এক্সপ্লোর

Makeup Kit: মেকআপের সরঞ্জাম অনেকদিন ভাল রাখার জন্য কীভাবে যত্ন করবেন?

Makeup: মেকআপের জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রাখা প্রয়োজন। তাহলে দরকারের সময়ে সহজে খুঁজে পাবেন।

Makeup Kit: আপনি কি মেকআপ (Makeup) করতে খুবই ভালবাসেন? তাহলে নিঃসন্দেহে মেকআপের সমস্ত সরঞ্জাম (Makeup Kit) আপনার যথেষ্ট প্রিয়। বেশ খরচ করে মাঝে মাঝেই পছন্দ মতো মেকআপের জিনিসপত্র কিনে নেন আপনি। তবে এইসব মেকআপের সরঞ্জাম কিন্তু সঠিক ভাবে যত্ন করে গুছিয়ে রাখা প্রয়োজন। নাহলে অল্প সময়েই তা নষ্ট হয়ে যেতে পারে। অতএব মেকআপের জিনিসপত্র কীভাবে দীর্ঘদিন ভালভাবে রাখবেন সেই সহজ টিপগুলো দেখে নিন।

আবহাওয়া- কোনও মেকআপের জিনিসই প্রচুর আর্দ্রতা যুক্ত জায়গায় রাখা উচিত নয়। একইভাবে প্রবল রোদ মেকআপের সরঞ্জামের জন্য বেশ খারাপ। তাই চরম আবহাওয়ার এলাকা এড়িয়ে চলুন। সাধারণ তাপমাত্রা রয়েছে এমন জায়গায় মেকআপের জিনিসপত্র রাখা প্রয়োজন। আর্দ্র জায়গায় মেকআপের জিনিস রাখলে তার মধ্যে ব্যাকটেরিয়ার সঞ্চার হতে পারে। আর অতিরিক্ত তাপমাত্রা তরল জাতীয় মেকআপের সরঞ্জাম নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের উপকরণ ঠান্ডা জায়গায় রাখা প্রয়োজন। 

পরিষ্কার পরিচ্ছন্ন- মেকআপ করার জন্য অনেকেই বিভিন্ন ধরনের ব্রাশ ব্যবহার করেন। এর পাশাপাশি মেকআপ সঠিক ভাবে ব্লেড করার জন্য ব্যবহার করা হয় মেকআপ স্পঞ্জ। এই সমস্ত জিনিস ভালভাবে পরিষ্কার করে রাখা প্রয়োজন। তাহলেই ওই প্রোডাক্টগুলি টেকসই হবে। মেকআপ ব্রাশ বা মেকআপ স্পঞ্জে জল কোনওভাবেই থাকা চলবে না।

সাবধানতা- মেকআপের সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। হাত থেকে পড়ে গেলে খুব সহজেই লিপস্টিক বা আইশ্যাডোর বক্স কিংবা অন্যান্য জিনিস ভেঙে যেতে পারে। সঙ্গে সঙ্গেই ওইসব জিনিস নষ্ট হয়ে যাবে। অতএব সাবধানে মেকআপের বিভিন্ন সরঞ্জামের দেখভাল করুন। 

এক জায়গায় গুছিয়ে রাখা- মেকআপের জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রাখা প্রয়োজন। তাহলে দরকারের সময়ে সহজে খুঁজে পাবেন। তবে মেকআপ ব্রাশ রাখার জন্য আলাদা একটা ব্যাগ বা পাউচ রাখা প্রয়োজন। তাহলে মেকআপ ব্রাশগুলো ভাল থাকবে। মেকআপ করার ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে চাইলে সঠিক ভাবে যত্ন করা খুবই প্রয়োজনীয়। 

মেকআপ করার ক্ষেত্রে সবসময় ভাল ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করা প্রয়োজন। শুধু তাই নয়, মেকআপ করার আগে ভালভাবে মুখ পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। তারপর মেকআপ করতে হবে। আর মেকআপ সঠিক ভাবে তুলে ফেলাও প্রয়োজন। নাহলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। অতএব মেকআপ তোলার ব্যাপারে সতর্ক থাকুন। 

আরও পড়ুন- শীতের মরসুমে বাড়ে দূষণ, কীভাবে চুলের স্বাস্থ্য ভাল রাখবেন, রইল সহজ কিছু টিপস

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget