এক্সপ্লোর

Skin Care Tips: কোন কোন উপকরণ মুখের ত্বকে ভুলেও ব্যবহার করবেন না ? দেখে নিন

Skin Care: ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস ট্যান তুলতে খুব ভালভাবে কাজে লাগে। কিন্তু সরাসরি কখনও ত্বকে লেবুর রস ব্যবহার করবেন না। সাইট্রিক অ্যাসিডের জেরে ত্বক পুড়ে কালো দাগ হয়ে যেতে পারে।

Skin Care Tips: ত্বকের সমস্যা (Skin Problems) থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত সঠিক ভাবে ত্বকের পরিচর্যা (Skin Care) প্রয়োজন। তার জন্য প্রতিদিন ত্বকের যত্ন করা জরুরি সঠিক পদ্ধতিতে। আমরা নিজেদের অজান্তেই বেশ কিছু ভুল করে ফেলি ত্বকের পরিচর্যার (Skin Care Tips) ক্ষেত্রে। আর সেই কারণে দেখা দিতে পারে ত্বকের একাধিক জটিল সমস্যা। তাই ত্বকের পরিচর্যা করার সময় কোন কোন উপকরণ ভুল করেও ত্বকে ব্যবহার করবেন না সেই তালিকা দেখে নিন একনজরে। 

১। এক্সপায়ার হয়ে যাওয়া কোনও বিউটি প্রোডাক্টই ব্যবহার করা উচিত নয়। এই ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা উচিত ক্রিম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন এইসবের ব্যাপারে। এক্সপায়ার হওয়া প্রোডাক্ট ব্যবহার করলে আপনার ত্বকে র‍্যাশ, অ্যালার্জি দেখা দিতে পারে। 

২। ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস ট্যান তুলতে খুব ভালভাবে কাজে লাগে। কিন্তু সরাসরি কখনও ত্বকে লেবুর রস ব্যবহার করবেন না। সাইট্রিক অ্যাসিডের জেরে ত্বক পুড়ে কালো দাগ হয়ে যেতে পারে। তবে বিভিন্ন উপকরণ মিশিয়ে ফেসপ্যাক কিংবা স্ক্রাব তৈরি করলে সেখানে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। 

৩। স্নান করার সময় তাড়াহুড়োয় অনেকেই মুখেও শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেন। অথবা সাবান শেষ হয়ে গেলে ভাবেন একদিন শ্যাম্পু দিয়ে মুখ ধুয়ে নিলে কীই বা আর ক্ষতি হবে। এই কাজ একেবারেই করবেন না। ত্বক মারাত্মক রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে। 

৪। নারকেল তেল চুলের পাশাপাশি ত্বকের যত্নের ক্ষেত্রেও জরুরি একটি উপকরণ। কিন্তু তাই বলে সরাসরি মুখে নারকেল তেল একেবারেই ব্যবহার করবেন না। এর জেরে ত্বকের পোরসের মুখগুলি বন্ধ হয়ে যায়। ফলে ত্বকে নোংরা জমে যেতে পারে। দেখা দিতে পারে ব্রনর সমস্যা। 

এবার দেখে নেওয়া যাক ত্বকের পরিচর্যা করার সময় কোন কোন বিষয় মাথায় রাখবেন 

১। কখনই মুখে ফেসপ্যাক কিংবা স্ক্রাব লাগানোর সময় জোরে জোর ঘষবেন না। এর জেরে ত্বকের গঠন নষ্ট হতে পারে। আলতো হাতে ত্বকে যেকোনও উপকরণ ম্যাসাজ করা প্রয়োজন। 

২। অনেকের ক্ষেত্রে মুখের ত্বকে চুলের আধিক্য দেখা যায়। এক্ষেত্রে কোনও ভাবেই ওয়াক্সিং করতে যাবেন না নিজে নিজে। বিউটি পার্লারে গিয়ে অভিজ্ঞ লোকের সাহায্যে সমস্যার সমাধান করা জরুরি। নাহলে বিপদ হতে পারে। 

৩। মুখ পরিষ্কারের পর কখনই খুব জোরে ঘষে মুখে লেগে থাকা জল মুছতে যাবেন না। ব্যবহার করুন নরম তোয়ালে বা সুতির গামছা। আলতো হাতে মুছে নিন জল। 

আরও পড়ুন- 'আর্লি টু রাইজ' নয় ! বুদ্ধিতে টেক্কা দিচ্ছেন 'লেট টু বেড'রাই, গবেষণায় চমকে দেওয়া তথ্য 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget