এক্সপ্লোর

Cholesterol: বেড়ে গিয়েছে কোলেস্টেরল? দ্রুত কমাতে এই খাবারগুলি পাতে রাখুন

Health Tips: কোলেস্টেরল বেড়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় হৃদপিণ্ড এবং মস্তিষ্ক। তাই খাবারের তালিকায় এমন কিছু উপাদান রাখা দরকার, যা দ্রুত কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

কলকাতা: রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের (Cholesterol) মাত্রা বেড়ে গেলে তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনটাই জানান বিশেষজ্ঞরা। তাঁদের মতে, কোলেস্টেরল বেড়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় হৃদপিণ্ড এবং মস্তিষ্ক। তাই খাবারের তালিকায় এমন কিছু উপাদান রাখা দরকার, যা দ্রুত কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এমনই কিছু খাবারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কোন কোন খাবারে কোলেস্টেরল কমে?

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, রসুন এমনই এক উপাদান, যা আমরা হামেশাই রান্নায় ব্যবহার করে থাকি। এই উপাদান শুধুই রান্নার স্বাদ বৃদ্ধি করে না। তার সঙ্গে স্বাস্থ্যের জন্যও এত্যন্ত উপকারী। এতে থাকা উপকারী উপাদান, রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তার সঙ্গে নিয়ন্ত্রণে রাখে রক্তচাপও। ফ্যাটি লিভারের সমস্যাও প্রতিরোধ করে এটি।

২. তৈলাক্ত মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যা স্বাভাবিকভাবেই অ্য়ান্টি ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। শরীরে উপকারী কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। নিয়মিত খাবারের তালিকায় রাখলে দূরে থাকে হৃদরোগ।

আরও পড়ুন - Winter Care: শীতকালে খাবারে হলুদের ব্যবহার কি আদৌ স্বাস্থ্যকর?

৩. পুষ্টিবিদদের মতে, বাদামে রয়েছে প্রচুর পরিমাণে মোনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সুস্থ থাকতে প্রতিদিন একমুঠো করে বাদাম খাওয়া প্রয়োজন। এমনটাই পরামর্শ দিচ্ছেন তাঁরা। এছাড়াও এই উপকারী উপাদান পাওয়া যায় অ্যাভোক্যাডো, নারকেল এবং জলপাইতে। হৃদরোগ এবং লিভারের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের খাবারের তালিকায় তাই অলিভ অয়েল এবং নারকেলের তেল ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তাঁরা।

৪. প্রচুর পরিমাণে উপকারী উপাদান রয়েছে ওটসে। রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে শরীরকে সুস্থ রাখতে এর জুড়ি মেলা ভার। 

৫. লিগামস, ফল এবং টাটকা সব্জিতে রয়েছে প্রচুর ফাইবার। রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এটি।

পাশাপাশি বিশেষজ্ঞরা আরও পরামর্শ দিচ্ছেন যে, এই সমস্ত খাবারের পাতে রাখার সঙ্গে সঙ্গে খেতে হবে পর্যাপ্ত পরিমাণে জলও। তবেই শরীরে জলের চাহিদা পূরণ হবে। এবং শরীর হাইড্রেট থাকলে স্বাভাবিকভাবেই অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব হয়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget