এক্সপ্লোর

Tattoo Tips: ট্যাটু করাবেন ভাবছেন? তার আগে জেনে নিন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, ট্যাটু আপনি শরীরের যেকোনও জায়গায় করাতেই পারেন। কিন্তু ট্যাটু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার। নাহলে স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতি হতে পারে।

কলকাতা : আজকের দিনে ট্যাটু (Tattoo) করানোটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। বহু মানুষকে আমরা শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু করাতে দেখি। কেউ কোনও ছবির ট্যাটু করান। তো কেউ প্রিয়জনের নাম শরীরে খোদাই করে রাখেন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, ট্যাটু আপনি শরীরের যেকোনও জায়গায় করাতেই পারেন। কিন্তু ট্যাটু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার। নাহলে স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতি হতে পারে।

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, ট্যাটু করার অন্তত ৪৮ ঘণ্টা আগে কোনওরকমের নেশা করা যাবে না। তার মধ্যে যেমন অ্যালকোহল থাকছে, তেমন থাকছে কফিও। অর্থাৎ, কোনও নেশাজাত দ্রব্য সেবন করা যাবে না ট্যাটু করার ৪৮ ঘণ্টা আগে। নাহলে ট্যাটু করার সময়ে রক্তপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা।

২. ট্যাটু করানোর এক সপ্তাহ আগে থেকে দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার জল পান করতে হবে। ত্বকে জলীয়ভাব বজায় রাখতে এটা খুবই প্রয়োজনীয়। নাহলে ট্যাটু করার সময় যন্ত্রণা হতে পারে।

আরও পড়ুন - Intermittent Fasting: দীর্ঘক্ষণ উপবাসে থাকার পর কী খাবেন আর কী খাবেন না?

৩. তাঁরা আরও জানাচ্ছেন যে, ট্যাটু করার আগে স্বাস্থ্যকর খাবার খাওয়া দরকার। কম খাবার বা অস্বাস্থ্যকর খাবার খেলে রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে সমস্যা হতে পারে।

৪. ট্যাটু করানোর সময় হালকা পোশাক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।  পাশাপাশি গাঢ় রঙেরও পোশাক পরতে বলছেন।

৫. শরীরের যে স্থানে ট্যাটু করাতে চান, সেই জায়গা পরিস্কার রাখা প্রয়োজন। মনে রাখতে হবে, ট্যাটুর সঙ্গে ত্বকের সরাসরি যোগ রয়েছে। তাই ত্বকে ইনফেকশনের একটা সম্ভাবনা থেকেই যায়। 

আরও পড়ুন - Iron Deficiency: শরীরে আয়রনের ঘাটতি হলে কী কী অসুখ দেখা দিতে পারে?

৬. ট্যাটু করানো হয়ে যাওয়ার পর ট্যাটু শিল্পীকে সেই জায়গায় ক্রিম, তেল বা পেট্রোলিয়াম জেল লাগিয়ে দেওয়ার কথা বলতে ভুলবেন না। এক সপ্তাহ ট্যাটুর স্থানে এগুলো ব্যবহার করা প্রয়োজন। এতে ত্বক ময়শ্চারাইজ থাকে। আর অবশ্যই ট্যাটু করানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য সেই জায়গা অবশ্য়ই ঢেকে রাখবেন।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget