এক্সপ্লোর

Heart Health : হার্ট ভাল থাকবে ভেবে খাচ্ছেন, করে ফেলছেন সর্বনাশ, এই খাবারগুলি নিয়ে সতর্ক করলেন আমেরিকান কার্ডিওলজিস্ট

এর বাজার রীতিমতো জমজমাট। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ ফুড সাপ্লিমেন্ট খাব, কেউ ডাক্তারের পরামর্শ মেনে, কেউ শুধু বিজ্ঞাপনের ফাঁদে পড়ে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কিছু ফুড সাপ্লিমেন্ট হার্টের ক্ষতি করতে পারে, যা অনেকে জানেন না।
  • ভিটামিন ডি সাপ্লিমেন্ট হার্ট অ্যাটাক আটকায়, এই ধারণা সঠিক নয়।
  • অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ মৃত্যুহার বা হৃদরোগের ঝুঁকি কমায় না।
  • CoQ10 সাপ্লিমেন্ট হার্টের জন্য ভাল, এমন দাবি বেশিরভাগই অসত্য।

স্বাস্থ্যকর ভেবে খাচ্ছেন, আর নিজের হার্টের সর্বনাশটা করে ফেলছেন নিজেই! নিউ ইয়র্কের সিনিয়র বোর্ড-সার্টিফাইড কার্ডিওলজিস্ট ডাঃ ইভান লেভাইন ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওয় এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, ফিটনেস ফ্রিকদের মধ্যে খুবই পপুলার পুষ্টির বিভিন্ন সাপ্লিমেন্ট। এর বাজার রীতিমতো জমজমাট। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ ফুড সাপ্লিমেন্ট খাব, কেউ ডাক্তারের পরামর্শ মেনে, কেউ শুধু বিজ্ঞাপনের ফাঁদে পড়ে।

হার্ট অ্যাটাক ও ফুড সাপ্লিমেন্টের সম্পর্ক

করোনারি ধমনী রোগ, উচ্চ রক্তচাপ এবং উচ্চ রক্তচাপের চিকিৎসায় প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই চিকিৎসক সতর্ক করে বলেছেন, হুট করে কিছু সাপ্লিমেন্ট খেতে শুরু করার ফল মারাত্মক হতে পারে। হৃদপিণ্ডের খুবই ক্ষতি করতে পারে ফুড সাপ্লিমেন্ট। বাজারে নানা রকম ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায় । তার মধ্যে ইদানিং ভিটামিন ডি-র সাপ্লিমেন্ট খুব পপুলার হয়েছে । ভিটামিন ডিকে 'সানশাইন ভিটামিন' বলা হয়। এটি শরীরের জন্য অপরিহার্য। কিন্তু ভিটামিন ডি সাপ্লিমেন্ট অনেক সময়ই দাবি করে, এই সাপ্লিমেন্ট হার্ট অ্যাটাক আটকায়।

ভিটামিন ডি সাপ্লিমেন্ট

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিটওটিতে , ডঃ লেভাইন হৃদরোগের স্বাস্থ্য সম্পর্কে অনেক ধারণার অবসান ঘটিয়েছেন। গবেষণায় দেখা গিয়েছে, ভিটামিন ডি-এর কম মাত্রা হৃদরোগের সঙ্গে সম্পর্কিত হলেও, সাপ্লিমেন্ট খেলেই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে না। হৃদরোগ বিশেষজ্ঞ আরও জোর বলেছেন, বিশেষত এড়িয়ে চলতে হবে gummy supplement গুলোকে। কারণ এগুলি ভালোর চেয়ে বেশি ক্ষতি করতে পারে। ২০২২ সালে ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে করা একটি পরীক্ষায় দেখা গেছে, যারা পাঁচ বছর ধরে সুপারিশকৃত মাত্রার চেয়ে অনেক বেশি ভিটামিন ডি গ্রহণ করেছে, তাতে কিন্তু তাদের মধ্যে মৃত্যুহার বা হৃদরোগ বা ক্যান্সারের প্রকোপ কিছু কমেনি। 

 CoQ10 সাপ্লিমেন্ট  কি আদৌ ভাল ?

ইদানিং CoQ10 সাপ্লিমেন্ট নিয়েও হইচই খুব । ধারণা, এগুলো হার্টের পক্ষে খুব ভাল। তবে এই দাবিগুলির বেশিরভাগই অসত্য। CoQ10 আদৌ হৃদরোগের উন্নতির সঙ্গে সম্পর্কিত নয়।                



Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget