এক্সপ্লোর

Iron Deficiency: শরীরে আয়রনের ঘাটতি হলে কী কী অসুখ দেখা দিতে পারে?

যদি দীর্ঘদিন ধরে শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়, তাহলে তার মারাত্মক প্রভাব পড়তে পারে শরীরে। এমনটাই মত বিশেষজ্ঞদের।

কলকাতা: শরীরকে সুস্থ রাখতে যেমন ভিটামিনের (Vitamin) প্রয়োজন, প্রোটিনের (Protein) প্রয়োজন, তেমনই সঠিক পরিমাণে আয়রনেরও প্রয়োজন রয়েছে। তাই শরীরে যদি আয়রনের (Iron) ঘাটতি দেখা দেয়, তাহলে বিভিন্ন অসুখ দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মহিলাদের অন্তঃসত্ত্বা থাকাকালীন প্রায়শই আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। বাচ্চাকে সুস্থ রাখার জন্য সেই সময়ে হবু মায়ের সঠিক উপকারী উপাদান সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। যদি দীর্ঘদিন ধরে শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়, তাহলে তার মারাত্মক প্রভাব পড়তে পারে শরীরে। এমনটাই মত বিশেষজ্ঞদের। শরীরে দুর্বলতা দেখা দেবে, ক্লান্ত লাগবে সারাক্ষণ। এছাড়াও অ্যানিমিয়ার সমস্যাও দেখা দিতে পারে।

আরও পড়ুন - Intermittent Fasting: দীর্ঘক্ষণ উপবাসে থাকার পর কী খাবেন আর কী খাবেন না?

কোন কোন লক্ষণ দেখে বুঝবেন শরীরে আয়রনের ঘাটতি হয়েছে?
১. আয়রনের ঘাটতি হলে মাথার যন্ত্রণা, ক্লান্তি, চোখে আবছা দেখার মতো সমস্যা দেখা দিতে পারে।
২. শ্বাস নেওয়ায় সমস্যা দেখা দিতে পারে।
৩. শরীরে আয়রনের ঘাটতি হলে চুল পড়ে যাওয়ার সমস্যা তৈরি হয়।
৪. ত্বকের রংও ফ্যাকাসে হয়ে যায়।
৫. ত্বক শুষ্ক হয়ে যায়।
৬. নখের রং ফ্যাকাসে হয়ে যায়।
৭. বুকে ব্যথা অনুভব করতে পারেন।
৮. হাত-পা ঠান্ডা হয়ে যেতে পারে।
৯. অনেক ক্ষেত্রে চিন্তাশক্তিও হ্রাস পায় আয়রনের ঘাটতি হলে।

আরও পড়ুন - Health Tips: কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার শরীরে ভিটামিন ডি-র ঘাটতি হয়েছে?

আয়রনের ঘাটতি হলে কী কী অসুখ দেখা দিতে পারে?
১. শরীরে আয়রনের মাত্রা কমে গেলে অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে মহিলাদের মধ্যে এই সমস্যা দেখা দিতে পারে। অ্যানিমিয়া হলে ক্লান্তি, কাজ করার শক্তি চলে যাওয়া, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে না থাকার মতো সমস্যা দেখা দেয়। এই সময়ে রোজকার তালিকায় আয়রন সম্পন্ন খাবার রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

২. অ্যানিমিয়ার অর্থ রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রক্তে হিমোগ্লোবিন কমে গেলে সারাদিন ক্লান্তি, দুর্বলতা, কাজ করতে ইচ্ছে না হওয়ার মতো সমস্যা দেখা দেয়। 

৩. অন্তঃসত্ত্বা কোনও মহিলার শরীরে যদি আয়রনের ঘাটতি দেখা দেয়, তাহলে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। সন্তানের সমস্যা দেখা দিতে পারে। এমনকি প্রিম্যাচিওর বার্থও হতে পারে সন্তানের। 

৪. আয়রনের ঘাটতির প্রভাব ত্বকে এবং চুলেও পড়ে। ত্বক শুষ্ক, নিষ্প্রাণ এবং ফ্যাকাসে হয়ে যায়। চুল পড়া, খুসকির সমস্যাও দেখা দেয় আয়রনের ঘাটতির কারণে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget