এক্সপ্লোর

Asthma: কোন বয়সের ব্যক্তিদের হাঁপানির ফলে বাড়ে অবসাদ?

Health Tips: গবেষকরা জানাচ্ছেন, হাঁপানি এবং অবসাদের মধ্যে সম্পর্ক খুঁজতে গিয়ে তাঁরা দেখেছেন যে, এর পিছনে অনেকটাই দায়ী করোনা পরিস্থিতি।

কলকাতা: করোনা পরিস্থিতিতে শ্বাসকষ্ট কিংবা হাঁপানি (Asthma) সমস্যা চিন্তা বাড়িয়েছিল। বিভিন্ন সমীক্ষায় দেখা দিয়েছিল এই সময়ে হাঁপানির কারণে বেড়েছে অবসাদের (Depression) সমস্যাও। সম্প্রতি গবেষকরা একটি তথ্য প্রকাশ করেছেন। যেখানে তাঁরা জানিয়েছেন যে, করোনা পরবর্তী সময়ে হাঁপানির কারণে অবসাদের সমস্যা বেড়েছে বয়স্ক ব্যক্তিদের মধ্যে।

হাঁপানির সঙ্গে অবসাদের সম্পর্ক-

গবেষকরা জানাচ্ছেন, হাঁপানি এবং অবসাদের মধ্যে সম্পর্ক খুঁজতে গিয়ে তাঁরা দেখেছেন যে, এর পিছনে অনেকটাই দায়ী করোনা পরিস্থিতি। লকডাউনের মতো অভিজ্ঞতা, আইসোলেশনের আশঙ্কা বাড়িয়ে দেয় স্ট্রেস, উদ্বেগ এবং অবসাদের সমস্যা। তাই সামান্য একটু হাঁপানির সমস্যা দেখা দিলেই বয়স্ক ব্যক্তিদের মধ্যে দেখা দিচ্ছে অবসাদ। হাঁপানির কারণে অবসাদ দেখা দেওয়ার সমস্যা করোনা পরিস্থিতির আগে যতটা না ছিল, তার থেকে অনেকটাই বেড়েছে করোনা পরবর্তী সময়ে।

আরও পড়ুন - Health Tips: অহেতুক অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলছেন? কীভাবে নিজেকে আটকাবেন

প্রসঙ্গত, শীতকালে (Winter) শ্বাসের নানা সমস্যা আরও মাথাচাড়া দেয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই শীতকালে আরও বেশি করে স্বাস্থ্যের নানা সমস্যার লক্ষণগুলির দিকে নজর দেওয়া প্রয়োজন বলে মত তাঁদের। কী কী লক্ষণ দেখলে বুঝবেন হাঁপানির (Asthma) সমস্যা দেখা দিচ্ছে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাঁপানির সমস্যার প্রাথমিক লক্ষণই হল শ্বাস নিতে সমস্যা হওয়া। স্বাভাবিকভাবে শ্বাস নিতে না পারা। বিশেষজ্ঞদের মতে, হাঁপানির সমস্যা দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। বহু মানুষের নানা কিছুতে অ্যালার্জির সমস্যা থাকে। অ্যালার্জি থেকেও হাঁপানি দেখা দিতে পারে। এছাড়াও স্ট্রেস, অবসাদ, দীর্ঘদিন জটিল কোনও রোগে অসুস্থ থাকলেও এই সমস্যা দেখা দেয়। শ্বাস নিতে সমস্যা দেখা দিলে দোকান থেকে কোনও ওষুধ কিনে এনে খাওয়া একেবারেই সঠিক নয় বলে মত বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতে সবার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার বলে জানাচ্ছেন তাঁরা। বায়ুদূষণ থেকেও দেখা দিতে পারে হাঁপানির সমস্যা। ধুলো, ধোঁয়া, দূষণ আমাদের ফুসফুসে সঠিকভাব এবং পর্যাপ্ত অক্সিজেন পৌঁছতে দেয় না। বাড়িতে কেউ ধূমপান করলে তাঁর থেকে এমনকি নিজে ধূমপান করলে তার মাধ্যমেও হাঁপানি দেখা দিতে পারে। বাড়িতে যদি আরশোলা কিংবা ইঁদুর থাকে, তাহলে তার থেকেও হাঁপানি হতে পারে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
Woman Infected with Parasites: তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?
Infertility in Women: সন্তানধারণে অসফল, বিফল IVF-ও, সিমেন অ্যালার্জিও কারণ হতে পারে বন্ধ্য়াত্বের!
সন্তানধারণে অসফল, বিফল IVF-ও, সিমেন অ্যালার্জিও কারণ হতে পারে বন্ধ্য়াত্বের!

ভিডিও

Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget