এক্সপ্লোর

Fruit Benefits: পাতে থাকবে ফল, কিন্তু কখন? কীভাবে মিলবে উপকার?

Health Tips: ফল কখন খেতে হবে। সকালে না কি বিকেল? ব্রেকফাস্টের সঙ্গে না কি খাওয়ার পরে?

কলকাতা: সকালে উঠে কী খাওয়া যায়? কোন খাবার খেলে সহজেই ভরবে পেট। কোন খাবারে সহজেই আসবে পুষ্টি? তা নিয়ে প্রশ্নের শেষ নেই। এই সময়েই আরও একটি প্রশ্ন প্রায়শই শোনা যায়। সকালে উঠে ফল খাওয়া যায়? 

যেহেতু ফল অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষজ্ঞরা, পুষ্টিবিদরা বারবার বলে থাকেন সব বয়সী ব্যক্তিদের জন্যই মরসুমি ফল খাওয়া দরকার। সেই কারণেই সাধ্যমতো ডায়েটে ফল রাখতে চান সকলেই। কিন্তু যে প্রশ্ন সবসময় ওঠে তা হল সেই ফল কখন খেতে হবে। সকালে না কি বিকেল? ব্রেকফাস্টের সঙ্গে না কি খাওয়ার পরে? 

মানবদেহের পুষ্টির জন্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ-মৌল এবং আরও প্রয়োজনীয় পুষ্টিগুণ মেলে ফল থেকে। প্রয়োজনীয় শর্করারও একটা অংশ আসে ফল থেকে। ফলে নানা ধরনের এনজাইম বা উৎসেচকও থাকে। এক এক ফলে এক এক রকমের পুষ্টিগুণ থাকে। তাই কোন ফলে কী রয়েছে তা দেখে নিতে বলেন বিশেষজ্ঞরা। অনেক ফলে Citric acid, tartaric acid- এর মতো আরও নানা ধরনের অম্ল থাকে। যা দুধ বা দুগ্ধজাত খাবারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে। তাছাড়া অনেক ফলই আনাজ, শস্যদানা বা মাংসের সঙ্গে ঠিক মিলমিশ খায় না। তার ফলে হজমে সমস্যা হতে পারে। 

বিশেষজ্ঞরা বলে থাকেন, কিছু কিছু সমস্যা বা উপসর্গ থাকলে তাদের ব্রেকফাস্টে ফল খাওয়া উচিত নয়।

কখন এড়াবেন ফল:
যদি অ্যাসিডিটি (Acidity), বুকজ্বালা (Heart Burning)-এর মতো সমস্যা থাকে। তাহলে সকালেই খালি পেটে ফল খাওয়া উচিত নয়। গ্যাসের সমস্যা থাকলেও সকালে খালিপেটে এড়ানো উচিত ফল। এছাড়া, কফের সমস্যা, সর্দি লাগলে, হাঁপানির সমস্যা থাকলেও ব্রেকফাস্টে ফল খাওয়া উচিত নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ডায়াবেটিসের সমস্যা থাকলেও যে কোনও ফল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।         

কখন পাতে ফল:
যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে। ত্বক শুষ্ক হয়ে যায়। চুল শুকিয়ে যায়। এমন পরিস্থিতিতে সকালে ফল রাখা যায় পাতে। ফলের কারণে অন্ত্রে প্রয়োজনীয় ব্যাকটেরিয়ায় সংখ্যায় ভারসাম্য বজায় থাকে যা মেটিবলিজম ঠিক রাখতে সাহায্য করে। প্রয়োজনে হাসকা সেদ্ধ করে সেই ফল খেলেও কোষ্ঠকাঠিন্যে উপকার মেলে। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফল খেলে আলাদা করেই খাওয়া উচিত। শুধুমাত্র ফল খাওয়াই ভাল। অন্য কোনও খাবারের সঙ্গে মিশিয়ে ফল না খাওয়াই ভাল।    

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: তাপমাত্রার ওঠানামায় অশনি-সঙ্কেত হাঁপানি রোগীদের? সুস্থ থাকতে কী করবেন?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget