এক্সপ্লোর

Stuffy Nose: শীতের মরসুম শুরুর আগেই বন্ধ নাকের সমস্যা, আরাম পাবেন ঘরোয়া টোটকাতেই

Winter Health Care: অনেকসময় ওষুধের থেকেও বেশি ঘরোয়া টোটকার মাধ্যমে এইসব সমস্যার চটজলদি সমাধান হয়।

Winter Health Care Tips: শীতের মরসুম আসতে চলেছে। আবহাওয়ায় ইতিমধ্যেই এসেছে পরিবর্তন। ভোরের দিকে আর রাতের বেলায় বাতাসে বেশ ভালরকম শিরশিরানি অনুভূত হচ্ছে। এই আবহাওয়া পরিবর্তনের সময়ে তাপমাত্রার (Weather Change) হেরফের হলেই নানা রকমের সমস্যা দেখা দেয়। বিশেষ করে যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে বা সহজে সর্দি লেগে যায় কিংবা অল্পতেই অ্যালার্জির সমস্যায় ভোগেন- এই সময়টা তাঁদের খুবই সতর্ক (Winter Health Care) থাকতে হবে। স্বাস্থ্যের প্রতি সামান্য অবহেলাও আপনার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তাই শীত আসার আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন। এই মরসুম পরিবর্তনের মরসুমে সবচেয়ে বেশি যে সমস্যা দেখা দেয় সেটা হল নাক বন্ধ হয়ে যাওয়া এবং গলা ব্যথা ও মাথা যন্ত্রণা। অনেকসময় ওষুধের থেকেও বেশি ঘরোয়া টোটকার (Homemade Remedies) মাধ্যমে এইসব সমস্যার চটজলদি সমাধান হয়। যদি আচমকা নাক বন্ধ হয়ে যায় কিংবা গলা ব্যথা, গলা খুশখুশ অথবা হাল্কা কাশির সমস্যা দেখা যায় তাহলে কী কী উপায়ে আরাম পাবেন সেগুলো দেখে নিন একনজরে।

  • স্টিম বা ভেপার নেওয়া- চলতি ভাষায় একে বলে ভাপ নেওয়া। গরম জলের থেকে যে স্টিম বা বাষ্প ওঠে সেটা যদি নাক দিয়ে টেনে নিতে পারেন তাহলে উপকার পাবেন। অনেকে এই গরম জলে বিভিন্ন ওষুধ ফেলেও তারপর স্টিম নেন। দিনে দু' থেকে তিনবার এই স্টিম বা ভেপার নিতে পারলে উপকার পাবেন। তবে এই স্টিম নেওয়ার সময় মোটা তোয়ালে, গামছা বা কাপড় দিয়ে চুল ঢেকে রাখতে হবে। নাহলে গরম ভেপারের ফলে চুলের ক্ষতি হবে।
  • শরীর আর্দ্র বা হাইড্রেটেড রাখা প্রয়োজন। তাই সঠিক পরিমাণে জল খাওয়া প্রয়োজন। প্রয়োজনে হাল্কা গরম জল খেতে পারেন। কাশি বা গলা ব্যথা হলে মুখে রাখুন লবঙ্গ। আর পারলে গোলমরিচ সামান্য মধু বা চিনি মিশিয়ে খেতে পারেন। অনেকসময় এই ধরনের গলা ব্যথা বা খুশখুশে কাশিতে উপকার করে আদা। তাই আদা কুচি চিবিয়েও দেখতে পারেন।
  • ঠান্ডা জলের পরিবর্তে হাল্কা গরম জলে স্নান করুন। এর ফলে অনেক সময়েই বন্ধ নাক খুলে যায়। সর্বোপরি গরম জলে স্নান করলে শরীর অনেক ফ্রেশ লাগে। তবে মাথা অর্থাৎ চুল ভেজানোর ক্ষেত্রে সতর্ক থাকুন। চুলে জল দিলে তা ভাল করে শুকনো তোয়ালে বা গামছা দিয়ে মুছে নিন। প্রয়োজনে ড্রায়ার চালিয়ে চুল শুকিয়ে নিতে হবে। নাহলে আরও ঠান্ডা লেগে যেতে পারে।
  • তোয়ালে গরম জলে ভিজিয়ে তারপর ভাল করে জল নিংড়ে নিয়ে সেই তোয়ালে দিয়ে মুখ, ঘাড়, গলা মুছে নিলেও অনেকসময় আরাম লাগে। এছাড়াও গলা ব্যথা থাকলে আলাদ, গোলমরিচ, মধু মেশানো চা খেতে পারেন। এর ফলে গলা ব্যথা বা হাল্কা কাশিতে উপকার পাবেন।  

আরও পড়ুন- দাঁতের পাশাপাশি যত্ন নিন মাড়ির, সমস্যা এড়াতে মেনে চলুন এই সহজ নিয়মগুলি

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget