এক্সপ্লোর

Robotic Surgery: হার্ট সার্জারিতে সেঞ্চুরি হাঁকাল রোবট 'ডাক্তার', আগামীতে কোন মাইলস্টোন পাখির চোখ ?

SSI Mantra Surgical Robot Success: সম্প্রতি হার্টের চিকিৎসায় সেঞ্চুরি হাঁকাল মেড ইন ইন্ডিয়া রোবট। ভবিষ্যতে বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্থার কর্তৃপক্ষ।

Robotic Surgery: ভারতের প্রথম সার্জিক্যাল রোবট নিয়ে এসেছিল এসএস ইনোভেশনস। যন্ত্রটির নাম ছিল এসএসআই মন্ত্র। ওই সংস্থাটিই এই যন্ত্র তৈরি করে। অর্থাৎ মেড ইন ইন্ডিয়া। সম্প্রতি সেই রোবটটি একশোটি কার্ডিয়াক সার্জারি অর্থাৎ হার্টের অস্ত্রোপচার সম্পূর্ণ করল। গত বৃহস্পতিবার এই ঘোষণা করেছে সংস্থাটি। আর সেই উপলক্ষেই সংবাদমাধ্যম আইএএনএসকে নিজের আগামী পরিকল্পনার কথা জানালেন সংস্থার প্রধান সুধীর শ্রীবাস্তব। 

কী বলছেন সংস্থার প্রধান ?

সংস্থার চেয়ারম্যান ও সিইও সুধীর শ্রীবাস্তব বলেন, এসএসআই সংস্থার এই সাফল্য নিঃসন্দেহে ভবিষ্যতে সংস্থাকে আরও বড় করার পথ খুলে দিল।  তাঁর কথায়, ফিফথ আর্ম কেপেবিলিটি নিয়ে কাজ হয় ওই সংস্থায়। যার সাহায্যে খুব কঠিন কার্ডিয়াক সার্জারিও সহজে করে ফেলা যায়। বর্তমানে চিকিৎসার বাজারে এই ধরনের অস্ত্রোপচারের চাহিদাও দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসক। তাঁর কথায়, খুব সামান্য ছিদ্র করে এই অস্ত্রোপচার করা হয়ে থাকে। ফলে খুব বেশি ইনজুরি বা আঘাতের সম্ভাবনা থাকে না। অন্যদিকে খুব সহজই সেরে ওঠেন রোগী।

সংস্থার প্রধানের কথায়, অত্যাধুনিক পদ্ধতির এসএসআই মন্ত্র সিস্টেম ব্যবহার করা হয় সারা বিশ্বে। এই তালিকায় প্রায় ১০০০টি পদ্ধতি রয়েছে বলে জানিয়েছে এসএসআই। কোন কোন পদ্ধতিগুলি এই তালিকার মধ্যে শীর্ষে রয়েছে তাও জানিয়েছে ওই সংস্থা। বলা হয়েছে টোটালি এনডোস্কোপিক করোনারি আর্টারি বাইপাসের কথা। এছাড়াও, শীর্ষে  রয়েছে ইন্টারনাল ম্যামারি আর্টারি টেক ডাউন। মিত্রাল ভালভ রিপ্লেসেমেন্ট, বাইল্যাটেরাল ইন্টারনাল ম্যামারি আর্টারি টেক ডাউন। 

সংস্থার কথায়, এসএসআই মন্ত্র নয়া পদ্ধতিতে অস্ত্রোপচার শুরু করেছে। এই পদ্ধতিতে লোকাল ট্রমা অর্থাৎ যেই অংশে অস্ত্রোপচার হচ্ছে সেখানে ট্রমা খুব কম হয়। পাশাপাশি রক্ত বেশি ঝরে না। দ্রুত সেরে যায় ক্ষত। এমনকি আগামীদিনে উন্নত প্রযুক্তি এলে অস্ত্রোপচারের খরচ অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব বলে জানাচ্ছেন চিকিৎসক সুধীর। রোবট চিকিৎসকদের চাহিদাও বাড়ছে সারা বিশ্বে। একটি পরিসংখ্যান বলছে ২০২২ সালে ৭৯ বিলিয়ন ডলার ছিল এই রোবটের বাজারের মূল্য। ২০৩২ সালে অর্থাৎ ১০ বছর সেটি বেড়ে দাঁড়াতে পারে ১৮৯ বিলিয়নের কাছাকাছি। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  ধূমপান না করলেও কঠিন রোগ বাসা বাঁধছে দেহে, কীভাবে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার

ভিডিও

TMC News: নতুন সরকারকে এই রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে:স্নেহাশিস
TMC Protest: হাইকোর্টের নির্দেশে কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম | ABP Ananda Live
BJP Government: নবান্নে শিল্পমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক মিৎসুবিশি কর্তাদের | ABP Ananda Live
Samik Bhattacharya: মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় TMC-র ছেলেরাই তালা লাগিয়ে দিয়েছে: শমীক
TMC News: আমি গেলে ভিড়টা ১০ ডবল বেশি হত। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি তাই:মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget