এক্সপ্লোর

World Coffee Day:স্বস্তির চুমুক ছাড়াও সুস্বাস্থ্যের নানা জানা অজানা রহস্যের খোঁজ আপনার প্রিয় কফিতে!

Health Benefits Of Coffee:শীত, গ্রীষ্ম, বর্ষা-সব ঋতুতেই গরম কফি হট ফেভারিট অনেকের। প্রিয় পানীয়ে চুমুক না দিলে দিনটাই যেন শুরু হয় না। আজ সেই কফিপ্রেমীদের জন্য বিশেষ দিন।

কলকাতা: শীত, গ্রীষ্ম, বর্ষা-সব ঋতুতেই গরম কফি হট ফেভারিট অনেকের। প্রিয় পানীয়ে চুমুক না দিলে দিনটাই যেন শুরু হয় না। আজ সেই কফিপ্রেমীদের জন্য বিশেষ দিন। আজ বিশ্ব কফি দিবস। মূলত স্বাদ ও গন্ধেই আমাদের মন জয় করে কফি। তবে স্বাস্থ্যের দিক থেকেও এর বেশ কিছু উপকারিতা রয়েছে। অন্তত তেমনই ধরা পড়েছে গবেষণায়।

কী বলছে গবেষণা?
২১ টি গবেষণাপত্রের রিভিউ করে দেখা গিয়েছে, প্রত্যেক দিন এক কাপ কফি মৃত্যুর আশঙ্কা ৩ শতাংশ কমাতে পারে। Journal of Human Nutrition and Dietetics-এ প্রকাশিত ওই রিভিউয়ে আরও বলা হচ্ছে, দিনে তিন কাপ কফি মৃত্যুর আশঙ্কা অন্তত ১৩ শতাংশ কমিয়ে দেয়। এতেই শেষ নয়। ক্যাফিনসমৃদ্ধ ও ক্যাফিন ছাড়া, দুধরনের কফি সেবনেই লিভার ক্যানসারের সম্ভাবনা কিছুটা কমে, বলছে গবেষকদের একাংশ। ঋতুস্রাব বন্ধের পর স্তনের ক্যানসার আটকাতেও কাজে দিতে পারে কফি-সেবন। দিনের চার কাপ কফি এ ধরনের ক্যানসারে আশঙ্কার অন্তত ১০ শতাংশ কমাতে পারে, বলছে ২০১৮ সালে Nutrient জার্নালে প্রকাশিত একটি গবেষণা। মহিলাদের ক্ষেত্রে কোলন ক্যানসার নিয়ন্ত্রণেও সদর্থক ভূমিকা রয়েছে এই জনপ্রিয় পানীয়ের। International Journal of Cancer-এ ২০১৮ সালেই এই মর্মে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। তাতে দেখা যায়, যে মহিলারা দিনে তিন বা তার বেশি কাপ কফি সেবন করেছেন তাঁদের ক্ষেত্রে কোলন ক্যানসারের সম্ভাবনা অন্তত ২০ শতাংশ কম।

অন্যান্য রোগের ক্ষেত্রে...
কফির আরও কিছু গুণাগুণ পাওয়া গিয়েছে বলে দাবি বিজ্ঞানীদের একাংশের।  যেমন, টাইপ টু ডায়াবিটিসের সম্ভাবনা কমাতেও কার্যকরী হতে পারে কফি। কিডনির সমস্যা আটকাতেও কাজে দিতে পারে, মনে করেন গবেষকদের অনেকে। কিন্তু এর সবটাই কি ভাল? তা নয়। বিশেষজ্ঞদের অন্য একটি অংশ আবার বলছে, অত্যধিক কফি-সেবনে ঘুমের অভাব দেখা দিতে পারে। শরীরে জলশূন্যতা তৈরি হতে পারে। অস্বস্তি, মাথাব্যথা ও গা-বমি ভাবও কিছু ক্ষেত্রে বাড়তে পারে।সবচেয়ে বড় কথা, কারও কারও ক্ষেত্রে ডিপেনডেন্সি তৈরি হয়ে যায় যার অর্থ আগে যে ধরনের স্বস্তি পেতেন, সেই মাত্রা ধরে রাখতে হলে ক্রমান্বয়ে কফি-সেবনের মাত্রা বাড়াতে হবে। তাই কফি ভালবাসুন, তবে বুঝে শুনে এবং অবশ্যই মাত্রা মেনে। কফি দিবসে এমনই পরামর্শ বিশেষজ্ঞদের।

আরও পড়ুন:এখন চড়া রোদ কিন্তু যে কোনও সময়ই ঝেঁপে আসতে পারে প্রবল বৃষ্টি

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget