধারাকে বর্ণিত করে।

এই প্রসঙ্গেই সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বের প্রসঙ্গও উঠে আসে অতিদেব সরকারের মুখে। তিনি বলেন, 'মিলেনিয়ালসরা অধিকাংশ অর্থনৈতিক সুরক্ষা থেকে বঞ্চিত কারণ পর্যাপ্ত চাকরির অভাব রয়েছে। কিন্তু তাঁরা লুটিয়েন দিল্লির পুরনো এলিটদের উপর বিরক্ত। তাঁরা এমন লোককে ভোট দেন যাঁরা ,তাঁদের মতো করে কথা বলেন, প্রার্থনা করেন। তাঁদের চাহিদা সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব।'

Gen Z-এ প্রসঙ্গও উঠে এসেছে তাঁর বক্তব্যে।  মিলেনিয়ালসের তুলনায় তাঁদের ধারণা, স্বপ্ন কতটা আলাদা তার উপর গুরুত্ব দিয়েছেন অতিদেব সরকার। এই প্রজন্মের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাবের কথাও উঠে আসে তাঁর বক্তব্যে।

ভারতের ধারণা নিয়েও তাঁর মত তুলে ধরেন এবিপি নেটওয়ার্কের চিফ এডিটর।  অর্থনীতি-সামাজিক উন্নয়নের সঙ্গে পরিবেশ রক্ষা, বহুত্ববাদের ধারণা হাত মেলাতে পারে বলে তাঁর মত। তিনি বলেন, 'এর মাধ্যমে জাতীয় একতা এবং ব্যক্তি সম্মান বা ব্যক্তি স্বাধীনতার মধ্যে সাংবিধানিক ভারসাম্য তৈরি হতে পারে। আরও বেশি চাকরি কীভাবে তৈরি হবে সেটা ভাবা যেতে পারে।' তাঁর মতে, এই ধারণা এমন নেতাদের মাধ্যমে প্রচার করা উচিত যাঁরা এই ধারণায় বিশ্বাস করেন এবং সহজেই নতুন প্রজন্মের সঙ্গে যোগ তৈরি করতে পারেন। 

হিন্দুত্ব থেকে রামরাজ্য...এই ধারণার বাইরেও ধারণা রয়েছে। সেই ভারতের স্বর যাতে উঠে আসে সেই কথাও বলেছেন এবিপি নেটওয়ার্কের চিফ এডিটর অতিদেব সরকার। কিন্তু সেটার জন্য দুটো প্রশ্ন রেখেছেন তিনি। বলেছেন, 'যদি রামরাজ্য না হয় ,তাহলে কী? যদি মোদি না হন, তাহলে কে?' এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ওই অন্য ভারতকে, তাহলেই দেখা যাবে ধারনা বা আদর্শের আসল লড়াই। এমনটাই মত অতিদেব সরকারের।

আরও পড়ুন: তারাই যদি না-ছুঁতে পারলাম, তাহলে জীবনের মানে কী : আইডিয়াজ অফ ইন্ডিয়ার সূচনা করে বললেন CEO অবিনাশ পাণ্ডে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: তৃণমূলের সব পদ ছাড়লেন মদন মিত্র, সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে বিধানসভায় পৌঁছলেন কামারহাটির বিধায়ক
তৃণমূলের সব পদ ছাড়লেন মদন মিত্র, সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে বিধানসভায় পৌঁছলেন কামারহাটির বিধায়ক
CM Janatar Darbar: 'আমার ছেলে ডিবেট করত নরেন্দ্র মোদির হয়ে, আর ওরা টিএমসি...', মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এসে সুজিত বসুকে নিশানা সন্তান হারানো বাবার
'আমার ছেলে ডিবেট করত নরেন্দ্র মোদির হয়ে, আর ওরা টিএমসি...', মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এসে সুজিত বসুকে নিশানা সন্তান হারানো বাবার
TMC News:'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালের কবিতাও
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালের কবিতাও

ভিডিও

TMC 21 July: ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের অনুমতি পাচ্ছে না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Embed widget