এক্সপ্লোর

Health Tips: এনার্জির ঘাটতি হবে না কখনও ! চা-কফির বদলে বেছে নিন ৬ জিনিস

Energy Boosting Tips: চা-কফি পান করলেই ব্রেন চাঙ্গা হয়ে যায়। কিন্তু এটা ছাড়াও ব্রেন চাঙ্গা করার বেশ কয়েকটি উপায় রয়েছে।

কলকাতা: ঝিমুনি লাগছে ? ঠিকমতো কাজে মন বসছে না ? এক কাপ চা বা কফিতে চুমুক দিলেই শরীর মন যেন চাঙ্গা হয়ে যায়। কিন্তু এই দুই ধরনের পানীয়তেই ক্যাফেইন রয়েছে। এছাড়াও, নিয়মিত চা বা কফি খেলে অ্যাসিডিটি, বদহজমের আশঙ্কা থাকে। বিশেষজ্ঞদের একাংশ আবার অন্য কারণেও চা বা কফি ঘন ঘন খেতে বারণ করেন। এই দুই পানীয় আমাদের স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় বলেই দাবি। যা শরীরের পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়ায়। তবে আসলে তো চাঙ্গা হওয়া নিয়ে কথা। মগজটাকে চালু করা নিয়ে কথা। কফি বা চা ছাড়াও সেটা কিন্তু সম্ভব !

কফি বা চা ছাড়াও চাঙ্গা থাকা সম্ভব ! কীভাবে ?

শ্বাসের ব্যায়াম - মস্তিষ্ককে চাঙ্গা করতে ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেলে শরীর দুর্বল ও ক্লান্ত লাগে। নাক দিয়ে শ্বাস গভীরভাবে নিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এর পর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়তে হবে। পাঁচ মিনিট টানা এটি করতে পারলে একদম ঝরঝরে চাঙ্গা লাগবে নিজেকে।

জল খাওয়া -  অনেক সময় শরীরের জলের অভাব আমরা টের পাই না। বরং সেই অভাব অন্য কিছু খেয়ে বা করে মেটাতে চাই। তার মধ্যে একটি হল চা বা কফি পান। মস্তিষ্কের অধিকাংশটাই জল দিয়ে তৈরি। তাই জলের অভাব হলেই কাজ করে না ব্রেন। ব্রেন চাঙ্গা রাখতে নিয়মিত জল খান।

স্বাস্থ্য়কর খাওয়াদাওয়া - স্বাস্থ্যকর খাওয়াদাওয়া ভীষণভাবে জরুরি। স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয় প্রসেসড খাবার, রেড মিট, ফাস্টফুড। এই ধরনের খাবারের বদলে ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খেলে স্ট্রেস কম হয়। যা ব্রেনের জন্য জরুরি।

ঘুমের আগে ফোন নয় - অনেকেই ঘুমের আগে ফোন ঘাঁটতে পছন্দ করেন। এতে ক্ষতি বৈ লাভ হয় না। কারণ ফোনের ব্লু রে চোখের মধ্যে অনবরত চাপ ফেলে। যা অপটিক নার্ভকে দুর্বল করে। পাশাপাশি ব্রেনের ক্ষতির কারণ। তাই ঘুমের আধঘন্টা থেকে একঘন্টা আগে ফোন দূরে রাখুন।

পর্যাপ্ত ঘুম - আমরা যতক্ষণ জেগে থাকি, ততক্ষণ আমাদের মস্তিষ্কও জেগে থাকে। আর গোটা সময়ই মস্তিষ্ক কিছু না কিছু কাজ করে। তাই ব্রেনের বিশ্রামও জরুরি। যথাযথ বিশ্রাম পেলে আর সমস্যা হয় না মস্তিষ্কের।

আরও পড়ুন - Music Benefits: ঘুম আসে গান শুনে ? আর কখন কখন গান শুনলে উপকার ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget