এক্সপ্লোর

Curly Hair Care Tips: কোঁকড়ানো চুলের যত্ন করার ক্ষেত্রে কোন কোন বিষয় অতি অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন? দেখে নিন

Hair Care: কোঁকড়ানো চুল সঠিক ভাবে যত্ন না করলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। এমনিতেই কোঁকড়ানো চুল মূলত রুক্ষ, শুষ্ক হয়। জট পড়ে ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকে।

Curly Hair Care Tips: চুলের যত্ন (Hair Care) সারাবছরই প্রয়োজন। আর যাঁদের চুল কোঁকড়ানো (curly), সেক্ষেত্রে যত্ন আর একটু বেশি প্রয়োজন। অনেকে শখে চুলের স্টাইল বদলানোর জন্য চুল কার্লি (Curly Hair) করেন অর্থাৎ চুলে কোঁকড়া ভাব রাখেন। কারও বা চুল জন্মগতভাবে কোঁকড়ানো। যাঁদের কার্লি হেয়ার বা কোঁকড়ানো চুল পছন্দ তাঁরা যদি চুলের এই স্টাইল বজায় রাখতে চান, তাহলে কী কী ভাবে চুলের পরিচর্যা করবেন এবং কোন কোন বিষয় খেয়াল রাখবেন, দেখে নিন। আসলে কোঁকড়ানো চুল দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু এই চুল সঠিক ভাবে যত্ন না করলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। এমনিতেই কোঁকড়ানো চুল মূলত রুক্ষ, শুষ্ক হয়। জট পড়ে ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকে।

চুল শুকানোর জন্য ড্রায়ার, ব্লোয়ার ব্যবহার নয়

চুল শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার করলে চুল এমনিতেই রুক্ষ, শুষ্ক হয়ে যায়। তাই যাঁদের চুল কোঁকড়ানো তাঁরা চুল শুকানোর জন্য এইসব হিটিং টুল ব্যবহার না করাই ভাল। এছাড়াও চুলে কোনও স্টাইলিং টুল ব্যবহার না করলে চুলের স্বাস্থ্য ভাল থাকবে।

রাতে ঘুমের সময় চুল বেঁধে রাখুন

যাঁদের চুল কোঁকড়ানো তাঁরা রাতে ঘুমনোর সময় চুলে বিনুনি করে বা চুল বেঁধে ঘুমোতে পারলে ভাল। নাহলে কোঁকড়ানো চুল বালিশের সঙ্গে ঘষা খেয়েও ভঙ্গুর হতে পারে। চুল পড়ার সমস্যা বাড়তে পারে। অতএব সতর্ক থাকুন।

চুল ধোয়ার সময় গরম জলের ব্যবহার নয়

কোঁকড়ানো চুল ধোয়ার ক্ষেত্রে গরম জল ব্যবহার না করাই ভাল। এর ফলে চুল আরও রুক্ষ, শুষ্ক হয়ে যায়। আর্দ্র ভাব দূর হয়। শীতের দিনেও হাল্কা গরম জল ছাড়া কিছু চুল ধোয়ার ক্ষেত্রে ব্যবহার না করাই ভাল।

অয়েল ম্যাসাজ, চুলে ময়শ্চারাইজড ভাব বজায় রাখুন

যেহেতু কোঁকড়ানো চুল খুব রুক্ষ, শুষ্ক হয়ে যায় তাই চুলে ময়শ্চারাইজড ভাব অর্থাৎ আর্দ্র ভাব বজায় রাখা প্রয়োজন। এক্ষেত্রে প্রয়োজনে তেল মালিশ করতে হবে চুলে এবং স্ক্যাল্পে। এছাড়াও উপযুক্ত শ্যাম্পু ব্যবহার করা দরকার।

 চুল আঁচড়ানোর জন্য ব্যবহার করুন সঠিক ধরনের চিরুনি

কোঁকড়ানো চুল আঁচড়ানোর জন্য সঠিক চিরুনি বা ব্রাশ ব্যবহার করতে হবে। কারণ কোঁকড়ানো চুলে সহজে জট পড়ে যায়। সেক্ষেত্রে যত্ন করে মোটা দাঁড় যুক্ত চিরুনি দিয়ে চুল না আঁচড়ালে জট পড়ে চুলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন- দোলের রং আপনার ত্বকের জন্য ঠিক কতটা ক্ষতিকর? সমস্যা দেখা দিলে কী কী করতে পারেন? জেনে নিন বিশেষজ্ঞের মতামত

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget