এক্সপ্লোর

Parents Day 2023 Wishes:বহুমূল্য নয়, সৃজনশীল উপহারে সেজে উঠুক এবারের Parents Day

Lifestyle News:সন্তানদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যে ভরপুর জীবন দিতে দিনরাত পরিশ্রম করেন ওঁরা।আজ মা-বাবাদের সেই ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসাকে সম্মান জানানোর দিন। আজ Parents' Day।

কলকাতা: সন্তানদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যে ভরপুর জীবন দিতে দিনরাত পরিশ্রম করেন ওঁরা। কিন্তু সে জন্য ওঁদের আত্মত্যাগ স্বীকার করতে হয়, তা বোধহয় বহু সময় অগোচরেই থেকে যায়। আজ মা-বাবাদের সেই ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসাকে সম্মান জানানোর দিন। আজ Parents' Day।

Parents' Day সম্পর্কে...
সাধারণত জুলাই মাসের চতুর্থ রবিবার এই দিনটি উদযাপন করা হয়। এই বছর ২৩ জুলাই, পালিত হচ্ছে Parents' Day। উদযাপনের শুরুটা হয়েছিল ১৯৯৪ সালে। আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে তখন বিল ক্লিন্টন। মার্কিন কংগ্রেসের একটি প্রস্তাবে সই করলেন তিনি। কাগজে-কলমে স্থির হল, প্রত্যেক বছর জুলাই মাসের চতুর্থ রবিবার পালিত হবে  Parents' Day। সেই শুরু। তার পর থেকে বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয়েছে এটি। কুচকাওয়াজ, বক্তৃতা, অ্যাওয়ার্ড শো জাতীয় বিভিন্ন ধরনের বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় এই বিশেষ দিনটিতে। লক্ষ্য একটাই। মা-বাবাদের ভূমিকাকে কুর্নিশ জানানো। জন্ম থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত এমনকি তার পরেও যে ভাবে অভিভাবকরা সন্তানদের চারপাশে থাকেন, তাঁদের শারীরিক ও মানসিক ক্রাইসিসে হাত শক্ত করে ধরে থাকেন, নিজেদের পরে রেখে সন্তানের প্রয়োজনকে অগ্রাধিকার দেন, আজ সেই সব কিছুকেই কুর্নিশ জানানোর দিন।

কী ভাবে উদযাপন?
নির্দিষ্ট কোনও নিয়ম নেই। এক এক জন এক এক রকম ভাবে নিজের মনের কথা বলতে পারেন। তবে কিছু আয়োজন সহজেই করা যেতে পারে...

  •   মা-বাবাকে সঙ্গে নিয়ে তাঁদের পছন্দমতো কাজে বেশ কিছুটা সময় কাটানো
  •   কার্ড, কবিতা বা চিঠি--যে কোনও উপায়ে তাঁদের কাছে নিজের মনের কথা পৌঁছে দেওয়া
  • বছরের অন্য দিনগুলিতে সাধারণত ওঁরাই আপনার জন্য খাবার বানিয়ে দেন। আজ উল্টোটা হলে কেমন হয়?
  • পরিবারের বাকি সদস্যদের আমন্ত্রণ করে দেখতে পারেন। সকলে মিলে জমাটি আড্ডার পরিকল্পনা করে ফেললে ভালো হয় না?
  • বহুমূল্য নয়, বরং আপনার সৃজনশীল কোনও উপহার দিয়ে দেখতে পারেন।

উদ্ধৃতি...
দিনের শুরুতে মা-বাবাকে সুন্দর শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিয়ে দেখা যেতে পারে। সে জন্য বিকল্পও দেওয়া রইল...

'জীবনের গোড়ার দিকে শিশুরা সাধারণত মা-বাবাকে ভালোবাসে, যত বড় হয়, তত তাঁদের ভালো-মন্দ বিচার করতে থাকে, কখনও-সখনও ক্ষমাও করে দেয়।' অস্কার ওয়াইল্ডের এই কোটটি হাতে লিখে বা অন্য কোনও ভাবে মা-বাবার হাতে তুলে দিয়ে দেখবেন নাকি?

'ভালোবাসা একমাত্র শৃঙ্খল যা দিয়ে সন্তানকে তার মা-বাবার সঙ্গে বেঁধে রাখা হয়' , বলেছিলেন আব্রাহাম লিঙ্কন। আজকের দিনে এই বার্তাটি আপনিও একবার অভিভাবকদের সঙ্গে শেয়ার করবেন নাকি?

'সন্তানকে মা-বাবার দেওয়া সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার হতে পারে দৈনিক অন্তত কয়েক মিনিট সময় ', উক্তিটি ছিল বিখ্যাত রসায়নবিদ ও এ বাতিস্তার। এ যদি আপনারও মনের কথা হয়, মা-বাবাকে আজ বলে দেখতে পারেন।

যদি মনে হয় কারও কোনও উদ্ধৃতির সাহায্য না নিয়ে নিজের কথা নিজের মতো করে বলবেন, তা হলেও দারুণ হতে পারে। শুধু গুছিয়ে লিখে ফেলার অপেক্ষা।Parents' Day মানে শুধু উদযাপনের আতিশয্য় নয়, বরং মা-বাবাকে বুঝিয়ে দেওয়া যে তাঁদের আত্মত্যাগকে আপনি সম্মান করেন। সেটা বোঝাতে নিজের মতো করে দিনটা সাজান।

আরও পড়ুন:হাড়ের গঠন হবে শক্ত-মজবুত, দৈনন্দিন জীবনে মেনে চলুন এই সহজ নিয়মগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget