এক্সপ্লোর

Surya Namaskar: সূর্য নমস্কার, দিনের শুরুতেই কেন এই যোগাসন অভ্যাস করা উচিৎ? কী কী উপকার?

Surya Namaskar Health Benefits: রোজ সকালে সবার প্রথমে সূর্য নমস্কার অভ্যাস করলে বদহজমের সমস্যা দূর হবে। খাবার ভালভাবে হজম হতে সাহায্য করে এই যোগাসন। এর ফলে অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা দূর হবে। 

Yoga Health Benefits: দিনের শুরুতে যোগাসন করা সবসময়েই ভাল। আপনি যদি দিনের শুরুতেই সূর্য নমস্কার করতে পারেন তাহলে নানা ভাবে আপনার শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। কিন্তু সমস্ত ধরনের যোগাসনের মধ্যে কেন এই বিশেষ ধরনের আসন করার কথা বলা হচ্ছে? সূর্য নমস্কার কেন আমাদের স্বাস্থ্যের জন্য ভাল এবং কীভাবে খেয়াল রাখে শরীরের, জেনে নিন বিস্তারিত। যাঁরা প্রথমবার সূর্য নমস্কার অভ্যাস করবেন, তাঁরা অবশ্যই প্রশিক্ষকের পরামর্শ নিয়ে তবে এই বিশেষ যোগাসনের অভ্যাস শুরু করবেন। নাহলে চোট-আঘাতের সম্ভাবনা থাকবে। 

  • দিনের শুরুতে যোগাসন করতে পারলে সারাদিন চাঙ্গা থাকবেন আপনি। পাবেন ভরপুর এনার্জি। রোজ সকালে সবার প্রথমে সূর্য নমস্কার অভ্যাস করলে সারাদিন আপনি ভরপুর এনার্জি পাবেন। চাঙ্গা থাকবেন। ক্যালোর ও ফ্যাট বার্ন হবে সহজে। সারাদিন কাজে এনার্জি পাবেন, ঝিমিয়ে থাকবেন না। 
  • সূর্য নমস্কার নিয়মিত করতে পারলে আপনার শরীরে হরমোনের ক্ষরণে সামঞ্জস্য বজায় থাকবে। এই যোগাসন এন্ডোক্রিন গ্রন্থির ক্ষরণেও নিয়ন্ত্রণ রাখে। শরীরে হরমোন ক্ষরণে কোনও অসামঞ্জস্য দেখা না দিলে সার্বিক ভাবেই সুস্থ থাকবেন আপনি। 
  • সকালবেলায় সূর্য নমস্কার অভ্যাস করলে স্ট্রেচিংয়ের মাধ্যমে পেশী মজবুত হবে। আপনার শরীর ফ্লেক্সিবেল হবে। শারীরিক গঠন আরও মজবুত হবে। তার ফলে পরবর্তীতে যে যে যোগাসন অভ্যাস করবেন, তা করতে সুবিধা হবে। চোটের সম্ভাবনা কম থাকবে। 
  • রোজ সকালে সবার প্রথমে সূর্য নমস্কার অভ্যাস করলে বদহজমের সমস্যা দূর হবে। খাবার ভালভাবে হজম হতে সাহায্য করে এই যোগাসন। এর ফলে অ্যাসিডিটি, গ্যাস, পেট ফেঁপে থাকার সমস্যা দূর হবে। 
  • সূর্য নমস্কার আমাদের শরীরের মেটাবলিজম রেট ভালভাবে বজায় রাখে। তার ফলে নিয়ন্ত্রণে থাকে ওজন। অতিরিক্ত মেদও ঝরে দ্রুত। অতএব ওজন কমাতে যাঁরা নিয়ম মেনে রোজ শরীরচর্চা করছেন, তাঁরা অতি অবশ্যই দিনের শুরুটা করুন সূর্য নমস্কারের সাহায্যে। 
  • সূর্য নমস্কার নিয়মিত অভ্যাস করলে আমাদের সারা শরীরে সঠিক ভাবে রক্ত এবং অক্সিজেন সরবরাহ সম্ভব হয়। তার ফলে শরীর সার্বিক ভাবে সুস্থ থাকবে। এছাড়াও বিভিন্ন যোগাসনের মধ্যে দিনের শুরুটা যদি সূর্য নমস্কার দিয়ে করতে পারেন, তাহলে আরও অনেক উপকার পাবেন আপনি। 
  • স্ট্রেস কমাতে, মনঃসংযোগ বাড়াতে, একাগ্রতা বৃদ্ধি করতে প্রতিদিন সকালে সবার আগে সূর্য নমস্কার অভ্যাস করুন। দিনের শুরুতে সূর্য নমস্কারের মাধ্যমে স্ট্রেস, উদ্বেগ কমাতে পারলে সারাদিন আপনি ঠান্ডা মাথায়, শান্ত মেজাজ কাজ করতে পারবেন। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget