এক্সপ্লোর

Weight Loss: পুজো আসছে, দ্রুত ওজন কমাতে চান? পাতে রাখতেই হবে এটি

Chia Seeds: এতে একাধিক পুষ্টিগুণ রয়েছে। যা শরীরে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য় করে। বিপাকের হার বাড়ায়। ফলে কমে ওজন

কলকাতা: দ্রুত ওজন কমাতে চাইলে সাহায্য করবে চিয়া বীজ। এই বীজে উপস্থিত ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ওজন কমাতে সাহায্য করে। ডায়েটে চিয়া বীজ ঢোকালে কোনও সমস্যা ছাড়াই দ্রুত ওজন কমাতে সাহায্য করতে পারে। চিয়া বীজে একাধিক পুষ্টিগুণ রয়েছে। যা শরীরে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য় করে। বিপাকের হার বাড়ায়। নানাভাবে খাবারে ব্যবহার করা যায় চিয়া।

চিয়া বীজ স্মুদি

উপাদান:

১ চা চামচ চিয়া বীজ
১ কাপ দুধ
১ কলা
অর্ধেক কাপ জল
অন্য ফল রাখা যেতে পারে


প্রথমে চিয়া বীজ ভাল করে ধুয়ে নিন। তারপর জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার চিয়া বীজের পেস্টে দুধ, জল ও ইচ্ছে হলে চিনি দিন। এবার কলা এবং অন্য ফল থাকলে তা দিয়ে দিন এবং ভাল করে ব্লেন্ড করুন। এভাবেই তৈরি চিয়া সিডস স্মুদি। ঠান্ডা হয়ে গেলে খেয়ে ফেললেই হবে। চিয়া সিড স্মুদি খেলে ওজন দ্রুত কমতে পারে। এটি ফাইবার এবং পুষ্টিগুণে ভরপুর। 

চিয়া বীজ স্যালাড

উপাদান:

২ চা চামচ সেদ্ধ চিয়া বীজ
১ টি টম্যাটো
১ টি ক্যাপসিকাম
২ টি পেঁয়াজ, এছাড়া ইচ্ছে হলে লেটুস পাতা বা আরও সবজি দেওয়া যায়
১ টেবিল চামচ লেবুর রস
ধনে গুঁড়ো, নুন, গোল মরিচ

প্রথমে চিয়া বীজগুলো ভাল করে ধুয়ে সেদ্ধ করে নিন। এবার একটি পাত্রে সেদ্ধ চিয়া বীজ, টম্যাটো, ক্যাপসিকাম, পেঁয়াজ-সহ বাকি সবজি দিন। তাতে লেবুর রস এবং মশলা দিন। সব উপকরণ ভাল করে মিশিয়ে নিন। তৈরি চিয়া বীজ স্যালাড। ডিনারে এই স্যালাড খেলে ওজন দ্রুত কমবে। এটি ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ।

দুধের সঙ্গে চিয়া

উপাদান:

১ গ্লাস দুধ
১ চা চামচ চিয়া বীজ  
১ চা চামচ মধু

প্রথমে ১ গ্লাস দুধ গরম করুন। এবার এতে ১ চামচ চিয়া বীজ দিন। কয়েক মিনিটের জন্য সেটি রেখে দিন যাতে চিয়া বীজ অল্প ফুলে জেলের মতো হয়ে যায়। এবার এতে ১ চামচ মধু মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি খেয়ে নিন। চিয়া বীজ এবং দুধ একসঙ্গে খাওয়া ওজন কমাতে সাহায্য করে। চিয়া বীজ এবং দুধের মিশ্রণ পাচনতন্ত্রকে সুস্থ রাখবে এবং বিপাকের হার বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করবে।

চিয়া বীজের জল

উপাদান:

১ গ্লাস জল
১ চা চামচ চিয়া বীজ

১ গ্লাস জলে ১ চামচ চিয়া বীজ দিন। এভাবেই সারারাত রেখে দিন। সকালে ঘুম থেকে ওঠার পর এই জল খেয়ে নিন। জলে ভিজিয়ে রাখা চিয়া বীজ ফুলে জেলের মতো হয়ে যাবে। এতে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ডিটক্সিফাই করবে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: বিলেতের মাটিতে বাংলার নাগরদোলা! চন্দননগরের আলো! আয়োজনে 'আড্ডা'

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget