এক্সপ্লোর

Heart Attack : এই ভিটামিন খেলেই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে ৪৩%, চমকপ্রদ ফল মার্কিন গবেষণায়

Vitamin K1 : হৃদরোগের সুস্থতার জন্য এই ভিটামিন আপনার ডায়েটে থাকা বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু এই ভিটামিনে উপকার নিয়ে চর্চা হয় যথেষ্ট কম। 


বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটছে হৃদরোগে (CVD)। কয়েকটি গবেষণা অনুসারে, বিশ্বব্যাপী মৃত্যুর এক নম্বর কারণই হল হার্টের অসুখ।  বয়স্কদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা ঘটছে । এর পিছনে নানা কারণ খুঁজে পাচ্ছেন গবেষকরা। তবে কোনও কোনও ভিটামিনের অভাবও হার্টের অসুখের পরোক্ষ কারণ হতে পারে। আবার বিভিন্ন গবেষকরা   ভিটামিন K₁ (ফাইলোকুইনোন)-এর মধ্যে এমন কিছু বৈশিষ্ট খুঁজে পেয়েছেন, যা হার্টের অসুখ আটকাতে অনেকটাই সহায়ক। সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় ভিটামিন K₁। হৃদরোগের সুস্থতার জন্য এই ভিটামিন আপনার ডায়েটে থাকা বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু এই ভিটামিনে উপকার নিয়ে চর্চা হয় যথেষ্ট কম। 

 দ্য আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন (২০২৫) এ প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ ফল। এই গবেষণায় ভিটামিন K₁ এর সঙ্গে হার্টের স্বাস্থ্যের বিষয়টি তুলে ধরা হয়েছে। নানারকম শাকে থাকে এই ভিটামিন। সবুজ শাকসবজি যাঁরা খান, তাঁরা অনেকটা উপকার পেতে পারেন, এই সব ভিটামিন থেকে। 

গবেষকরা ১৪ বছরেরও বেশি সময় ধরে ৭০ বছরের বেশি বয়সীদের নিয়ে একটি সমীক্ষা চালান। এতে স্যাম্পল হিসেবে রাখা হয়  ১,৪৩৫ জনকে।  হৃদরোগের মৃত্যু প্রতিরোধে অনেকটাই কার্যকরী  ভিটামিন K₁। গবেষকরা বলছেন, ভিটামিন K1 ম্যাট্রিক্স GLA প্রোটিনকে (MGP) সক্রিয় হতে সাহায্য করে। এর ফলে ভাস্কুলার ক্যালসিফিকেশন  অর্থাৎ ধমনীতে ক্যালসিয়াম জমার বাধা দেয়। যখন ভিটামিন K1 এর অভাব ঘটে শরীরে,তখন MGP নিষ্ক্রিয় হয়ে যায়। এর ফলে ধমনীতে এথেরোস্ক্লেরোটিক প্লেক তৈরি হয়, যা করোনারি ধমনী রোগ এবং স্ট্রোকের কারণ হতে পারে। গবেষণা বলছে, ভিটামিন K1 কার্ডিওভাসকুলার রোগের (CVD) ঝুঁকি হ্রাস করে। গবেষণায় দেখা গেছে, যেসব বয়স্ক মহিলারা প্রতিদিন ভিটামিন K1 বেশি পরিমাণে খান,তাদের হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি ৪৩% কমে যায়। 

এই ভিটামিনে উৎসগুলি কী কী 


ভিটামিন K1 এর প্রধান উৎসই হল সবুজ শাকসবজি।  আঙ্গুর, ব্লুবেরি , অ্যাভোকাডো, কিউই ফল, ইত্যাদি ফলেও অল্প পরিমাণে ভিটামিন K1 পাওয়া যায়।  উদ্ভিজ্জ তেল থেকেও ভিটামিন K1 পাওয়া যায়। যেমন, সয়াবিন তেল, ক্যানোলা তেল, জলপাই তেল ইত্যাদি।    পালং শাক, বাঁধাকপি, ব্রকলি, লেটুস পাতা, শালগম শাক, কলার মোচা ইত্যাদিও ভিটামিন K1 এর ভালো উৎস।   কিছু শস্য এবং দুগ্ধজাত দ্রব্যেও অল্প পরিমাণে ভিটামিন K1 পাওয়া যায়।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget