এক্সপ্লোর

Winter Hair Care: শীতের মরসুমে বাড়ে দূষণ, কীভাবে চুলের স্বাস্থ্য ভাল রাখবেন, রইল সহজ কিছু টিপস

Hair Care: শীতের মরসুমে খুশকির সমস্যা বাড়ে। এর সঙ্গে দূষণ বাড়লে দেখা দিতে পারে আরও অনেক সমস্যা। এইসব দূর করার জন্য রইল কিছু টিপস।

Hair Care Tips: আমাদের চারপাশে আজকাল দূষণের (Pollution) মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। সামনেই আসছে শীতের (Winter Season) মরসুম। আর এই রুক্ষ শুষ্ক আবহাওয়ায় দূষণের মাত্রা কিছুটা বেড়েই যায়। এই অবস্থায় কিছু নিয়ম মেনে না চললে আপনার চুলের বারোটা (Winter hair Care) বাজতে বেশি সময় লাগবে না। এমনিতেই শীতকালে খুশকির সমস্যা বাড়তে থাকে। এর পাশাপাশি দূষণের কারণে অতিরিক্ত চুল পড়ার (hair Care Tips) সমস্যা দেখা দিতে পারে। তার সঙ্গে চুল রুক্ষ, শুষ্ক হয়ে যাওয়া, চুলের ডগা ফেটে যাওয়া, চুলে লালচে রঙ হয়ে যাওয়ার পাশাপাশি আরও অনেক সমস্যাই দেখা দিতে পারে। তাই দূষণযুক্ত এলাকায় থাকলে কীভাবে চুলের যত্ন নেবেন দেখে নিন।

চুল ঢেকে রাখুন- খুব ধুলোবালিময় এলাকায় গেলে অবশ্যই চুলে কোনও স্কার্ফ বা ওড়না জড়িয়ে নিন। শীতের মরসুমে মাথায় স্কার্ফ বা ওড়না পেঁচিয়ে রাখা খুব একটা সমস্যার হবে না। তবে অন্যান্য মরসুমেও এটা করতে হবে। তার ফলে চুলের মধ্যে ধুলোবালি জমতে পারবে না। চুল পরিষ্কার থাকবে। এর পাশাপাশি সূর্যের কড়া রোদ থেকেও আপনার চুল রক্ষা পাবে।

চুল পরিষ্কার রাখা- দূষণযুক্ত এলাকায় যাতায়াত থাকলে নিয়মিত চুল পরিষ্কার করা প্রয়োজন। তাই প্রয়োজন হলে রোজ শ্যাম্পু করুন। কিন্তু শুধু শ্যাম্পু করলেই হবে না। এর ফলে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে। আর স্ক্যাল্প রুক্ষ-শুষ্ক হয়ে গেলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। বাড়তে পারে খুশকির সমস্যাও। তাই চুল এবং স্ক্যাল্প কিছুটা ময়শ্চারাইজড রাখাও প্রয়োজন। 

অয়েল ম্যাসাজ ও সিরাম- শ্যাম্পু করার আগে চুলে হাল্কা গরম তেল (ক্যাস্টল অয়েল) দিয়ে ম্যাসাজ করতে হবে। আর স্নানের পর ব্যবহার করতে হবে হেয়ার সিরাম। এরপর বাইরে বেরনোর আগে চুল অতি অবশ্যই বেঁধে নিয়ে তারপর ওড়না বা স্কার্ফ জড়িয়ে নিতে হবে। এর ফলে আপনার চুলের স্বাস্থ্য ভাল থাকবে। 

বাড়িতেই হেয়ার স্পা এবং স্টিম- চুল ভাল রাখতে হলে বাড়িতেই মাঝে মাঝে হেয়ার স্পা করুন। অনেক ধরনের হেয়ার স্পা প্যাক কিনতে পাওয়া যায়। এছাড়াও ঘরেই বানিয়ে নিতে পারেন বিভিন্ন হেয়ার প্যাক। বাড়িতে হেয়ার স্পা করার পর স্টিম নেওয়ার ব্যবস্থাও রাখুন। এক্ষেত্রে বড় তোয়ালে ভাল করে গরম জলে ভিজিয়ে নিয়ে জল নিংড়ে নিতে হবে। তারপর তা জড়িয়ে রাখতে হবে চুলে। তাহলেই স্টিম নেওয়ার কাজ হয়ে যাবে। 

আরও পড়ুন- বয়স বাড়লেও বজায় থাকবে ফিটনেস, ভরসা থাকুক এই ৫ ওয়ার্ক আউটে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget