এক্সপ্লোর

Health Tips: যোগাভ্যাসের সময়ে কীভাবে ঘাড়ের ব্যথা এড়াবেন?

Yoga Tips: যোগাভ্যাসের সময়ে অত্যন্ত সাবধান থাকা প্রয়োজন। কীভাবে যোগাভ্যাসের সময়ে ঘাড়ের ব্যথা এড়াবেন, সে সম্পর্কে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: শরীরচর্চা করার সময় অত্যন্ত সচেতন থাকা দরকার। নাহলে ভুলবশত ঘটে যেতে পারে নানা শারীরিক সমস্যা। আচমকা ব্যথা লাগা, পেশিতে টান ধরা কিংবা গাঁটে ব্যথা, ঘাড়ে ব্যথার মতো সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শরীরচর্চার করার সময়ে অসাবধানতাবশত ঘাড়ের ব্যথা হওয়া খুবই স্বাভাবিক একটা ঘটনা। তাঁদের মতে, নিয়মিত যাঁরা যোগাভ্যাস করেন, তাঁদের মধ্যে এমন ঘটনা দেখা যায়। ভুল বসার কায়দা, মাথা ঘোরানোর কায়দায় ভুল করে ফেলা এবং শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের নড়াচড়ায় ভুলের কারণে ঘাড়ে ব্যথা দেখা দিতে পারে। ঘাড়ে ব্যথার ফলে মাথার যন্ত্রণা এবং আরও নানা শারীরিক সমস্যা দেখা দেয়। তাই যোগাভ্যাসের (Yoga) সময়ে অত্যন্ত সাবধান থাকা প্রয়োজন। কীভাবে যোগাভ্যাসের সময়ে ঘাড়ের ব্যথা এড়াবেন, সে সম্পর্কে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

যোগাভ্যাস করার সময়ে যেগুলো অবশ্যই মনে রাখবেন-

১. নিজেকে সুস্থ রাখতে বহু মানুষই যোগাভ্যাস করে থাকেন নিয়মিত। কিন্তু অনেকেরই সঠিক পদ্ধতিটা জানা নেই। বিশেষজ্ঞদের মতে, যোগাভ্যাস শুরু করার আগে হালকা ব্যায়াম করে নেওয়া প্রয়োজন। প্রথমে শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে সচল করে নিতে হবে। কোমর, কব্জি, হাত, পা, মাথা, ঘাড় হালকাভাবে ঘড়ির কাঁচার দিকে এবং বিপরীত দিকে ১০বার করে ঘোরাতে হবে। এছাড়াও শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলিকে সচল করার জন্য হালকা ধরনের ব্যায়াম করে নিন। এরপর যোগাভ্যাস করলে ঘাড়ে ব্যথা হওয়ার ঝুঁকি অনেক কম থাকে।

২. ব্যায়াম করার পর কয়েক মিনিট শবাসন করে নিন। শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলিকে রিল্যাক্স করার জন্য এটি করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন - Health Tips: কোন লক্ষণ দেখে বুঝবেন হাঁপানির সমস্যা দেখা দিয়েছে?

৩. নিয়মিত স্ট্রেচিং করার অভ্যাস রাখতে হবে। যোগাভ্যাস শুরু করার আগে স্ট্রেচিং করলে ঘাড় এবং কাঁধে আচমকা চোট আঘাত লাগার সম্ভাবনা অনেক কম থাকে। বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত তিনবার এই ব্যায়াম করা জরুরি।

৪. ঘাড়ের ব্যথা এড়াতে যোগাভ্যাস করার সময়ে হঠাত ঘাড় ঘুরিয়ে ফেলবেন না। এতে চোট লাগার সম্ভাবনা বাড়ে। ধীরে ধীরে ঘাড় ঘোরাতে হবে।

৫. যে যোগাসনগুলি করতে আপনার শরীরে অহেতুক চাপ পড়ছে না, এমনই আসনগুলি বেছে নিন শুরুতে। ধীরে ধীরে শরীরকে যোগাভ্যাসের জন্য তৈরি করুন।

এর পাশাপাশি আরও কিছু পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ঘাড়ে ব্যথার অন্যতম কারণগুলি হল স্মার্টফোন, কম্পিউটর, ট্যাবলেট ইত্যাদির অত্যধিক ব্যবহার। সারাদিনের অনেকটা সময়ে এগুলো আমরা ব্যবহার করে থাকি। আর তার ফলে ব্যপক ক্ষতিকর প্রভাব পড়ছে স্বাস্থ্যে। দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করার ফলে ঘাড়, কাঁধ এবং পিঠের ব্যথা দেখা দেয়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget